নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল যে আকাশ

নীল যে আকাশ › বিস্তারিত পোস্টঃ

জীবনটা কী ?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

জীবনটা কী ,এই ভাবিয়া পাই না কোন দিক,

জীবনটা কী গরীবের প্রতি বড় লোকের ধিক।

জীবন নাকি টাকার মতন গুণিজনে বলে।

হুকুম পেলেই নিজের মতে কলকলিয়ে চলে।

জীবন আবার কুড়েঁ ঘরের ক্ষুদার্ত ছেলের কান্না

জীবন নাকি বিলাসিতার মুরগি পোলাও রান্না।

জীবন হল নদীর মতো শুধু বয়ে যায়,

জীবন আবার আস্ত গাড়ল শুধুই নিজে খায়।

জীবনকে যে সবাই কেন বাসে এত ভাল ?

সে নিজের ঘরে কোন দিনই দেয়নি কোন আলো।

সব ভাবিয়া আমি বলি সবশেষে

জীবন-মরণ একই জিনিস থাকে তারা পাশে পাশে।







২০০৩ সাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.