নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রক্তিম দৈত্য ৩৭

রক্তিম দৈত্য ৩৭ › বিস্তারিত পোস্টঃ

আমাদের জনগন আর রাজনীতি।।।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

***কি বিষয়ের অবতারণা করব বুঝতে পারছিনা। দেশে সমসাময়িক বিষয়গুলো একের পর এক এমনভাবে নিজের বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে যে কোনভাবেই মনে হচ্ছে না আমি চারপাশে কোন সুশৃঙ্খল পরিবেশ নিয়ে বসবাস করছি।স্বাধীন একটি দেশের মানুষ আমরা।মায়ার বন্ধন এই দেশের মানুষের কাছে অনেক বেশি।প্রতিটি পরিবারেই যখন কোন শিশু ভুমিষ্ট হয়,তখন মা,বাবাসহ পরিবারের সকলেই তাকে নিয়ে কোন না কোন স্বপ্ন দেখে থাকেন।শুরু হয় সেই শিশুটির পথচলা।তার পথচলা তখনই বাধাপ্রাপ্ত হয় বা থেমে যায় যখন কোন বিষয়ে তার মৌলিক অধিকারগুলো যদি কেউ খর্ব করে।পৃথিবীর সকল মানুষ যদি একই মতাদর্শের হত তাহলে পৃথিবীটা কেমন হত???আমার কাছে এই প্রশ্নের কোন জবাব নেই।।।



***ভিন্ন মতাদর্শের মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক।তবে এর মধ্যেই মানুষকে বাঁচতে হয়।যদি মানুষ এভাবে বাঁচতে না শিখত তাহলে পৃথিবীটার আদৌ মানুষের বসবাসযোগ্য হত কিনা তা নিয়ে আমার ব্যাপক সংশয় আছে। একটা দেশের স্বাধীনতার চেতনা কখনই জাতিকে দ্বিধাবিভক্ত করা নয়,বরং ঐক্যবদ্ধ করা।আমি স্বাধীনতা বলতে এইই বুঝি।



***এবার আসি সরকার আর তাদের ক্ষমতার ব্যবহার নিয়ে।এক্ষেত্রে বিরোধীদলকেও অন্তর্ভুক্ত করলাম।রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জনগনের সেবা করার অধিকার সরকার কিংবা বিরোধীদল দুইজনেরই আছে।তবে তাদের দুজনকে অবশ্যই ভাবতে হবে জনগণকে নিয়ে।জনগনের জান মাল ইত্যাদির নিরাপত্তা বিধান করা অবশ্য কর্তব্য।এক্ষেত্রে জনগনের মধ্যেও ভিন্নমত পোষণকারী মানুষ থাকতে পারে।কিন্তু তাই বলে কাউকে প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে দেয়ার অধিকার কারো নেই।নেই ক্ষমতার জন্য কারো মূল্যবান জীবনটিকে কেড়ে নেয়ার অধিকারও।আপনি একটু ভেবে দেখুন,আমাদের চারপাশে অগণিত মানুষ এই রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হচ্ছে নিয়মিত।অকালে ঝরে যাচ্ছে অনেকগুলো তাজা প্রাণ।বিষয়টি হয়ত আমরা অনুধাবন করতে পারি না।একটু ভাবলে দেখতে পাবো আমরা,একটি জীবন কত না কষ্টের মধ্যে ধীরে ধীরে গড়ে উঠেছে।আর সমাপ্তি ঘটছে কয়েক সেকেন্ডের ব্যবধানে।আমরা বিষয়টিকে এভাবে কখনও ভাবি না।কিন্তু,যার চলে যায়,সেই বোঝে বিষয়টা।কিন্তু কেউ কি এর কোন জবাব দিতে পারবে?কেউ কি পারবে,এর বিচার চাইতে?কার কাছে চাইবে?কেন চাইবে?

তবে হ্যাঁ,বিচারের হাত থেকে আজ যে পার পেয়ে যাচ্ছে, সে কি আসলেই পার পাচ্ছে।শেষ বিচারের দিন বলে যে একটা দিন আছে,সেটার কথা কি মানুষ এতো সহজেই ভুলে গেলো?আমরা হতাশ হব না।সে দিন আমরা ন্যায় বিচার পাবই......আল্লাহ আমদের সহায় হন।আমিন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.