| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটি কোন ব্লগে আমার প্রথম লেখা। জানি না কেমন লাগবে সবার। সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমাদের দেশে অনেক আগে থেকে কাঁসার তৈজসপত্র ব্যাবহারের অনেক প্রচলন ছিল। সময়ের পরিক্রমায় আজ সেটি বিলীন হবার পথে। চাহিদা কম থাকায় দামও অনেক বেশি। আগে দেশে অনেক কাঁসা পল্লি ছিল যেখানে অনেক মানুষের জীবিকার মাধ্যম ছিল এটি। আজ অনেকেই এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে অর্থাভাবে।
হটাত করে একদিন শুনলাম রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায় কিছু কাঁসার কারিগর আছে। ফটোগ্রাফি করার সুবাদে এই ধরনের কিছুর খোঁজ পেলেই সেটির ছবি তোলার জন্নে মন উতলা হয়ে যায়। যেই কথা সেই কাজ, পরের দিন-ই আমি আর আমার এক বন্ধু রওনা দিলাম চাঁপাই এর উদ্দেশে। শহরের একটু পাশেই খোঁজ পাওয়া গেল কাঁসা পল্লির। অনেকক্ষণ ধরে ছবি তুললাম। সেই ছবিগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দয়া করে আপনাদের মতামত জানাবেন।
আগুনে কাঁসার কাঁচামালকে পুড়িয়ে নরম করা হচ্ছে
কাঁসা পিটিয়ে প্রাথমিক আকৃতি আনা হয়
তৈজসপত্রের মূল আকৃতি আনা হচ্ছে
তৈজসপত্র চেঁছে কাঁসার আসল রঙ আনা হচ্ছে
সবশেষে এটিকে ঘশে বিক্রির উপযোগী করা হচ্ছে
যারা এটির ছবি তুলতে যাবেন, তারা অবশ্যই বেলা ১২ টার মধ্যেই যাবেন। ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত তারা সাধারণত কাজ করে।
ধন্যবাদ
ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের ছবি আপনাদের সাথে শেয়ার করব
২|
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
রুবাইয়াত আহসান দীপ বলেছেন: ধন্যবাদ মোস্তাকিন...
৩|
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ফারহাত জান্নাত বলেছেন: বাহ! কি সুন্দর সব ছবি! সামু তে সু-স্বাগতম
৪|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৪
খেয়া ঘাট বলেছেন: আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে সামনে তুলে আনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছপ্লাস।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মোস্তাকিন বলেছেন: চমৎকার ছবি তুলেছেন.......... আমাদের ঐতিহ্য কে তুলে ধরা উচিত .....