| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্র স্রোতের আগে আমরা ভ্রমণ
করে আসবো বুনো পাহাড়
আমরা ভালবাসবো আমাদের ব্যর্থতা
আমরা ভালবাসবো আমাদের
বিচ্ছেদ
আমরা ঝরাবো আমাদের শেষ অশ্রু;
আমরা কখনও সূর্যোদয় দেখিনি বলে
একদিন দ্যাখবো ভোরের সাগর
একদিন কবির মৃত্যু একদিন বিষাদ পাঁজর
একদিন কুড়োবো কবির ভেঙে ফেলা
এপিটাফের টুকরো
ঝুলন্ত সেতুর ওপর দাঁড়িয়ে দ্যাখবো
মৃত্যুর বিস্ময় শিল্প
আমাদের চোখ আমাদের সৌন্দর্য—
আমরা দেখি মৃত্যুর চারুতা
আমরা গাইব জীবনের শোকসঙ্গীত
সঞ্চিত মেঘেরডাক
পাথরে অঙ্কিত রক্তাক্ত প্রতীক—
এক বিকেলের রোদে আঁকা হয়েছিল
আমাদের রক্তে
©somewhere in net ltd.