নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

দুঃখকে ভালোবেসে পাহাড়ে যেয়ো না

২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৫

প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখতেই
পৃথিবীর পথে নেমে আসুক চুম্বনের
দীর্ঘ যানজট

আমি থেমে থাকতে চাই
ঠোঁট থেমে থাকতে চায়
চলন্ত সময় থেমে থাকতে চায় পবিত্র
সঙ্গমে


মানুষ— মানুষের ভেতর যত্ন করে বড়
কোরেন সঙ্গমের অসুস্থতা
কবি— কবিতার ভেতর যত্ন করে
লিখে রাখেন বেদনার পঙক্তি


পৃথিবীর চুম্বন প্রিয় প্রেমিকরা
পৃথিবীর বেদনা প্রিয় কবিরা
ভালোবাসেন একটি উজ্বল অন্ধকার
একটি বর্ষার
একটি হেমন্তের
এবং একটি শীতকালের মুখ


গ্রীষ্ম, তোমার রোদ কোথায়?
শরতের ভোরে আমি চুমু খেতে চাই
আমি ঘুমোতে চাই বসন্তের বুকে
তুমি আমার ঋতু হবে?


আমি ক্লান্ত ভীষণ
আমি চলে যেতে চাই
আমি মরে যেতে চাই নীলচিতা




অসম্পূর্ণ সঙ্গমে চুম্বন কি মানুষের
পৃষ্ঠপোষক হয়ে ওঠে?
ওঠে না!
ব্যর্থ জীবনে মৃত্যু কি মানুষের পথখরচ
হয় ওঠে?
ওঠে না!



কবিতা,
তোমার নামে আমার একটা জীবন
ছিল
আমার একটা ভোর ছিল তোমার
নামে;
তোমরা বেঁচে থেকো অনন্তকাল কবিতা

পৃথিবী পাঠ করুক তোমাদের হৃদয়
পৃথিবী পান করুক তোমাদের রক্ত:
তোমাদের অক্ষর


আমার দুঃখকে ভালোবেসে
পাহাড়ে যেয়ো না নীলচিতা
সমুদ্রকে সামনে রেখে তুমি বরং
কবিতা পড়ো

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৬

আলী প্রাণ বলেছেন: বাহ্! দারুণ একখান কবিতা। অদ্ভুদসুন্দর।
সঙ্গম আমিষ, চুম্বন নিরামিষ। এ লেখায় চুম্বন অমৃত যেন।

ভালোলাগা রেখে গেলাম। ভালো থাকবেন।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

রিকেল বলেছেন: পৃথিবীতে চুম্বনের আশ্চর্য জন্ম হোক।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

এহসান সাবির বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.