| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে আমার জিজ্ঞাসা ছিলো দক্ষিণী—
জগতে সন্ধ্যা নামার আগে আমাকে অন্ধ কোরে কেনো তুমি চলে যাচ্ছ উজ্জ্বল মুখ করে
তোমাকে ভালোবাসতে গিয়ে একটা নির্দয় পথকে ভালোবাসলাম
তোমাকে ভুলতে গিয়ে একটা কোমল জীবনকে ঘৃণা করতে লাগলাম
তোমাকে লিখতে গিয়ে দ্যাখি— একটা নিখুঁত মুখোশ তোমার
কী নির্ভুলতম হাসি অপরূপ প্রতারণা ছড়াচ্ছে
একপাত্র দুঃখ পানের পর যখন আমি ক্লান্ত পায়ে হেঁটে যাব নদীর কাছে
যখন মাতাল চোখে দাঁড়াব শীতকালের মুখোমুখি
তোমাকে মনে পড়বে
মনে পড়বে— তোমার ষোড়শী তরুণী মুখ
ক্যামন নিষ্ঠুরতম চোখে কী অপরূপ দ্রুত পায়ে তুমি হেঁটে যাচ্ছো দক্ষিণ দিকে
বড় সাধ ছিলো দক্ষিণী—
তোমার বিদায় পথে একটা কবিতা বিছিয়ে দেব
যেটা তোমাকে ফিরিয়ে আনবে আমার কাছে
২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪
রিকেল বলেছেন: হ্যাঁ, হৃদয়।
২|
২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১১
রক্তিম দিগন্ত বলেছেন: ভালই।
২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫
রিকেল বলেছেন: ধন্যবাদ দিগন্ত।
৩|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৮
ধমনী বলেছেন: ক্যামন নিষ্ঠুরতম চোখে কী অপরূপ দ্রুত পায়ে তুমি হেঁটে যাচ্ছো দক্ষিণ দিকে।
- দক্ষিণ দিকে কেনো? কবিতা ভালো লেগেছে।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
রিকেল বলেছেন: দক্ষিণে তাঁর গন্তব্য ধমনী।
৪|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: .হ্যা,খুব ভাল লাগলো, খুব সুন্দর অনুভুতি ভরপুর একটি লেখা, carry on brother! Go ahead!!
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
রিকেল বলেছেন: ভালবাসা পারভেজ।
৫|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব ভাল লাগলো +++
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
রিকেল বলেছেন: ধন্যবাদ অথর্ব। খুব সুন্দর নাম আপনার।
৬|
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে কবি+
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
রিকেল বলেছেন: ধন্যবাদ রুদ্র।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৪
অতঃপর হৃদয় বলেছেন: এ কবিতা শোনার পর ফিরেও আসতে পারে.!!!