নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল যে আকাশ

নীল যে আকাশ › বিস্তারিত পোস্টঃ

জীবনের ছেড়া পাতা

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

কতই না বিচিত্র মানুষের জীবন । কেউ বাস করে এসি এর নিচে, কেউবা ফুটপাতে কেউ বা গাছের তলে। একেই কি জীবন বলে? আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করেছে আর মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করে মানুষ নিজেই। মানুষ নিজেই তার ভাগ্যের জন্য দায়ী। সম্ভবত আমিও আমার ভাগ্যের জন্য দায়ী । আমি এই মাত্র ঢাকায় এসে উপস্থিত হলাম। এসেছি গোপালগঞ্জ থেকে । এই প্রথম ঢাকায় আসি নাই। আমি ঢাকাতেই পড়ালেখা করি। কলেজ ছুটিতে গিয়েছিলাম দেশের বাড়ীতে মায়ের কাছে। ভাবতে পারেন ভালই আছি। আসলে একবুক জ্বালা এবং দুঃখ নিয়ে এ সব লিখতেছি। ধারনা করতে পারেন আমি মনে হয় কোন আরামদায়ক সোপায় বসে আছি।কিন্তু তা নয়। আমি মাটির মানুষ মাটির উপর ঘাসে বসে আছি । স্থানটা হচ্ছে বঙ্গভবনের পাশের ছোট্ট পার্ক( ঢাকা মহানগর নাট্য মঞ্চ/বশির উদ্দিন মিলনায়তন এর প্রাঙ্গন) । আমাকে আরো তিন ঘন্টা এখানে বসে থাকতে হবে । ভবিষ্যতে ও থাকতে হবে কি না জানি না। যদি ভালো দিকট ভেবে থাকেন তাহলে ভেবেছেন আমি দীর্ঘ ৮ ঘন্টা ভ্রমনের পর এই মুক্ত বাতাসে বিশ্রাম নিচ্ছি। আসলে একথাটা ও সত্য নয়।



০০.০০.২০০০

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১

লাবনী আক্তার বলেছেন: আপনার লেখার মাঝে দুঃখ লুকিয়ে আছে। আর লেখাটা পড়ে মনে হল লেখাটা শেষ হয়নি আরও কিছু আপনি বলতে চেয়েছেন।

ভাই আপনার দুঃখটা কি জানিনা। তবে দুঃখ ছাড়া মানুষ নেই মনে রাখবেন। আল্লাহকে স্মরণ করুন । তিনিই পারেন আপনাকে সাহায্য করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.