| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল হোসেন
আমি মোহাম্মদ রাসেল হোসেন। বর্তমানে চ্যানেল ২৪ এ নিউজ ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি। শখের গিটারিষ্ট।
ইমন জুবায়ের। আমি তাঁকে লেখক এবং গীতিকার হিসেবে জানি। লোকটার অদ্ভুত কিছু গানের কথা আমার ভেতরে ঝড় তোলে। সুখ, দুঃখ কিংবা অভিমানের সুক্ষ কিছু অনুভূতি খুব সহজ ভাবে তাঁর লেখনিতে ফুটে উঠেছে। ইমন জুবায়ের, ব্ল্যাক ব্যান্ডের প্রায় তিরিশটি গানের কথা লিখেছেন। এই ব্যান্ডের মিউজিক কম্পোজিশন কার কেমন লাগে জানিনা, কিন্তু গানের কথা গুলো আমাকে মুগ্ধ করেছে সব সময়ই। এইতো কিছুক্ষন আগেও শুনছিলাম ব্ল্যাক ব্যান্ডের উৎসবের পরে এ্যালবামের ছায়াপথ গানটি। সেই ছায়াপথেই হারিয়ে গেলেন ইমন জুবায়ের।
শুধু প্রিয় নয়, পরিচিত মানুষদের কেউ যোদি দুরে চলে যায় তখন খুব কষ্ট হয়। আর যখনই ভাবি এই মানুষটার সাথে আর কোনদিন দেখা হবে না তখন আমার মাঝে আত্মহত্যা প্রবনতা কাজ করে। আমার মধ্যে এখন যোদিও তা কাজ করছেনা কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে কেবলই নাম জানা এই লোকটির জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
কালো_সাদা বলেছেন: ব্ল্যাকের অন্যতম শক্তিশালী দিক হলো অসাধারণ সব লিরিক গুলো