| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বসবাস করে একটা সিস্টেমের মধ্যে কিন্তু আমি কোন সিস্টেমের মধ্যে বসবাস করিনা। আম বড় একা । ভাল লাগে না জীবন। আমি একটা বড় স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলাম ২০০০ সালে এখনও কোন স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। আমি শুধু চিন্তা করি কখন পূর্ণ হবে আমার স্বপ্ন। মানুষ অনেক স্বপ্ন দেখে কিন্তু আমি একটিমাত্র স্বপ্ন দেখেছি যে জীবনে মানুষের মত মানুষ হব। মানুষ হতে হলে কষ্ট করতে হয় জানি কিন্তু মত এরকম কষ্ট করতে হবে তা জানি না। আগেই উল্লেখ করেছি আমার কোন সিস্টেম নেই। সিস্টেম থাকলে সিস্টেমই আমাকে সাহায্য করতো আমার সৎ উদ্দেশ্য পূরণ করতে। সিস্টেম বলতে এখানে জীবন ধারনের জন্য জৈবিক এবং অজৈবিক সবধরনের বস্তুকে বুঝানো হয়েছে। মানুষের কিছু না থাকা যে বেদনা কিছু থেকেও না থাকা তার চেয়ে বেশি বেদনাদায়ক। যেমন আমার ক্ষেত্রে ঘটেছে। মানুষের একমাত্র সাহায্যকারী হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহ বিভিন্ন ওছিলার মাধ্যমে মানুষকে সাহায্য করে। আমার যথেষ্ট পরিমান আত্মীয় রয়েছে কিন্তু কেউ আল্লাহর সাহায্যের ওছিলা হিসেবে আমার জীবনে আসে নাই। উপরে উঠার জন্য সিড়ি লাগে । আবার উপর থেকে টেনে তুলতে পারে কিংবা নিচের থেকে কেউ ধাক্কা দিয়ে উপরে তোলা যায়। যদি উপরের টান এবং নিচের ধাক্কা একসাথে হয় তবে উপরে উঠা সহজ হয় । আমার ক্ষেত্রে উপরের টান নিচের ধাক্কা কিছুই নাই । আমি গড়িয়ে গড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করছি কিন্তু উপরে উঠার কোন সিড়ি দেখছি না।
০০.০০.২০০১
©somewhere in net ltd.