| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিচ্চি হুজুর
আমার নাম দেইখা কেউ মনে কইরেন না যে আমি আসলেই হুজুর এইটা আমার ইউনিভারসিটির বন্ধু গো দেয়া নাম
ব্যাক্তিগত ভাবে কারও পশ্চাৎদেশে আঙ্গুল দেয়ার স্বভাব কখনও আমার নেই। প্যারিসে ঘটে যাওয়া নৃসংশ হত্যাকান্ডের খবর জানার পর একটা কথাই মনে হয়েছিল, আমরা সবাই বিপদের মাঝে আছি। মনে হয়েছিল একটা কথাই এই ঘটনার জন্য সবচেয়ে বেশি ভূগতে হবে, নিজের জীবন বাচানোর জন্য সিরিয়া থেকে পাড়ি দেয়া রিফিউজিদের। তাহাদের মতে আমরা যারা অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারভাবাপন্ন, ধর্মান্ধ মানুষ তাদের কোনভাবেই এই ধরনের ঘটনার জন্য খুশি হওয়ার কথা না; যেইখানে সাধারণ মুসলমানরা নিজেরাই প্রতিনিয়ত ইউরোপের দেশগুলোতে এবং বিশেষত ফ্রান্স এ সমস্যার সম্মুখীন হচ্ছে। সেইখানে মুক্তমনা ব্লগে জনৈক লেখক কোন যুক্তিতে বলেনঃ
আইসিস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে IBN এর খবরে দেখলাম, এখনো জানি না কতটুকু সত্য। তবে ২০০ মিলিয়ন মুসলিম মনে মনে এই হামলায় খুশি হয়েছে, তাদের মতে এই ধরনের জিহাদের দরকার আছে। হামলা যেই করুক না কেন, তার চেয়ে জরুরি এই মানসিকতার মানুষগুলোকে পালটানো। আপনাদের এই সমর্থন পাওয়া যাবে জেনেই ওরা এসব করতে পারছে। এবং আপনার মানসিকতা যদি এমন হয়, আপনার সন্তানই তো একদিন এই ধরনের সন্ত্রাসীতে পরিণত হবে।
https://blog.mukto-mona.com/2015/11/14/48051/
আপনি একেবারে ২০০ মিলিওন মানুষের মনের কথা জেনে ফেললেন, আপনাকে ত এক বাক্যে এই সময়ের কোন এক সুপার হিরো হিসেবে চালিয়ে দেয়া যায়, যিনি কিনা ২০০ মিলিওন মানুষের কথা জেনে ফেললেন?
আর একটু কষ্ট করে জানুন না, যারা হামলা করছে তাদের মনের মাঝে কি আছে? তাহলে ত ল্যাঠা চুকে যায়।
পুনশ্চঃ এই পোস্ট টা রীতিমত মেজাজ খারাপ হওয়া থেকে দেয়া। দুইদিন পর মানুষের স্বাভাবিক মৃত্যু হলেও এরা বলবে জঙ্গী আজরাইল এর হাতে অমুক নিহত। তাতে ২০০ মিলিওন মুসলিম নিশ্চয়ই খুশি হয়েছে। 
২|
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
আব্দুল্যাহ বলেছেন: "ব্যাক্তিগত ভাবে কারও পশ্চাৎদেশে আঙ্গুল দেয়ার স্বভাব কখনও আমার নেই।" তবে এবার কি দিলেন নাকি!
যাই হোক, এভাবে হত্যা কখনোই সমর্থন করা যায় না, মৃত্য ব্যাক্তটি মুসলিম বা ইহুদি যে হোক না কেন। আল্লাহ তাদের এই পৃথিবীতে বিচরনের ক্ষমতা দিয়েছেন, তাদের হত্যার কাজ আইএসকে কে দিল?
৩|
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
গেম চেঞ্জার বলেছেন: কাঁটা ঘায়ে নুনের ছিটা।
৪|
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যার যায় সেই বুঝে। খুশি , অখুশির ব্যপার না। বিশ্বে ফিলিস্তিন, ইরাক, সিরিয়াতে শান্তি না আনলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।
৫|
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
বাংলার ফেসবুক বলেছেন: হুজু্র আমি একজন সুখি সঙিহীন মানুষ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
হোসেন আল-আমিন বলেছেন: নিশ্চিতভাবে, রিফিউজিদের এই জন্য ভুগতে হবে। দীর্ঘমেয়াদে সিরিয়াসহ মুসলমান বিশ্বে এর প্রভাব লক্ষ্য করা যাবে !!
এবং কিছু আবাল এতে কিছু খুশি হবে ও আইএসের ভক্তকুলে যোগ হবে!!