নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল যে আকাশ

নীল যে আকাশ › বিস্তারিত পোস্টঃ

জামায়েত-শিবিরের চোরাগুপ্তা হামলার জবাব দেবে সাধারণ জনগন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮



রাজধানীর কারওয়ানবাজার ও মতিঝিলে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে তাণ্ডব সৃষ্টির পর বুধবার সকালেও ঝটিকা মিছিল নিয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করেছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।











728

4

0





Related Stories



কারওয়ানবাজারে জামায়াতের তাণ্ডব



2013-02-12 07:58:28.0





























পুলিশ বলছে, দক্ষিণের বিভিন্ন জেলা থেকে বাসে ও লঞ্চে করে এসে জামায়াত-শিবির কর্মীরা ‘নাশকতার’ চেষ্টা করছে রাজধানীতে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে পুলিশ।



মহানগর পুলিশের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরাধিতা করা এ দলটির নেতাকর্মীরা সকালে মতিঝিল, শাপলা চত্বর ও পল্টন এলাকার বিভিন্ন অলি গলি থেকে ঝটিকা মিছিল নিয়ে বেরিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।



এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বেশ কয়েকবার ফাঁকা গুলি ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান।



তিনি বলেন, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে পল্টন, বায়তুল মোকাররম, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।



এদিকে সকাল ১০টার দিকে ফকিরাপুল মোড় সংলগ্ন পুলিশ হাসপাতালের কাছে সড়কে একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রুণে আনেন।



কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাছে তথ্য আছে, নাশকতা সৃষ্টির জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে জামায়াত-শিবির কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।”



বাসে করেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে দলটির কর্মীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: জামাত এর অর্থ দল
আর ইসলাম অর্থ শান্তি
সুতরাং জামাত ইসলামী , ইসলামের নামে ইসলামের শান্তি বিনষ্ট
কারী এদের বয়কট চাই সর্ব ক্ষেত্রে , মসজিদ মাঠ , লোকালয় ,
অফিস আদালত সব থেকে ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

অন্তরন্তর বলেছেন:
এদের সময় ফুরিয়ে এসেছে। জনগণ এই নরপশুদের পায়ের
তলায় পিষ্ট করে মারবে। আমি সেই দিনটি দেখার অপেক্ষায় আছি।
আল্লাহ্‌ শাহবাগের সকল আন্দোলনকারীর সহায় হউক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.