| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
robot_eee
মানুষ হয়েও 'রোবট'। বিতর্কিত বিষয়ে এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার। তাই আমি Robot_eee
![]()
সম্প্রতি ২৭ বছর বয়সী ইরানের তরুণ বিজ্ঞানী আলী রাজেকি ‘টাইম মেশিন’ উদ্ভাবন ও নিবন্ধনের দাবি করেছেন। তিনি এমন একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন, যা ব্যবহার করে কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে।
কমপক্ষে পাঁচ বছর এবং সর্বোচ্চ আট বছর পরে কী হবে, সে সম্পর্কে যন্ত্রটি প্রায় নির্ভুল তথ্য দেবে বলে আলী রাজেকি দাবি করেছেন। তার দাবি, অনেকগুলো জটিল গণনাপ্রণালীর মাধ্যমে যন্ত্রটি ৯৮ শতাংশ সঠিক তথ্য দিতে সক্ষম। যন্ত্রটি স্পর্শ করার সাথে সাথে যন্ত্রটি স্পর্শকারীর ভবিষ্যত তথ্য সম্বলিত একটি প্রিন্টেড কপি দেয়।
আলী রাজেকির দাবি। “এ মেশিনটি কোন দেশের ভবিষ্যতের কোন অপ্রাত্যাশিত ঘটনার বছরও অবলিলায় বলে দিবে “। তবে বর্তমানে কথিত এই টাইম মেশিনের বাণিজ্যিক উৎপাদন না করার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ” আমরা এখনই এটির প্রটোটাইপ চালু করছি না, এতে চিন এ যন্ত্রের আইডিয়া চুরি করতে পারে। দেখা যাবে, এক রাতেই তারা কয়েক কটি যন্ত্র তৈরি করে ফেলেছে!”
তবে কথিত এই টাইম মেশিনের জন্য আমাদের আরও পাঁচ থেকে আট বছর অপেক্ষা করতে হবে, যাতে মেশিনটির বর্তমানের ভিবিষ্যত বাণী সত্য হচ্ছে কি না তা নিরূপণ করা যায়। যেমনটা আগে বলা হয়েছে, এই মেশিনটি সর্বোচ্চ আট বছর পরে কী হবে তা বলে দিতে সক্ষম।
তবে ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ নুরি রাষ্ট্রীয় উদ্ভাবন কেন্দ্রে ‘টাইম মেশিন’ নিবন্ধনের খবর নাকচ করেছেন। তিনি বলেন, “যে কেউ বৈজ্ঞানিক উদ্ভাবনের দাবি করতে পারেন। কিন্তু দেশে এ ধরনের উদ্ভাবন নিবন্ধনের জন্য সুস্পষ্ট আইনি প্রক্রিয়া আছে এবং নিবন্ধনের জন্য বৈজ্ঞানিক প্রমাণপত্র প্রয়োজন হয়”।
খবরের লিঙ্কঃ www.sciencetech24.com
২|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
মদন বলেছেন: বাংলাদেশে এনে এদেশের ভবিষ্যত জানতে চাইলে মেশিনটি কতবার হ্যাং হয় দেখার ইচ্ছা আছে।
৩|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
নাহিদ সৈকত বলেছেন: কস্কি মমিন!!
৪|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
আয়রন ম্যান বলেছেন: ভবিষ্যৎ জানার দরকার নাই। ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলে দেবে।
আমাদের অতীতকাল সম্পর্কে জানতে আমার খুবই ইচ্ছে করে।
মাঝে মাঝে ভাবি আমি যদি এমন একটি মেশিন আবিষ্কার করতে পারতাম- যে ম্যাশিনের দ্বারা এক টিপে চলে যেতে পারতাম ১৯৭১ সালে। যাওয়ার পরই আমার সামনে ভেসে আসতো ১৯৭১ সালের দৃশ্যগুলো। তাহলে আমি সহজেই জানতে পারতাম, আমাদের মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছেন, কারা কারা মানুষ হত্যা করেছিল, কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা? কে দিয়েছিল স্বাধীনতার ঘোষণা।
আহা.. যদি তেমন একটি মেশিন আমি আবিষ্কার করতে পারতাম কতই না ভাল হতো!!!
৫|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
নিক পাইনাই বলেছেন: ভাগ্য ভালো কোনও বাঙালি এটা বানায় নাই। তাইলে তার নিজের ভবিষ্যৎ ই আন্ধার হইয়া যাইত।
৬|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
আহমেদ রিজভী বলেছেন: ইরানীরা আর যাই হোক কিছু দিন পর পর বিশ্ববাসীর জন্য অনাবিল বিনোদোনের ব্যবস্থা করে ।
৭|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
পাপাই বলেছেন: কৃষ-৩ ![]()
৮|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: খালেদা হাসিনা কবে মরব এইডি কি কইতে পারব ???
৯|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮
নাহিদ সৈকত বলেছেন: ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: খালেদা হাসিনা কবে মরব এইডি কি কইতে পারব ???
১০|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
পথ-হারা এক পথিক বলেছেন: আয়রন ম্যানের কমেন্টে ঝাঁঝাঁ।
১১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
মদন বলেছেন: বাংলাদেশে এনে এদেশের ভবিষ্যত জানতে চাইলে মেশিনটি কতবার হ্যাং হয় দেখার ইচ্ছা আছে।
১২|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০
জেরিসেল বলেছেন: বাংলাদেশে এনে এদেশের ভবিষ্যত জানতে চাইলে মেশিনটি কতবার হ্যাং হয় দেখার ইচ্ছা আছে। ![]()
![]()
![]()
১৩|
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮
কলাবাগান১ বলেছেন: ইরানী সরকারী বার্তা সংস্হা ফারসের ওয়েব সাইট থেকে এই খবর সরিয়ে নেওয়া হয়েছে......।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
এহসান সাবির বলেছেন: এই মেশিন আমার দরকার...