| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চলে যাব এক দিন শহুরে এই কোলাহল ছেড়ে,
সবুজের মায়ার বাধনে,
পড়ন্ত বিকেলে মেঘনার জলধারার পাশে।
আনমনা মন গোধূলী লগনে ভাটার টানে সুর মেলাব জলসুরে,
চির চেনা প্রকৃতির প্রেমে আমি নির্বাসনে যাব।
ভুলে যাব এই শহরের চিরচেনা পিছঢালা পথ,
ভুলে যাব শহরের ইতিকথা সব।
ভুলে যাব ক্লান্ত দুপুরে ক্ষীপ্র রোদে পিছঢালা পথে হাটা।
সাদা বকের ভিড়ে,ডাহুকের দলে,
দূর থেকে রাখালের বাশির শব্দের মাতমে,
আমি নির্বাসনে যেতে চাই তাদের-ই প্রেমে।
©somewhere in net ltd.