নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

কেউ কি এখন

২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১২



কেউ কি এখন পত্র পোড়ে?
আগুন দিয়ে অন্ধকারে বন্ধ ঘরে
পত্রপোড়া চিতার মতো


কেউ কি এখন অশ্রু ফেলে?
দুঃখ পেয়ে মধ্যরাতে অঝোর
ধারায়
অশ্রুঝরা মেঘের মতো


কেউ কি এখন গরল গিলে?
ব্যর্থ হয়ে হাতের মুঠোয়
স্মারকলিপি আটকে ধরে
গরল খাওয়া নারীর মতো



কেউ কি এখন পত্র পোড়ে চিতার মতো
কেউ কি এখন অশ্রু ফেলে মেঘের
মতো
কেউ কি এখন গরল গিলে গরল খাওয়া
নারীর মতো




কেউ কি এখন দুঃখ পোষে?
খেলার ছলে গভীরভাবে
ভালোবেসে
দুঃখপোষা নীলের মতো


কেউ কি এখন ঝরে পড়ে?
দিন ফুরিয়ে সন্ধ্যা এলে
মলিন হওয়া ফুলের মতো


কেউ কি এখন পদ্য লেখে?
গদ্য ভুলে গভীররাতে একা একা
বিষাদ খাওয়া কবির মতো




কেউ কি এখন দুঃখ পোষে নীলের
মতো
কেউ কি এখন ঝরে পড়ে ফুলের মতো
কেউ কি এখন পদ্য লিখে বিষাদ
খাওয়া কবির মতো

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০০

নাবিক সিনবাদ বলেছেন: কেউ কি এখন দুঃখ পোষে?
খেলার ছলে গভীরভাবে
ভালোবেসে
দুঃখপোষা নীলের মতো

ধন্যবাদ, ভালো লাগলো।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৮

Tas DE Sun বলেছেন: চমৎকার লেখা

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিষাদ কাব্য
যা ছড়ায় ভাইরাসের মতন..........আমাতেও

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: এখনো সবাই সব করে । কবিতা ভাল লেগেছে ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

রিকেল বলেছেন: পৃথিবীতে প্রেমিক ফের দুঃখ পুষুক।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

নীলপদ্ম হিমেল বলেছেন: কবিতাটি আমার বেশ ভাললেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.