নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদুজ্জামান রনি

আসাদুজ্জামান রনি › বিস্তারিত পোস্টঃ

চিঠিঃ ভাগ্য

০৪ ঠা জুন, ২০২১ রাত ১১:৫৩

ভাগ্য

তুমি কেমন আছো তা জানতে চাইবো না বরং তোমার রূপ,প্রকৃতি আর রং ঢংয়ের কাছে কতশত মানুষ কতশত হালচালে চালে আছে তাই ভেবে আমি বিরক্ত।তোমার রূপ,রং আর প্রকৃতি বুঝা অত্যান্ত জটিল ও কঠিন।তোমার নামেরও অভাব নেই।তোমার অবস্থান কখনও ঘোলাটে,কখনও স্পষ্ট, কখনও ললাটে বা কপালে,কখনও হাতের রেখায়,কখনও কর্মে,কখনও নিষ্কর্মে,কখনও নির্ধারিত, কখনও অবধারিত, কখনও অদৃশ্যে,কখনও চেষ্টায় ইত্যাদি।তোমার সঠিক অবস্থান কোথায় জানা নেই।তোমাতে বিশ্বাস করি কিন্তু তোমার রূপ আমি দেখিও না কিংবা বুঝিও না।কেউ অনেক চেষ্টা,পরিশ্রম করার পর ধরা দাও তার কাছে সৌভাগ্য হিসেবে,কেউ অনেক চেষ্টা,পরিশ্রম করার পরও তার কাছে ধরা দাও না কিংবা ধরা দাও দুর্ভাগ্য হিসেবে।কারও কাছে ধরা দাও অযথাই।কিছুই করলো না তবুও সৌভাগ্য হয়ে তার কাছে অনায়াসে ধরা খাও।আবার কেউ উন্নতির চেষ্টা করে না তাই তার সান্নিধ্যে তুমি যাও না।আসলে তুমি কি? কোথায় থাকো?মানুষের পরিণতি নিয়ে তুমি ভালই খেলতে জানো।জেনেও খেলো,না জেনেও খেলো।আর তোমার এহেন আচরণে কারও পৌষ মাস,কারও সর্বনাশ। তোমার নিয়ন্ত্রণ টা আমাদের কাছে নেই বলে তুমি এমন দুষ্টমিষ্ট আচরণ করবে?যাইহোক,তোমাকে কিছু বলার ক্ষমতা আমার নেই।আমি আমার পরিবর্তনের চেষ্টা করে চলেছি।বিশ্বাস করি একদিন না একদিন তুমি সৌভাগ্য হয়ে নিশ্চয়ই আসবে।আমার পরিবর্তনে তোমার পরিবর্তন হয় নাকি তোমার পরির্বতনে আমার পরির্বতন হয় এখনও বুঝে উঠতে পারছিনা।তবুও পরির্বতনের চেষ্টায় পথ চলছি।

কেউ চেষ্টা,পরিশ্রম করে উন্নতির শিখড়ে পৌছাতে চাইলে তাকে ঠকিয়ো না।তাহলে তোমাতে বিশ্বাসটা রাখা কঠিন হয়ে যাবে।ভাল রেখো সমস্ত মানব জাতিকে।

ইতি

পরিশ্রম,অধ্যবসায় আর প্রত্যাশার পক্ষ থেকে প্রত্যাশী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.