নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রং --- কে শোধনের রঙ-এ রঙিন করতে চাই

রং-নাম্বার

রং আর রঙ...শুনতে এক হলেও অর্থের পার্থক্য অনেক ঠিক যেন আমাদের ভেতর আর বাহিরটার মত। এ সমাজে আমরা সবাই একটা মুখোশ পড়ে আছি কিন্তু আমাদের ভেতরে বসবাস করে অন্য কিছু, কেউ স্বীকার করে কেউ করে না, এটাই তফাৎ।

রং-নাম্বার › বিস্তারিত পোস্টঃ

জামায়াত ইসলামী কে দেশবাসীর কাছে পরিচিত করেছে মুলত: আওয়ামীলীগ!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

কি খটকা লাগছে আমার কথাতে? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি নিতান্তই নিজের ভাবনা থেকে। আমি কোন রাজনৈতিক বিশ্লেষক নই, আমার ধারনার সংগে দ্বিমত পোষন করতে পারেন যে কেউ। আমার শিরোনামে মুলত: কথাটা লেখার কারন, বি এন পি ক্ষমতায় এসে সরাসরি পৃষ্টপোষোকের ভুমিকায় ছিল জামাতকে রাজনৈতিক দল হিসেবে উথানে বা আজকের এ অবস্থায় আনার জন্য।



প্রথম প্রচারনা :

সালটা সঠিক মনে নেই তবে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি। প্রথম আমি গোলাম আজমের নাম শুনি যখন তার নাগরিকত্বের বিরুদ্বে আওয়ামীলীগের কেউ একজন মামলা করে। এই মামলার পর থেকে প্রতিদিন পত্রিকার শিরোনাম হতে থাকলেো গোলাম আজম আর সংগে জামাত শিবিরের নাম। আমার ধারনা পুরো দেশের অধিকাংশ মানুষ এ কারনেই প্রথমবার গোলাম আজম বা জামাত শিবির সম্পর্কে জানতে পারে। আইনে কি ছিল আমি জানিনা তবে শেষ পর্যন্ত দেখলাম গোলাম আজম জিতে গেলো মামলায় এবং তার নাগরিকত্ব পাকাপোক্ত করে দিল আওয়ামীলীগ!!!



দ্বিতীয় প্রচারনা :

১৯৯৬ সালে সরকার বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্বের সব আদর্শ জলান্জলি দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামাতের সংগে জোট বাধল আওয়ামীলীগ!!! তখনকার পেপার পত্রিকায় আসতে থাকে জামাত নেতাদের সংগে আওয়ামীলীগের শীর্ষস্তানীয় নেতাদের!! এই জোটবদ্বতা আবার সুযোগ এনে দেয় জামাতকে দেশবাসীর নিকট প্রচার করতে বিশেষ করে তখন জামাতের কোন খারাপ দিক মিডিয়াতে আসতোনা অন্তত, তাই এ প্রচারনা জামাতের পক্ষে চলে যায়। সবচাইতে বড় যে ক্ষতিটা হয় তা হলো জামায়াত রাজনীতি করার আত্নবিশ্বাস খুজে পায় যা পরবর্তিতে বি এন পি কে বাধ্য করতে কাজে লাগে তাদের।



তৃতীয় প্রচারনা : ২০১৩!!

সবাই হয়ত বলবেন ২০১৩ তে তো ২য় মুক্তিযুদ্ব হচ্ছে তাহলে জামায়াতের প্রচার কিভাবে হলো?? হয়েছে বলছি কারন বাংলাদেশ সহ গোট দুনিয়ার মিডিয়া এখন জামায়াত নিয়ে কথা বলছে। জামায়াত নিয়ে গবেষনা করছে!!!! সবাই একবাক্যে স্বীকার করছে জামায়াত ভাল না, জামায়াতের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে সংসদে একক সংখ্যাগরিস্ঠ আওয়ামীলীগ কেন জামায়াতের রাজনীতি নিশিদ্ব করছে না?? আওয়ামীলীগের নিজের আন্দোলনে প্রতিস্ঠা করা তত্বাবদায়ক সরকার বাতিল করতে পারে, হিজবুত তাহরির বা আরো কিছু ইসলামী দল নিষিদ্ব করতে পারে, তাহলে জামায়াত কে কেন নিশিদ্ব করা হচ্ছে না? আমার মতে এটা একটা রাজনৈতিক স্ট্যানবাজী আওয়ামীলীগের। কালকেই তথ্যমন্ত্রী ইনু সাহেব বললেন, জামায়াত নিষিদ্ব করার কোন পরিকল্পনা সরকারের নেই!!! তাহলে এ আন্দোলনের ফলাফল আসলে কি দাড়ালো?? একজন কাদের মোল্লার ফাসী!!! বা কতিপয় অপরাধীর সাময়িক বিচার!!



একান্ত নিজের ভাবনা লিখলাম, যে কেউ দ্বিমত পোষন করতে পারেন।





মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

বাংলার হাসান বলেছেন: আওয়ামীলীগের নিজের আন্দোলনে প্রতিস্ঠা করা তত্বাবদায়ক সরকার বাতিল করতে পারে, হিজবুত তাহরির বা আরো কিছু ইসলামী দল নিষিদ্ব করতে পারে, তাহলে জামায়াত কে কেন নিশিদ্ব করা হচ্ছে না? আমার মতে এটা একটা রাজনৈতিক স্ট্যানবাজী আওয়ামীলীগের। কালকেই তথ্যমন্ত্রী ইনু সাহেব বললেন, জামায়াত নিষিদ্ব করার কোন পরিকল্পনা সরকারের নেই!!! তাহলে এ আন্দোলনের ফলাফল আসলে কি দাড়ালো?? একজন কাদের মোল্লার ফাসী!!! বা কতিপয় অপরাধীর সাময়িক বিচার!! একমত

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

রং-নাম্বার বলেছেন: ধন্যবাদ। সবচাইতে বড় কথা আওয়ামীলীগ সংসদে এককভাবে সংখ্যাগরিস্ঠ। জামায়াতকে নিশিদ্ব করার সদিচ্ছা থাকলে তা কয়েকঘন্টার বেপার মাত্র। এভাবে জামায়াতের সংগে কুতকুত খেলা একটা রাজনৈতিক ভন্ডামী সরকারের। কারন জনগনকে ক্ষেপাচ্ছে জামায়াতের বিরুদ্বে আর অন্য দিকে তাদের নিয়ে রাজনৈতিক কুতকুত খেলছে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ওরা কি চায় আমরা জানি না। আমরা কি চাই তা ওরা জানেনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

রং-নাম্বার বলেছেন: লেখক বলেছেন: ওরা কি চায় আমরা জানি না এটা ঠিক কিন্ত আমরা কি চাই তা ওরা জানে, খুব ভাল ভাবেই জানে, আরে জানে বলেই ওরা আমাদের মত আম জনতাকে নিয়ে পুতুল নাচের আয়োজন করে প্রতি ৫ বছর পর পর। আমরা সব সময়ই পুতুল হয়ে নাচি, সময়ের ব্যবধানে তা হাত বদল হয় মাত্র।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

শার্লক বলেছেন: খেলে যাও খিলাড়ী।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

রং-নাম্বার বলেছেন: আমরা খেলব কি ভাই খেলা তো খেলছে রাজনীতিবিদরা এদেশে। আমরা ওদের হাতের পুতুল মাত্র।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

ব্লগার ইমরান৪৭ বলেছেন: সহমত

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

রং-নাম্বার বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

জিললুর রহমান বলেছেন: আওয়ামীলীগ জামাত কে নিষিদ্ধ করবেনা। কারন যদি নিষিদ্ধ করে তাহলে ২ টা ঘটনা ঘটতে পারে,
১) জামাতের লোকেরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, ফলে পাকিস্তান ইরাকের মত যেখানে সেখানে বোমা ফুটতে পারে। মনে হয়না সরকার এই রিস্ক নিবে।
২) নিষিদ্ধ হলেও জামাতের লোকেরা তো আর রাজনীতি করা ছেড়ে দিবেনা। আজ নিষিদ্ধ হলে কালই তারা অন্য নামে দল গঠন করবে। এবং যাদের নামে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের বাদ দিয়েই দল গঠন করবে। ফলে তারা যুদ্ধাপরাধী এই মূলা আওয়ামীলীগ ঝুলাতে পারবেনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

রং-নাম্বার বলেছেন: বুঝলাম আপনার কথা, তাহলে তো বাংলা ভাই এর দল(নামটা ভুলে গিয়েছি), হিজবুত তাহরির নিষিদ্ব করার পর দেশ ইরাক অনেক আগেই হবার কথা!!! তাইনা? এসব খোরা অজুহাত, রাজনৈতিক ইচ্ছা থাকলে এটা অনেক আগেই করে ফেলত আওয়ামীলীগ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

রাসেল ভাই বলেছেন: লুকোচুরি খেলায় ফিনিশিং বলে কিছু নাইরে ভাই । এটা একটা আনলিমিটেড খেলা যতদিন স্পিরিট থাকব ততদিন চলব । খালি মনে রাখতে হইব আমিই জিতমু ব্যাস । দম আছে খেলা চলছে হা হা হা মজাই মজা ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

রং-নাম্বার বলেছেন: হুমমমম ঠিক বলেছেন।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

আল মামুনুর রশিদ বলেছেন: ২) নিষিদ্ধ হলেও জামাতের লোকেরা তো আর রাজনীতি করা ছেড়ে দিবেনা। আজ নিষিদ্ধ হলে কালই তারা অন্য নামে দল গঠন করবে। এবং যাদের নামে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের বাদ দিয়েই দল গঠন করবে। ফলে তারা যুদ্ধাপরাধী এই মূলা আওয়ামীলীগ ঝুলাতে পারবেনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

রং-নাম্বার বলেছেন: সহমত।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ধ্রুব মহাকাল বলেছেন: চরম বলেছেন ।প্রথম থেকেই বলে আসছি এটা আম্বালীগের ছাগুবিরোধী আন্দোলন নয় একটি রাজনৈতিক ধান্ধাবাজী ।সাজানো নাটক ।
প্লাস দিলাম

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

রং-নাম্বার বলেছেন: রাজনৈতিক ধান্ধাবাজী বলেন আর যাই বলেন, আওয়ামীলীগ সফল দেশের বড় একটি তরুন সমাজকে বিভ্রান্ত করার ক্ষেত্রে। এটা অনেকটা ব্লাকমেইল করার মত, তরুনসমাজকে এমন একটা ইস্যু দেখানো হয়েছে যা আসলে আওয়ামীলীগের একটা দলীয় ট্রাম কার্ড আর এ সুযোগ আওয়ামীলীগ পাচ্ছে দেশের মেরুদন্ডহীন একটি বিরোধীদল থাকার কারনে- এটাও আমার ব্যাক্তিগত মতামত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.