নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৭

আপনি যখন পার হবেন কর্ণফুলি
আপনার মনে হওয়া উচিৎ—
আপনার এক পা সুন্দর এবং জীবনের
দিকে
অন্যটি অসুখ এবং মৃত্যুর দিকে।



চলে যেতে যেতে একবার ফিরে
তাকান পেছনে
আপনাকে ডাকছে ব্যথিত পথ;
জীবনটা ফেলে দেবার জিনিষ
নয়
হেঁটে যাবার অস্ত্রাগার।



আপনি যখন দাঁড়াবেন শরত-সন্ধ্যার
মুখোমুখি—
আপনার কবি হতে ইচ্ছে হবে না
কেবল আকাশ হবার সাধ হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.