| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কেউ কোন ধর্মে বিশ্বাস না করে তাহলে তার মৃত্যুদণ্ড দাবি করা কতটা যুক্তিযুক্ত? যদি কেউ কোন ধর্মে বিশ্বাস না করে নিশ্চয় সে তার নিজস্ব কত গুলো যুক্তির কারনেই করেনা...এখন যদি কেউ বলে আমি আল্লাহ কে দেখতে পাইনা তাই তাকে বিশ্বাস করিনা তাহলে তার এই বিশ্বাস এর জন্য তাকে হত্যা করতে হবে? তার এই বিশ্বাসের জন্য কি আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত পাওয়ার কোন সুযোগ আছে? আমাদের ধর্মের কোথায় বলা আছে এক আল্লাহয় বিশ্বাস না করলে তাকে হত্যা কর? আমরা মুসলমান, এক আল্লাহতে আমরা বিশ্বাস করি...আমরা বিশ্বাস করি সকল ক্ষমতা আল্লাহর...মুসলিম ধর্মের মুল মন্ত্রই হচ্ছে এই বিশ্বাস...অন্য ধর্মালম্বিরা যেমন আমাদের এই বিশ্বাস কে গ্রহন করেনা তেমনি আমরাও অন্য ধর্মের বিশ্বাস গুলো কে গ্রহন করিনা...ঠিক তেমনি একজন নাস্তিকও অন্য যেকোনো ধর্মের বিশ্বাসকেই গ্রহন করেনা...আমরা যেমন আমাদের যুক্তি দিয়ে বিচার দিয়ে অন্য ধর্মের বিশ্বাস কে বাতিল করে দেই ঠিক তেমনি একজন নাস্তিকও তার যুক্তি দিয়ে যেকোনো ধর্মীয় বিশ্বাস কে বাতিল করে দেয়...আমাদের যেমন অন্য ধর্মের লোকদের হত্যা করার, ভিন্ন ধর্মী হওয়ার কারনে বিচার চাওয়ার কোন অধিকার নেই ঠিক তেমনি একজন নাস্তিকের তার ধর্মে অবিশ্বাসের জন্যও তার বিচার চাওয়ার আমাদের কোন অধিকার নেই...এখন কথা হচ্ছে কোন নাস্তিক যদি কোন ধর্মের লোকদের কুটুক্তি করে তাহলে আমরা অবশ্যই তার বিচার চাইব...একজন মুসলমানের যেমন কোন অধিকার নেই অন্য ধর্মের কারো কুটুক্তি করার ঠিক তেমনি নাস্তিকদেরও কোন অধিকার নেই অন্য ধর্মের কারো কুটুক্তি করার...কিন্তু কোনটা কুটুক্তি? একজন নাস্তিক যদি বলে আল্লাহ কে আমি দেখিনি তাই আমি আল্লাহ কে বিশ্বাস করিনা তাহলে কি সেটা কুটুক্তি হবে? কেউ যদি বলে আমার এক আল্লাহয় বিশ্বাস নেই তাহলে সেটা কুটুক্তি হবে? মুসলমান হিসেবে মূর্তি পূজার বিপক্ষে আমরা অনেক যুক্তি দেখাই তাহলে আমরা কি হিন্দু ধর্মের কুটুক্তি করি? এগুলো যেমন কুটুক্তি না, আমরা আমাদের যুক্তি আর বিশ্বাস দিয়ে অন্য ধর্মের বিশ্বাস গুলোকে যেমন বাতিল করে দেই...ঠিক তেমনি একজন নাস্তিকও তার যুক্তি ও বিশ্বাস দিয়ে ধর্মের বিশ্বাস কে বাতিল করে দেয়...একজন মানুষ হিসেবে তার সে অধিকার আছে...তার যুক্তি বা বিশ্বাস আমাদের পছন্দ না হলে আমরা তা অগ্রাহ্য করতে পারি কিন্তু কোন ধর্মান্ধ গোষ্ঠীর বা রাষ্ট্রের কোন অধিকার নেই তার সেই বিশ্বাসের জন্য তার বিচার করার...তবে কোন নাস্তিক বা অন্য যেকোনো ধর্মালম্বী যদি অন্য ধর্মের বা বিশ্বাসের লোকদের তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আজে বাজে কথা বলে, কুটুক্তি করে( কুটুক্তি বলতে অন্য ধর্মের ধর্মীয় শ্রদ্ধাশীল লোকদের ইচ্ছাকৃতভাবে চরিত্রহরন করে বা ব্যাক্তিগত আক্রমন করে আজেবাজে কথা বলে বা তাদের বিশ্বাস নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে) তাহলে অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিত...এটা শুধু নাস্তিক না অন্য যেকোনো ধর্মের লোকদের জন্যও প্রযোজ্য...কিন্তু এখন যেভাবে সকল নাস্তিকের ফাঁসি চাই বলে তথাকথিত ইসলামের স্বঘোষিত হেফাজতকারীরা হুংকার দিয়ে উঠতেছে তাতে সন্দেহ হয় এরা সত্যিকারের মুসলমান কিনা...আমিও আমার নবী রাসুলের বিরুদ্ধে কুটুক্তিকারীদের বিচার চাই, বিচার চাই ভিন্ন ধর্মের বা বিশ্বাসের লোকদের উপর আক্রমণেরও...
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
লিংকন১১৫ বলেছেন: যুক্তি দিতে গিয়ে উল্টা পাল্টা বলে দেখেই তো আজ এমন অবস্তা
হে আমি মানি যে যার যার জায়গায় ঠিক কিন্তু আরেকজনের ধর্মে তো আঘাত করে কিছু বলা জাবেনা , কেননা সে হয়তো বিশ্বাস করেনা কিন্তু আরেকজন তো করে ।
সুন্দর করে কথাগুল তুলে ধরার জন্য ধন্নাবাদ
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমিও আমার নবী রাসুলের বিরুদ্ধে কুটুক্তিকারীদের বিচার চাই, বিচার চাই ভিন্ন ধর্মের বা বিশ্বাসের লোকদের উপর আক্রমণেরও...
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
নাসীম আহমেদ খান বলেছেন: নিজে নিজে নিজ মনে নাস্তিক হওয়া এবং কোন ধর্মকে আঘাত করা এক নয় , বলছেন যে "যদি কেউ কোন ধর্মে বিশ্বাস না করে তাহলে তার মৃত্যুদণ্ড দাবি করা কতটা যুক্তিযুক্ত? " , কেউ হিন্দু , খ্রিস্টান , বৌদ্ধ দের শাস্তি দাবি করেছে ? করেনি , করেছে কাদের - যারা বলেছে আমি নাস্তিক এবং বলার পড়ে তাদের কাজ হল ইসলাম ধর্ম কে আঘাত করা মৌখিক ভাবে। তারা নিঃসন্দেহে শুধু নাস্তিক বললে ভুল হবে , তারা নাস্তিক এবং সেই সাথে শুধুমাত্র ইসলাম বিদ্বেষী , ভালো কথা । কিন্তু সেটা নিজের মনে রাখলেই হয় , কেন ধর্মীয় কোন সেনসিটিভ ব্যাপার নিয়ে কুটুক্তি করা লাগবে ? লেখক উত্তর দিবেন ।
৫|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
নাসীম আহমেদ খান বলেছেন: নিজে নিজে নিজ মনে নাস্তিক হওয়া এবং কোন ধর্মকে আঘাত করা এক নয় , বলছেন যে "যদি কেউ কোন ধর্মে বিশ্বাস না করে তাহলে তার মৃত্যুদণ্ড দাবি করা কতটা যুক্তিযুক্ত? " , কেউ হিন্দু , খ্রিস্টান , বৌদ্ধ দের শাস্তি দাবি করেছে ? করেনি , করেছে কাদের - যারা বলেছে আমি নাস্তিক এবং বলার পড়ে তাদের কাজ হল ইসলাম ধর্ম কে আঘাত করা মৌখিক ভাবে। তারা নিঃসন্দেহে শুধু নাস্তিক বললে ভুল হবে , তারা নাস্তিক এবং সেই সাথে শুধুমাত্র ইসলাম বিদ্বেষী , ভালো কথা । কিন্তু সেটা নিজের মনে রাখলেই হয় , কেন ধর্মীয় কোন সেনসিটিভ ব্যাপার নিয়ে কুটুক্তি করা লাগবে ? লেখক উত্তর দিবেন ।
৬|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
মো কবির বলেছেন: আপনি যদি নাস্তিক হন তবে আপনি আপনার জায়গায় থাকেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা প্রচার করতে কে বলল?? কেউ তো জোর করে আপনাকে জিজ্ঞেস করেনি, আপনি কি নাস্তিক।
আসল কথা হলঃ
পৃথিবীতে সবাই চায় বিখ্যাত হতে। কেউ সেটা হয় সৎ পথে আর কেউ হয় অসৎ পথে আর কেউ কোন ভাবেই পারে না। তখন এরা বিখ্যাত হওয়ার জন্য হয় নাস্তিক। যেন সবাই ওদের দেখে চোখ বড় করে তাকায়। ওদের দিকে সবার নজরটা অন্য রকম হয়।
যদি আপনি এই কথা না মানেন,তবে বলেন নাস্তিকরা কেন স্বেচ্ছায় বলে যাচ্ছে আমি নাস্তিক ??
৭|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
িপয়াসস বলেছেন: 'নাস্তিকতা' আর 'ইসলাম বিরোধী' এই দুইটার পার্থক্য না করাতেই যত সমস্য। যে নাস্তিক সে অন্য র্ধমকে আঘাত করেনা।
৮|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
সিবাক বলেছেন: কোন ধর্ম কেও মানুক আর না মানুক এটা তার বেপার, ইসলাম এখানে কিছুই বলবে না,
কিন্তু মনের মাধুরি মিশিয়ে যদি ইসলাম সর্ম্পকে গালি দেয়া হয় তাহলে তাকে হত্যা করতে হবে,
কেননা সে দেশে দাংগা ফাসাদ সৃষ্টি করছে,
একটি দেশের সার্বিক কল্যনের জন্য তাকে অব্যসই হত্যা করতে হবে
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫
উর্ণনাভ বলেছেন: সহমত