নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খালি হারায়ে যাই.........।

পিচ্চি হুজুর

আমার নাম দেইখা কেউ মনে কইরেন না যে আমি আসলেই হুজুর এইটা আমার ইউনিভারসিটির বন্ধু গো দেয়া নাম

পিচ্চি হুজুর › বিস্তারিত পোস্টঃ

মাধবীলতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩০

মাধবীলতা

মনে আছে তোমার?

কোন এক শীতের সকালে আমরা দু-ফোটা শিশির হয়ে জন্মেছিলাম;

এক সবুজ পত্র-পল্লবে বেধেছিলাম মোদের বাসা।



মাধবীলতা

মনে আছে তোমার?

কোন এক গ্রীষ্মের দুপুরে, আমরা দু ফোটা বৃষ্টি হয়ে ঝরে পড়েছিলাম;

ভিজিয়ে দিয়েছিলাম তৃষ্ণার্ত চাতক পাখির ঠোঁট, আর ভিজিয়েছিলাম মোরা নিজেদের।



মাধবীলতা

মনে আছে তোমার?

কোন এক বর্ষার প্রাতে, আমরা ফুটেছিলাম দুটো কদম ফুল হয়ে;

তোমার সেই মন জুড়ানো সুবাসে, তোমাতেই আমি হারিয়েছিলাম

তোমারই অসীম গভীরে।



মাধবীলতা

মনে আছে তোমার?

কোন এক হেমন্তের বিকেলে, আমরা এক জোড়া সাদা মেঘ হয়ে জন্মেছিলাম;

নীল গগনের অসীম পানে যেতে যেতে,

রংধনুদের দেশে হারিয়েছিলাম মোরা।



মাধবীলতা

মনে আছে তোমার?

কোন এক বসন্তের সন্ধ্যায়, আমরা জন্মেছিলাম শালিক পাখির বেশে;

বেলা ডোবার কালে মোরা উড়ে চলেছিলাম, মোদের নীড়ের সন্ধানে।

মাধবীলতা, মনে কী আছে তোমার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.