| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিপন উদ্দিন
কারণ আপনি যদি নিজের মন-মস্তিষ্কে ১০০ শতাংশ স্পষ্ট থাকেন যে আপনি কে, আপনি কী, আপনি ও আপনার চার পাশে যারা আছে তারা কেমন তাহলে পরিবেশ এমনভাবে পরিবর্তিত হয় যা আপনার জন্য বেহতর বা বেশি ভালো। এতে আপনি অনেক বেশি শক্তি, ভরসা ও শান্তি পাবেন। আল্লাহ সব কিছুর ওপরে, তিনি সর্বশক্তিমান। "জারমেইন জ্যাকসন"
![]()
আমার প্রিয় সন্দ্বীপ যুগ যুগ ধরে অবহেলা আর অবজ্ঞার স্বিকার হয়ে বাংলাদেশের মানচিত্র হতে হারাতে বসেছে। সরকার আসে সরকার যায় কিনতু সন্দ্বীপের ভাগ্যের পরিবর্তন হয়না। এখনো সেই সাঁকো পেরিয়ে যেতে হয় সন্দ্বীপ। নেই কোন যোগাযোগ মাধ্যম। ভাল হাসপাতালো নেই। যা আছে তাতে চিকিৎসক যেতে চাইনা। রাস্তাঘাটের চরম বাজে অবস্থা। সেই ৯১ সালের ঘুর্নীঝড় এর পর থেকে বিদ্যুৎ সুবিধা বন্ধ। অন্ধকারে নিমজ্জিত সন্দ্বীপকে আলো দেখানোর যেন কেউ নেই। অথচ সন্দ্বীপের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য এবং দেশের রেমিটেন্সে সন্দ্বীপ প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান সবার জানা।
![]()
![]()
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বঙ্গোপসাগর থেকে ৬০০ বর্গকিলোমিটার ভূমি উদ্ধারের অংশ হিসেবে সন্দ্বীপ-উড়ির চর ক্রসড্যাম হওয়ার কথা ছিলো। সন্দ্বীপের সমাজকর্মীদের পক্ষ থেকে এ ব্যাপারে বারবার যোগাযোগ করলে সংশ্লিষ্টজনেরা নিশ্চিত করেছিলেন যে ক্রসড্যামটি হবে। স্বয়ং মন্ত্রী মহোদয় বলেছেন ৭০০ বর্গকিমি সন্দ্বীপ মাত্র ৮০ বর্গকিমি এসে দাড়িয়েছে। কিন্ত্ত দুর্ভাগ্যজনকভাবে এ প্রকল্পটি বাদ দিয়ে শুধু নোয়াখালী-উড়িরচর ক্রসড্যামটি হতে যাচ্ছে। এখনই প্রয়োজন দলমত নির্বিশেষে সন্দ্বীপের সকল লোক ঐক্যবদ্ধভাবে এ প্রকল্প বাস্তবায়নে যোগাযোগ করা ও প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা।
নদীগর্ভে হারিয়ে যাওয়া ৪০০ বছরের পুরাতন মসজিদ।
![]()
সন্ধীপ সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন- http://sandwip-uttaran.org/
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩২
রিপন উদ্দিন বলেছেন: আজকে http://sandwip-uttaran.org/ এই সাইটে ঢুকে সন্ধীপের করুন অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। তাই লিখলাম। যদি কারো সুনজরে পরে।
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩২
শৈল্পিক ভাবনা বলেছেন: আপনি সন্ধীপ কোন ইউনিয়নের??
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৫
রিপন উদ্দিন বলেছেন: এক সময় রহমতপুর ছিল, এখন নেই। সাগরে চলে গেছে।
![]()
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৬
রিপন উদ্দিন বলেছেন: আপনি??
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৭
শৈল্পিক ভাবনা বলেছেন: আমি গাছুয়ার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪০
রিপন উদ্দিন বলেছেন: ধন্যবাদ। তাহলেতো এখনো বাড়ি আছে, তাইনা??
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৭
পৃথিবী আমারে চাই না বলেছেন: অনেকদিন আগে একবার গিয়েছিলাম অফিসের কাজি আপনার সন্দীপে। মানুষে টানা নৌকায় চড়ার স্মৃতি আজও অমলিন।
একটা কথা না বলে পারছি না। কিছু মনে করবেন না। প্রবাসি স্বজনদের ঘাম ঝরানো টাকায় ওখানকার অধিবাসিরা অলস জীবনযাপন করে। সকালে ব্যাংকে এসে খোজ নেয় টাকা আসলো কিনা । তারপর সেই টাকায় .......। শুধু সরকারের দিকে চেয়ে না থেকে নিজেদের কিছু করার চেস্টা করা উচিৎ।
আমার ধারনা ভুলও হতে পারে। কিছু মনে করবেন না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪২
রিপন উদ্দিন বলেছেন: একেবারে যে করছিনা তা কিনতু না। দেখেন- ব্যাক্তিগত উদ্যেগে সোলার প্লান্ট করা হচ্ছে। Click This Link
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৭
পৃথিবী আমারে চাই না বলেছেন: অনেকদিন আগে একবার গিয়েছিলাম অফিসের কাজে আপনার সন্দীপে। মানুষে টানা নৌকায় চড়ার স্মৃতি আজও অমলিন।
একটা কথা না বলে পারছি না। কিছু মনে করবেন না। প্রবাসি স্বজনদের ঘাম ঝরানো টাকায় ওখানকার অধিবাসিরা অলস জীবনযাপন করে। সকালে ব্যাংকে এসে খোজ নেয় টাকা আসলো কিনা । তারপর সেই টাকায় .......। শুধু সরকারের দিকে চেয়ে না থেকে নিজেদের কিছু করার চেস্টা করা উচিৎ।
আমার ধারনা ভুলও হতে পারে। কিছু মনে করবেন না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৩
রিপন উদ্দিন বলেছেন: ২ বার এসেছে
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
শৈল্পিক ভাবনা বলেছেন: হুমম আছে। মাঝে মাঝে যাওয়া হয়,।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৩
রিপন উদ্দিন বলেছেন: Thanks
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৬
জামিনদার বলেছেন: কষ্টের পোস্ট। কিন্তু চবিগুলো অসাধারণ বিশে করে ১ম টা।
আন্নে অন সন্দিপনি?।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৪
রিপন উদ্দিন বলেছেন: না।
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৯
শূণ্য উপত্যকা বলেছেন: আপনাদের ওখানে দেখার মত কি আছে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৫
রিপন উদ্দিন বলেছেন: ভাঙ্গাচোড়া রাস্তা আর বিস্তীন সবুজের সমারোহ।
৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫১
অ্যামাটার বলেছেন: চারশ' বছরের পুরনো মসজিদের হারিয়ে যাওয়ার খবরটা খারাপ লাগল। হেরিটেজ...আমরা রক্ষা করতে পারলাম না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
রিপন উদ্দিন বলেছেন: খুবই দু:খজনক।
১০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩
ভুদাই বলেছেন: দু:খজনক। সরকারের দৃষ্টি কামনা করছি।
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩
ভুদাই বলেছেন: দু:খজনক। সরকারের দৃষ্টি কামনা করছি।
১২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০২
ভুদাই বলেছেন: "সন্দ্বীপ" কিভাবে যেতে হয় জানাবেন প্লিজ।
১৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৩
সোহান বাশার বলেছেন: যোগাযোগ এর ভালো ব্যবস্থা নাই..... তা হলে যামু কিভাবে?
১৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৭
শ।মসীর বলেছেন: অনেক কিছুই মনে করিয়ে দিলেন........
Click This Link
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৬
শৈল্পিক ভাবনা বলেছেন: সন্দ্বীপের জন্য কান্না পাচ্ছে। প্রিয় সন্দ্বীপ কেমন আছো তুমি??