নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত পথিক....

রিয়াদ ক্লান্ত পথিক

রিয়াদ ক্লান্ত পথিক › বিস্তারিত পোস্টঃ

সুদূরতমা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

দু'জনের পথ চলা শুরু হয়েছিলো কোন এক বসন্তের প্রথম প্রহরে,

শাড়ি পরা,চুড়ি হাতে,কপালে ছিল বেদনার নীল টিপ,

হয়ত এই নীল টিপ ছিল তখনও আমি শক্ত করে তোমার হাতে বাঁধা পড়ি নি বলে,

বলতে তুমি থাকতে পারবে না এক মুহুর্ত আমাকে ভুলে।



বৈশাখের প্রথম দিনের বর্ষবরণের মাতাল অনুভূতিতে

আমাকে স্থান দিলে তোমার আপন কক্ষপথে,

চাঁদ আর জোছনার মত ভালোবাসায় জীবন ভরিয়ে দিলে আমায়।

চাঁদের মত ভালোবাসা দিলে তুমি,

জোছনা হয়ে ভালোবাসার সৌরভ ছড়ালাম তোমার আপন কক্ষ পথে।



শীতের ঝরা পাতার মত ঝরে গেলে তুমি এক দিন,

হারিয়ে গেলে আলোকবর্ষ দূরে।

ভুলে গেলে দেয়া সব আপন করে নেবার কথা,

যোজন যোজন দূরে গিয়ে সুখী হবে বলে

আমায় রেখে গেলে বিস্মৃতির অবগাহনে।



হারানোর মাঝেও সুখী হওয়া যায়,

শিখিয়েছিলে আমায় নিঃস্বার্থভাবে,

ভুলিনি আমি তোমার অনুপ্রেরণা,

শক্ত করে গড়ে তুলেছ আমায় জীবনের পদচারণায়।



আমি আজ তোমার মতই সুখী ও সুদূরতমা,

শুধু তোমাকে-ই ভালোবাসি বলে।

সুখী হয়ে বেঁচে থাক তুমি পৃথিবীর আশ্রয়স্থলে,

প্রার্থনা আমার অন্তর্জামির সন্নিকটে।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

আরজু পনি বলেছেন:

ভুলিনি আমি তোমার অনুপ্রেরণা,
শক্ত করে গড়ে তুলেছ আমায় জীবনের পদচারণায়।

সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

রিয়াদ ক্লান্ত পথিক বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

একাকি উনমন বলেছেন: "আমি আজ তোমার মতই সুখী ও সুদূরতমা,
শুধু তোমাকে-ই ভালোবাসি বলে"


ভিশন ভালো লেগেছে কথা গুলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

রিয়াদ ক্লান্ত পথিক বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: ভাল লাগল কবিতা।

সুদূরতমা ভীষণ রোমান্টিক শব্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.