| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোকার্ত রাতে আমরা ছুটে যাব
অরণ্যের দিকে; যেখানে সবুজ
অভ্যর্থনা জানাবে আমাদের
আমরা ঢুকে যাব আমাদের হাত ধরে
আরও ভেতরে
আমরা মিলিয়ে যাব ঘন শ্যামলতার
গম্ভীর বুকে;
মায়াকোভস্কি বলবেন— রিকেল,
তুমি আমার পথে এসো ঘুমপাখি
তোমার সঙ্গী হবে;
আমি আবৃত্তি করবো বোদলেয়ারের
কবিতা— 'চুল';
আমরা তখন অরণ্য পেরিয়ে চলে
আসবো ঠিক পাহাড়ের চূড়ায়:
প্রিয় রবীন্দ্রনাথ অনুরোধ কোরবেন
—
সুন্দর পৃথিবীতে আরও একটি দিন
বেঁচে থাকার;
আমরা ভুলে যাব একদিন রবীন্দ্রনাথ
কবি ছিলেন
ছিলেন কবিতার ঈশ্বর
আমি বাড়িয়ে দেব আমার ডান হাত
মায়াকোভস্কি আমার হাত ধরবেন
তুমি আমার আঙুল
আমরা আর বুড়ো হব না রিটার মতো উড়িয়ে
ফুরিয়ে যাব
©somewhere in net ltd.