নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ সন্ধ্যা

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

★★★
কবি এবং কবিতা

পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বিমর্ষ
একটি শব্দ— কবিতা

যেন- ব্যথা দেয়া প্রেমিকার
নাম!

পৃথিবীর সবচেয়ে করুণ এবং মহৎ
একটি সম্বোধন— কবি

যেন- দুঃখ খাওয়া প্রেিমকের
নাম!

★★★
এমনও হতে পারে রাত

শোকার্ত রাতে আমরা ছুটে যাব
অরণ্যের দিকে; যেখানে সবুজ
অভ্যর্থনা জানাবে আমাদের
আমরা ঢুকে যাব আমাদের হাত ধরে আরও ভেতরে
আমরা মিলিয়ে যাব ঘন শ্যামলতার
গম্ভীর বুকে;

মায়াকোভস্কি বলবেন— রিকেল,
তুমি আমার পথে এসো ঘুমপাখি
তোমার সঙ্গী হবে;
আমি আবৃত্তি করবো বোদলেয়ারের
কবিতা— 'চুল';

আমরা তখন অরণ্য পেরিয়ে চলে
আসবো ঠিক পাহাড়ের চূড়ায়:
প্রিয় রবীন্দ্রনাথ অনুরোধ কোরবেন—
সুন্দর পৃথিবীতে আরও একটি দিন
বেঁচে থাকার

আমরা ভুলে যাব রবীন্দ্রনাথ কবি ছিলেন
( এবং আছেন এবং থাকবেন)

আমি বাড়িয়ে দেব আমার ডান হাত
মায়াকোভস্কি আমার হাত ধরবেন
তুমি আমার আঙুল

আমরা আর বুড়ো হব না রিটার মতো ফুরিয়ে যাব

★★★
মৃত্যুর আগে

সমুদ্র স্রোতের আগে আমরা ভ্রমণ
করে আসবো বুনো পাহাড়
আমরা ভালবাসবো আমাদের ব্যর্থতা
আমরা ভালবাসবো আমাদের
বিচ্ছেদ
আমরা ঝরাবো আমাদের শেষ অশ্রু;

আমরা কখনও সূর্যোদয় দেখিনি বলে
একদিন দ্যাখবো ভোরের সাগর
একদিন কবির মৃত্যু একদিন বিষাদ পাঁজর
একদিন কুড়োবো কবির ভেঙে ফেলা এপিটাফের টুকরো

ঝুলন্ত সেতুর ওপর দাঁড়িয়ে দ্যাখবো
মৃত্যুর বিস্ময় শিল্প
আমাদের চোখ আমাদের সৌন্দর্য—
আমরা দেখি মৃত্যুর চারুতা

আমরা গাইব জীবনের শোকসঙ্গীত
সঞ্চিত মেঘেরডাক

পাথরে অঙ্কিত রক্তাক্ত প্রতীক—
এক বিকেলের রোদে আঁকা হয়েছিল আমাদের রক্তে

★★★
কবির পাপ

মধ্যরাতে লেখা হোক পাপের পঙক্তি
কবি তাঁর পাপকে কোরে তুলুক
পাঠযোগ্য শিল্প

পাপ হয়ে উঠুক কবির দর্শন
দর্শন হয়ে উঠুক মানুষের ধ্যান

কবিতা যদি পাপ হয়
নরক কবির স্বর্গ হোক।

★★★
শেষ পঙক্তি

ভালবেসে শরতরাতে হেঁটে যাব নরকে
ওখানে শুয়ে আছে লক্ষ লক্ষ পবিত্র প্রেমিকার পদচিহ্ন

যারা প্রেমে পড়ার আগে জীবনকে শ্রদ্ধা এবং মৃত্যুকে ভালবাসতেন;

আমি আত্মহত্যার আগে লিখে যাচ্ছি পুরুষদের— তোমরা প্রেমিক হও

নারী হয়ে উঠুক প্রেমিকা
প্রেমিকা হয়ে উঠুক কবিতা
কবিতা হয়ে উঠুক বেঁচে থাকার শেষ পংক্তি

★★★
প্রতীক্ষা

মৃত রমণীর কথা মনে পড়ে
মনে পড়ে— সাত মিনিটের এক ব্যর্থ সঙ্গমে আমাদের
চার দিনের বিচ্ছেদ
ষাট ঘণ্টার দীর্ঘ ঘুম

অকস্মাৎ জেগে ওঠে
প্রতীক্ষা করি শীতকালের একটি
অনুজ্জ্বল ভোরের জন্য


একটি গোলাপ
একটি জীবন নিয়ে
ইচ্ছে করে তোমার ঠোঁটের কাছে ফিরে যাই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

সাইফুল তুহিন বলেছেন: সুন্দর.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.