নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু

লালমনিরহাট জেলার কাকিনায় অবস্থিত উত্তরবাংলা কলেজে ইংরেজি বিভাগে শিক্ষকতা করি। ভাষাতত্ব, বিশ্বসাহিত্য নিয়ে পড়াশুনা করছি। পড়তে আমার ভীষণ পছন্দ।

সুবাস রায়

চিন্তায় অতি সাধারণ। লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা, কাকিনায় অবস্থিত, বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, স্কটল্যাণ্ডের গ্লাসগোতে অবস্থিত স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজাম্মেল হক প্রতিষ্ঠিত উত্তর বাংলা কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করি। ছোটবেলা থেকে লেখালেখির সঙ্গে জড়িত। নিছক ভালো লাগা থেকেই লেখা। নিজেকে বদলাতে চাই অনেকখানি। প্রয়োজন মত বদলাতে চাই এ সমাজকে। কাজ করতে চাই একসংগে। নিজের মধ্যে একটা দর্শন তৈরি করতে চাই, চাই অন্যের দেখার মনটাকে পরিবর্তন করে দিতে। তবে তা ইতিবাচকভাবে। প্রিয় ব্যক্তিত্ব: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মার্টিন লুথার কিংসহ আরও অনেকে। প্রিয় লেখক: শেক্সপীয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, লিও টলস্টয়, গ্যেটে, ভিক্টর হুগো, ওয়র্ডস্ওয়ার্থ, কীটস্, নজরুল ইসলামসহ আরও অনেকে। লেখালেখি: কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি। নাট্য নির্দেশনা: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প \'কর্মফল\' অবলম্বনে রচিত নাটক \'অনুশোচনা\' প্রথম নির্দেশনা। সংগীত: গাইতে পছন্দ করি রবীন্দ্র সংগীত, নিজের লেখা গানও করি এবং নিজের লেখা গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সভাপতি: পথরেখা সাংস্কৃতিক একাডেমি, শিয়ালখোওয়া; পরিচালক: উত্তর বাংলা সাংস্কৃতিক একাডেমি, কাকিনা। সম্পাদনা পর্ষদ সদস্য: একুশে স্মরণে \'স্মরণিকা\' (২০০৫); শিয়ালখোওয়া সাহিত্য পর্ষদ, লালমনিরহাট। ( রণজিৎ কমার রায়, মো. আব্দুস সালাম, সুবাস চন্দ্র রায় ও মো. নজরুল ইসলাম) সম্পাদনা উপদেষ্টা: কষ্ঠস্বর সাময়িকী \'উত্তর বাংলা কলেজ নিয়মিত প্রকাশনা\'। সাংগঠনিক কর্মকাণ্ড: স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সদস্যসচিব, সদস্য। মোবাইল নং: ০১৭১৫৭৭৩২২৬ ই-মেইল : [email protected]

সুবাস রায় › বিস্তারিত পোস্টঃ

অভিশাপ দিয়ো আমাকে সোনামণি জিহাদ, ক্ষমা করো না!

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১

অভিশাপ দিয়ো আমাকে সোনামণি জিহাদ, ক্ষমা করো না!
যখন জানলাম তুমি বিকেল ৩টায় আমাদের তৈরি মৃত্যুকূপে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছ, তখন থেকে আমার আমাদের খাবার বন্ধ হল, রাত্রে ঘুম বন্ধ হল। টিভি চ্যানেলে আমাদের চোখ আটকে ছিল তোমাকে উদ্ধারের চিত্র দেখার জন্য।
আমরা জাতি হিসেবে কত অসহায় তোমার এরূপ হৃদয়বিদারক বিদায়ের মধ্য দিয়ে প্রমাণিত হল। একজন অসহায়ের পাশে না সরকার থাকে, না প্রশাসন থাকে, না ভাগ্য থাকে, থাকে শুধু অসহায় মানবতা, থাকে হৃদয় নিঙ্ড়ানো অশ্রু। তবু তুমি ক্ষমা করো না আমাকে, অভিশাপ দিয়ো।
তুমি ফিরে আস- এ আকুতি ছিল ১৬ কোটি হৃদয়ে, তোমার সে করুণ পরিণতি, ১৬ কোটি মানুষের, আমার আমাদের সবার। তোমার শ্বাস রুদ্ধ হয়েছে হয়তবা একবার; কিন্তু আমার আমাদের বার বার, প্রতি মূহুর্তে শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, আসছে।
তোমার জন্য আমার জন্য আমাদের জন্য একটি মাত্র সান্ত্বনা যে, হয়ত একটা দুর্ভাগা জাতির এর চেয়ে সুখময় মৃত্যু কামনা করা পাপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.