| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
robot_eee
মানুষ হয়েও 'রোবট'। বিতর্কিত বিষয়ে এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার। তাই আমি Robot_eee
![]()
নতুন করে ফাঁস করা নথিতে উইকিলিকস জানিয়েছে, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি দিতে চেয়েছিলেন। ১৯৭৪ সালে ভারতে প্রথম পরমাণু পরীক্ষা চালানোর পর পাকিস্তানের ততকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সরাসরি এ প্রস্তাব দেন তিনি।
উইকিলিকসের নথি থেকে জানা গেছে, জুলফিকার আলী ভুট্টোকে লেখা এক চিঠিতে পরমাণু পরীক্ষার অহিংস দিক ও অর্থনৈতিক উদ্দেশ্য ব্যাখ্যা করে পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী। এতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না বলেও নিশ্চয়তা দিয়েছিলেন তিনি। তবে নিশ্চয়াতার উপর আস্থা রাখতে পারেন নি জুলফিকার আলী ভুট্টো। জবাবে ভুট্টো বলেছিলেন, ভারত এর আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি এবং পরমাণু পরীক্ষার সঙ্গে পরমাণু অস্ত্রের বিস্ফোরণের কোনো পার্থক্য নেই। এর ফলে ইন্দিরা গান্ধীর প্রস্তাব ইস্যুটি আর বেশি দূর এগোয়নি। এর বেশ কয়েক বছর পর ১৯৯৮ সালের মে মাসে পাকিস্তানও পরমাণু পরীক্ষা চালায়।
খবরঃ www.sciencetech24.com
©somewhere in net ltd.