নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ বাংলাদেশী।

রিয়াদ পৃথিবী

একজন সাধারন বাংলাদেশী।

রিয়াদ পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

কাস্টমাইজড বিশ্ব লুডু । প্রিন্ট করুন

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০২

হ্যলো। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অতি পরিচিত একটি খেলা নিয়ে। লুডু। আমরা যারা আশির দশকের মানুষ তারা বিশ্ব লুডুর সাথে অনেকেই বহুল পরিচিত। বিশ্ব মানচিত্রে ক্রমিক সংখ্যায় লুডুর দানের উপর ভিত্তি করে এগিয়ে সবার আগে খেলা শেষ করার মাধ্যমে নির্মল আনন্দ উপভোগ্য ছিল। ছোটবেলা সাধারণ ৪ ঘরের লুডুর চেয়ে বড় আকারের এই লুডুর প্রতি ছিল অন্যরকম আকর্ষণ। নব্বইয়ের দশকে এই লুডুর দাম ছিল ২৫ টাকা যা বর্তমান সময়ের ১০০ টাকার চেয়ে বেশি ( এই অনুমান ব্যক্তিগত তাই এ নিয়ে ভাববার কিছু নেই ) ।

আমি সাধারণ বিশ্ব মানচিত্রের উপর নিজেস্ব আঙ্গিকে, ডিজাইন সম্পন্ন করেছি। অনেক নিরীক্ষণের পরও কিছু ভুল থাকা অস্বাভাবিক নয়। তাই ক্ষমা সুন্দর চোখে দেখার নিবেদন রইল ।

নিয়ম আপনার হাতেই। শুধু মানচিত্রে ১ খুঁজে বের করুন (বাংলাদেশ ) । লুডুর ছক্কা আর গুটি নিয়ে বসে পরুন . ৬ পড়লে যাত্রা শুরু। সাধারণ লুডুর মত দান উঠান। যত সংখ্যা পড়বে তত ঘর এগুবে। ক্রমিক সংখ্যা অনুযায়ী গুটি এগুবে। অর্থাৎ একশ একত্রিশ পৌছলে খেলা শেষ হবে। ৯৪ হতে একশ একটু ব্যতিক্রম রয়েছে। এখানে মহাকাশে যেতে হবে, তাই ছক্কাতে যতই দান/ সংখ্যা উঠুক না কেন এক ঘরের বেশি এগুতে পারবেন না। এ নিয়ম পৃথিবী হতে মহাকাশ যাত্রা থেকে শুরু করে পৃথিবীতে অবতরণ করা পর্যন্ত মানে ১০০ পর্যন্ত। প্রায় প্রতিটি ঘরেই নির্দেশিকা রয়েছে । খেলার আগে একবার প্রতিটি ঘরে চোখ বুলিয়ে দেখুন। আশা করি খুব সহজেই বুঝে নিতে পারবেন।। খেলার নির্দেশিকাই খেলার রুলস। তারপর ও ইচ্ছা করলে যা খুশি নির্দেশিকা এড়িয়ে চলতে পারবেন। খুব ই সহজ । একবার খেললেই বুজতে পারবেন আশা করছি ।

এটি খেলতে হলে কাগজে কালার প্রিন্ট করে খেলতে পারেন, তবে B1 (https://papersizes.io/b/b1) 707 × 1000 mm প্রিন্ট করলে ভাল ফল পাবেন কেননা নির্দেশিকাগুলো তুলানামুলক ছোট অক্ষরে সাজানো। খেলে কেমন লাগল জানাবেন। এখানে কমেন্টস করতে পারেন। এছাড়া অন্যান্য যোগাযোগ হল

email : [email protected]
phone : 01618528660
whatsapp : 01618528660
Facebook : http://www.facebook.com/RiyadRahman

নিচে গুগল ড্রাইভ লিঙ্ক দেয়া হল। pdf password : 1234

লুডু ডাউনলোড

ENJOY !!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৫

এপোলো বলেছেন: ইন্টারেষ্টিং! কেমনে খেলতে হয় এই খেলা, একটু বিস্তারিত বলুন । বোর্ড দেখেই ভাল লেগেছে , এখন নিয়মগুলো শিখতে পারলেই হয় ।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪০

রিয়াদ পৃথিবী বলেছেন: ধন্যবাদ । নিয়ম আপনার হাতেই। শুধু মানচিত্রে ১ খুঁজে বের করুন (বাংলাদেশ ) । লুডুর ছক্কা আর গুটি নিয়ে বসে পরুন . ৬ পড়লে যাত্রা শুরু। সাধারণ লুডুর মত দান উঠান। যত সংখ্যা পড়বে তত ঘর এগুবে। ক্রমিক সংখ্যা অনুযায়ী গুটি এগুবে। অর্থাৎ একশ একত্রিশ পৌছলে খেলা শেষ হবে। ৯৪ হতে একশ একটু ব্যতিক্রম রয়েছে। এখানে মহাকাশে যেতে হবে, তাই ছক্কাতে যতই দান/ সংখ্যা উঠুক না কেন এক ঘরের বেশি এগুতে পারবেন না। ে নিয়ম পৃথিবীতে অবতরণ করা পর্যন্ত মানে ১০০ পর্যন্ত। প্রায় প্রতিটি ঘরেই নির্দেশিকা রয়েছে । খেলার আগে একবার প্রতিটি ঘরে চোখ বুলিয়ে দেখুন। আশা করি খুব সহজেই বুঝে নিতে পারবেন।। খেলার নির্দেশিকাই খেলার রুলস। তারপর ও ইচ্ছা করলে যা খুশি নির্দেশিকা এড়িয়ে চলতে পারবেন। খুব ই সহজ । একবার খেললেই বুজতে পারবেন আশা করছি ।

২| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১১

নতুন বলেছেন: ধন্যবাদ। প্রিন্ট করে নিলাম।

০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৩

রিয়াদ পৃথিবী বলেছেন: আশাকরি এই খেলার মাধ্যমে আপনার কিছু সুন্দর সময় কাটবে । ধন্যবাদ

৩| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০২

অধীতি বলেছেন: ধ্বনি হবার নতুন খেলার মত?

০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪০

রিয়াদ পৃথিবী বলেছেন: এটা সাধারন লুডুর মত। মনোপলি গেইমস এ জমি, বাড়ি, হোটেল, ইউটিলিটি, স্টেশন ইত্যাদি ক্রয় বিক্রেয় সম্পর্কিত। সেখানে ফেক কারেন্সি ও আছে। কিন্তু এখানে কোন ফেইক কারেন্সি নেই। শুধু ছক্কা আর গুটি দিয়েই খেলাটি খেলতে পারবেন। এ খেলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানচিত্র এবং উল্লেখযোগ্য স্থাপনা, কার্যক্রম ইত্যাদির সাথে পরিচিত হওয়া। এখানে ধনী গরিবের কোন বিষয় নেই। তবে মনোপলি এবং লুডু ২ টাই বোর্ড গেম। এদিক থেকে একটি সাদৃশ্য আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.