| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুচি
চল ভিজি আজ বৃষ্টিতে!!
বিদ্যালয়
আমি তখন ক্যান্টনমেন্টের একটা কম্বাইন্ডস্কুলের নবম শ্রেনীতে পড়তাম সেখানে নিয়ম ছিল প্রতি বৃহস্পতিবার প্যারেট হবে এবং ছেলে মেয়ে সকলের সেদিনের পোশাক হবে পুরো সাদা। অনেক সাদার মাঝে হঠাৎ করে ছেলে মেয়ে আলাদা করা যেত না। তো প্যারেটের আগ মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় ক্লাসমেটের হাত ধরে হাঁটছিলাম। অনেকক্ষন পর হঠাৎ মনে হল আমার বান্ধবীর উচ্চতা আমার চেয়ে অনেক বেশী। হঠাৎ তার দিকে তাকিয়ে তো ভুত দেখার মত চমকে গেলাম। একি , আমি এতক্ষন একটা ছেলের হাত ধরে হাটছিলাম? একঝটকায় তাকে ছেড়ে দিয়ে যখন আমার বান্ধবিকে খুজছি তখন দেখলাম দূরে দাড়িয়ে সে দুই পাটি দন্ত বের করে হাসছে।
পরিশিষ্ট : আমি বান্ধবীর কাছে ফিরে গিয়ে যখন তাকে উত্তম অধম দেয়ায় ব্যাস্ত তখনও ছেলেটি উদাস ভাবে আমাদের দিকে তাকিয়ে ছিল।
কলেজ![]()
কলেজে পড়ার সময় প্রক্সি ব্যাপারটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। যেহেতু পর্সেন্টিজের উপর একটা নির্দিষ্ট নম্বর পাওয়া যেত তাই সবার চেষ্টা ছিল হাজিরা খাতায় নিজের উপস্থিতি জাহির করা। আমার একটা বান্ধবী প্রায়ই আমার হয়ে প্রক্সি দিত এবং ওর হয়ে আমি। একদিন ওর অনুপস্থিতির কারনে আমি যথারিতী প্রক্সি দিলাম। রোল ডাকার পর ম্যাডামের সন্দেহ হয় এবং সে ছাত্রী হিসেব করে দেখেন হাজিরা খাতার উপস্থিতির চেয়ে একজন কম। আবার গুনলেন একই সংখ্যা। এরপর তিনি বল্লেন যাদের নাম ডাকব তারা উঠে দাড়াবে, আমি দেখতে চাই কে প্রক্সি দিয়েছে। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। ম্যাডাম নাম ধরে ধরে ডাকছেন এবং এক এক জন উঠে দাড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে আমার সেই বান্ধবি পেছনের দরজা দিয়ে আমার পাশে ধপাশ করে বসে পড়েছে। আমি তাকে দেখে যেন হাতে চাঁদ পেলাম। কিছুক্ষনের মধ্যেই তার নাম ডাকা হল এবং সে যথারিতী উঠে দাড়াল। নাম ডাকা শেষ করে দেখা গেল আসলে সবাই উপস্থিত কেউ প্রক্সি দেয়নি। তাতেও ম্যাডামের মন ভরল না, এবার সে একজন একজন করে ডেকে বোর্ডের সামনে দাড় করালেন এবং দেখলেন, ভুলটা আসলে তারই। ফিসফিস করে তখন বলছিলেন, ”এমন তো হবার কথা না” যাই হোক ততক্ষনে ঘন্টা পড়ে গেছে এবং ম্যাডাম বেরিয়ে গেলেন, সেদিন আর কোন পড়া হল না।
পরিশিষ্ট : ম্যাডাম যখন বেড়িয়ে গেল তখন সব মেয়েরা আমাদের ঘিরে ধরল, ধোলাই দেয়ার জন্য নয়..... অভিনন্দন দেয়ার জন্য। কারন আমরা সেদিন কেউই পড়া শিখিনি। ![]()
বিশ্ববিদ্যালয়
ভার্সিটি লাইফ কেটেছে ঢাকার একটা সরকারী কলেজে। ঐ কলেজের এক স্যার ছিলেন অন্ধ, যিনি প্রতিবন্দি কোটায় বিসিএস করেছেন। তিনি বিশেষ পদ্ধতিতে আমাদের পাঠ দান করতেন। কিন্তু সমস্যা ছিল, ওনার ক্লাস চলাকালে অনেকেই ক্লাস থেকে বেড়িয়ে যেত কিনবা ক্লাসে বসেই পেটের যত গল্প আছে তার একটা নথিপত্র তৈরী করত। স্যরের এক একটা ধমকে কিছুক্ষনের জন্য নিরবতা আসলেও তা বেশীক্ষন স্থায়ী হতনা। একদিন ক্লাস চলাকালে যথারিতী গল্প চলছে, স্যার হঠাৎ পড়া বন্ধ করে শব্দের উৎস স্থলের দিকে আসলেন এবং দুর্ভাগ্যবশত সেদিন প্রথম সারিতে বসার কারনে ঠিক আমার বরাবর এসে দাড়ালেন আর বল্লেন দাড়াও। আমার দুইপাশে বসা দুজন (বন্ধু কেন শত্র“) অনেকটা জোর করে আমাকে দাড় করিয়ে দিল।
গল্প করছিলে কেন?
আমি না স্যার
তাইলে কে?
জানিনা (এদিক ওদিক কিছুক্ষন তকিয়ে)
তাইলে তুমিই
না স্যার আমি না
তাইলে বলতে হবে কে
জানিনা (জানলেও বলবনা)
না জানলে ক্লাস থেকে বেড়িয়ে যাও
আমি হাফ ছেড়ে বাচলাম আর বেড়িয়ে যেতে যখন উদ্যোগ নিলাম তখনই অন্য একটা ছেলে বল্ল স্যার মাফ করে দেন। স্যরের নিরব উত্তর, তুমিও বেড়িয়ে যাও।
পরিশিষ্ট : আমরা যখন বেড়িয়ে যাচ্ছিলাম তখন পুরো ক্লাস জুড়ে অট্টহাসির মহড়া চলছিল। ![]()
কর্মজীবন: ![]()
আমার একজন খুব কাছের কলিগ যে এখন ঢাকার বাইরে থাকে। আমার একটা জন্মদিনে ফোনে জানালেন, ”জন্মদিন উপলক্ষে আপনার প্রিয় কোন জিনিস কিনে টাকার পরিমানটা আমাকে জানাবেন। আমি ফ্লেক্সি লোড করে টাকাটা আপনাকে পাঠিয়ে দেব” আমি সম্মতি জানিয়ে ফোন রাখলাম। জন্মদিনের কিছুদিন পর তাকে একটা এস এম এস পাঠালাম। টাকা পয়সার ব্যাপারে মুখে বলতে লজ্জা লাগেতো তাই। এসএমএস এ লেখা ছিল, ”১০০০০০.০০ টাকা মাত্র” এরপর বলাবাহুল্য তার কোন রিপ্লাই পেলাম না।
পরিশিষ্ট : এক সপ্তাহ পর তার রিপ্লাই এল ”আমি আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম, গিফটের দোকান নয়” ![]()
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৬
রুচি বলেছেন:
![]()
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
নূর বিডি বলেছেন: মজা লাগলো ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
রুচি বলেছেন: ধন্যবাদ কিন্তু আমি মজা করে লিখতে পারিনা
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
অর্ফিয়াস বলেছেন: ভালো লাগলো আপনার স্মৃতিকথন।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০
রুচি বলেছেন: স্মৃতিকথা বলার চেয়ে ভাবতেই বেশী ভাল লাগে
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২১
মুহিব বলেছেন: আমরা মনে হয় পড়লাম কিছু মজার অভিজ্ঞতা।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২২
রুচি বলেছেন: অস্বস্তিকরও বটে
৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৪
সমুদ্রচারী বলেছেন: বেচারা কলিগ
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৬
রুচি বলেছেন: এই উছিলায় সে কোন টাকাই পাঠায় নি। আমার আম,ছালা দুইটাই গেল
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৪
বাংলার কথা বলি বলেছেন:
চ্রম
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৭
রুচি বলেছেন:
![]()
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৮
তুহিন সরকার বলেছেন: রুচিতা আপনার অভিজ্ঞতাগুলো খুব মজার,ধন্যবাদ অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩২
রুচি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
জেরী বলেছেন: আমি শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে পাশ করেছি ২০০০সালে ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮
রুচি বলেছেন: কি বলেন? আমি ১৯৯৯ তে। আপনি কি সায়েন্স গ্রুপ?
১০|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮
জেরী বলেছেন: এফবিতে আমি শহীদ আনোয়ার গালস কলেজের কোন গ্রুপ খুঁজে পাই নাই। নাই কেন![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩
রুচি বলেছেন: আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন
[email protected]
এফবি তে আমার তো শহীদ আনোয়ারের লিংক দেয়া আছে।
১১|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪২
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: খুবই মজার । মনে পড়লো অনেক কিছু। আপনার তো ক্লাশ করেছেন। আমি বলা যায় ক্লাশ করিনি। কিন্তু উপস্তিতি চোখে লাগার মতো। তাহলে ভাবেন অবস্থা।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৫
রুচি বলেছেন: হা হা হা
১২|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪২
জেরী বলেছেন: কর্মাস
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৪
রুচি বলেছেন: আমিও কমার্স ছিলাম, B section
১৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩
সনেট০৬ বলেছেন: পুরানো দিনের কথা ভাবলে খুব ভালো লাগে ।
আমিও আমার পুরোনো দিনের কথা লিখবো।
ভালো লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬
রুচি বলেছেন: লিখেন, পুরোনো কথা ভাবতে খুব মজা লাগে
১৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫০
মুখ ও মুখোশ বলেছেন: বেশ মজার তো!! ভালো লাগলো
ধন্যবাদ শেয়ার করার জন্য
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯
রুচি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
১৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫১
আহাদিল বলেছেন: Moja pelum!:-)
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০১
রুচি বলেছেন:
১৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫২
আওরঙ্গ বলেছেন: ভাল, চালিয়ে যান।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩২
রুচি বলেছেন:
১৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩
আহাদিল বলেছেন: Moja pelum!
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
রুচি বলেছেন:
১৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩
বাবুনি সুপ্তি বলেছেন: :p
ha ha ha hihihi haste haste pore gelam apu. onek moja pelam pore. amar school er dingulor kotha mone pore gelo.
(mobile diye)
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩১
রুচি বলেছেন:
১৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৪
নতুন রাজ ২০১০ বলেছেন: ১০০০০০.০০ টাকার জিনিস আসলেই কিনেছিলেন ? নাকি ভুয়া.............![]()
আমার কিন্তু আজকে জন্মদিন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
রুচি বলেছেন: ১০০০০০ টাকার গিফট কিনব, মাথা খারাপ? মজা করেছিলাম আরকি............
২০|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৪
শ।মসীর বলেছেন: প্রক্সি জিনিসটা বিয়াপক মজার...........।আমরা এটাকে আর্ট এর পর্যায়ে নিয়ে গেছিলাম। মাঝে নাঝে জোশে মেয়েদের টাও দিয়ে দেয়া হত & বাগড়া লাগত ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪
রুচি বলেছেন: মেয়েদেরটাও? ভয়ানক ব্যাপার
২১|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৬
মিজান আনোয়ার বলেছেন: আজ সকালে মনটা খারাপ ছিল।আপনার লেখা টা পড়ে অনেক ক্ষন হাসলাম মনটা ভালো হয়ে গেল।ধন্যবাদ আপনাকে।+++++++++++++++++++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫
রুচি বলেছেন: আমার সাদামাটা লেখা পড়ে কারো মন ভাল হতে পারে জেনে অবাক হচ্ছি, ভালও লাগছে।
২২|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫০
শ।মসীর বলেছেন: ![]()
মজা পাইলাম
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
রুচি বলেছেন:
![]()
২৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫১
ছোটমির্জা বলেছেন: এক সপ্তাহ পর তার রিপ্লাই এল ”আমি আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম, গিফটের দোকান নয়”
হেহেহে
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৬
রুচি বলেছেন: শেষ পর্যন্ত কোন গিফটই পাওয়া হল না
২৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭
সুখসাগর বলেছেন: আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম, গিফটের দোকান নয়
সবগুলোই বড়ই ভালো লাগলো, পুরনো অনেক স্মৃতি মনে পড়েগেল।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭
রুচি বলেছেন: হুমম অতি লোভে তাতী নষ্ট, ১ লাখের জায়গায় ১ টাকাও পেলাম না
২৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০
মুরুববী বলেছেন: লেখাটা ভালো হইছে।
এই টাইপের অন্য লেখা গুলান ন্যাকামীতে ভরা থাকে। এইটা সেমন না। পড়ে মজা লাগছে। +
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩১
রুচি বলেছেন: কারো লেখা যদি ন্যাকমীমূলক হয়, আমার মনে হয়না সে সেটা ইচ্ছা করে করে, আসলে স্বভাবসুলভ কারনে লেখাটা অমন হয়ে যায়।
আমার নিজের লেখাই আমার কাছে মাঝে মাঝে ন্যাকামীতে ভরা মনে হয় কিন্তু আমি তো জানি, আমি ন্যাকামী করতে লিখছি না।
আপনাকে ধন্যবাদ
২৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০
সোহান বাশার বলেছেন: আমিও মাঝে মাঝে মেয়েদেরটাও দিয়ে দিতাম, কারন আমার নাম এবং একটা মেয়ের নাম প্রায় একই আমি বাশার আর মেয়েটা বাশার বেগম। তো সার ইচ্ছা করেই দেখতাম বাশার বলে ডাকত দেখা গেছে মেয়েরটা আমি দিছি আমারটা মেয়ে দিছে অথবা একই দিনে দুজনই একসাথে হাজিরা দিতে উপষ্থিত সার বলছি, সবাই হাসা হাসি করত। খুব খারাপ লাগত আমার এবং মেয়েটার, আমি কখনই মেয়েটার সাথে কথা বলতাম না। একদিন মেয়েটা বল্ল আমি ক্লাস ৯ এ উঠলে অন্য স্কুলে চলে যাব। আসলেই চলে গেছে.,.... আর দেখা হয় নাই ওর সাথে....
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩২
রুচি বলেছেন: আহারে, মেয়েটা শেষ পর্যন্ত চলেই গেল??
২৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৫
ফটো পাগল বলেছেন: + valo hoise. Ar beshi takar kotha na bolle apne gift ta paiten.... Opps ....
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৮
রুচি বলেছেন:
![]()
২৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৬
ফটো পাগল বলেছেন: 2000 !
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৮
রুচি বলেছেন: মিস করলাম
২৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৭
টক দঐ বলেছেন:
জীবনে যে মানুষের কত্ত রকম মজার ঘটনা ঘটে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০০
রুচি বলেছেন: হুমমমম
৩০|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১১
যুবাইরআজাদ বলেছেন: আপার লেখা ভাল লেগেছে, প্রথম দুইটাতে বেশ হেসেছি তবে ৩ নং টাতে স্যারের জন্য খারাপ লেগেছে। মনে একটা প্রশ্ন ও জেগেছে, আপনাদের অন্ধ স্যার কিভাবে পড়াতেন, আর অনেক সময় ছাত্র/ছাত্রীরা (আপনারা) স্যারকে কিছু দেখাতে চাইলে কিভাবে দেখাতেন? আসলে আমি পদ্ধতিটা জানতে চাচ্ছি।
সংসার জীবনের টার জন্য অপেক্ষায় রইলাম।
রোল ডাকার পর ম্যাডামের সন্দেহ হয় এবং সে ছাত্রী হিসেব করে দেখেন হাজিরা খাতার উপস্থিতির চেয়ে একজন কম।
-------------------------------------------
সে = তিনি
ধন্যবাদ আপনাকে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২০
রুচি বলেছেন: স্যারের কাছে কিছু দেখাতে হলে পড়ে শোনাতে হত। আর ওনার করা নোট গুলো দৃষ্টিহীনদের জন্য বিশেষ পদ্ধতিতে লেখা। যা উনি ক্লাসে পড়ে শোনাতেন আর আমরা লিখে নিতাম।
সে কথাটার মধ্যে অসম্মানের কিছু আছে বলে আমার মনে হয়না যদিও তিনি সম্মোধনটা বেশী স্ম্মানজনক।
সংসার জীবনেও অসংখ্য মজার ঘটনা রয়েছে হয়ত সব কিছু শেয়ার করার মত না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
৩১|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৯
রঙের মানুষ বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৪
রুচি বলেছেন:
৩২|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
বড় বিলাই বলেছেন: গিফটের দোকানও তো গিফটই হলো। আপনার কলিগ আপনাকে ধোঁকা দিয়েছে।
কলেজে এমন ঘটনা প্রায়ই ঘটত, ছুটির পর ছাত্রীদের সাথে ম্যাডামরাও নামতেন সিঁড়ি দিয়ে, ঐ সময় বান্ধবী মনে করে ম্যাডামের কাঁধে হাত রেখে কানে কানে দুষ্টুমি কথা বলে কত মেয়ে যে ধরা খেয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৫
রুচি বলেছেন: হুমম সুযোগ নিয়েছে
![]()
৩৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:১১
প্রিয়অপ্রিয় বলেছেন: পুরান সে দিনের কথা বলব কিরে বল
..................
................।
ভাল লিখেছেন।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৫
রুচি বলেছেন: আপনার প্র-পিকটা সুন্দর
৩৪|
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৪
হাম্বা বলেছেন: আমি আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম, গিফটের দোকান নয়
১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৭
রুচি বলেছেন: হাম্বা
৩৫|
১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৩
জসিম বলেছেন: এক সপ্তাহ পর তার রিপ্লাই এল ”আমি আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম, গিফটের দোকান নয়”
গিফট কেনা নিয়ে স্কুলে পড়ার সময় অনেক তিক্ত স্মৃতির কথা মনে পড়ে. .
১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৮
রুচি বলেছেন: গিফট নিয়ে কোটি কোটি গল্প আছে, লিখতে গেলে ব্লগ ভরে যাবে
৩৬|
১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৭
নীল-দর্পণ বলেছেন: ”আমি আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম, গিফটের দোকান নয়” এই রিপ্লাই দিতে এক সপ্তাহ লেগেছে
শেষের গিফট বক্সটা খুব ভাল লেগেছে। আমার খুব মনে হয় কেউ আমাকে যদি এরকম খালি(ভেতরে কিছু থাকলে তো খুলতে হবে) বক্স গিফট করতো
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২২
রুচি বলেছেন: আহারে, একটা খালি বক্সের জন্য এত দুঃখ
৩৭|
১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০
চতুষ্কোণ বলেছেন: মজার লেখা।
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২২
রুচি বলেছেন: কেউ গিফট বক্স দিলে আমার খোলার জন্য মন আকু পাকু করে
৩৮|
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৫
হোদল রাজা বলেছেন: হে: হেঃ মজার!
আপনিও আদম আলি কিন্টারগার্ডেনের? স্কুল কি তাহলে শহীদ আনোয়ার!
আমি বি-বাসের পিরিফেক(?) ছিলাম
জানি না, বাস গুলো এখনও আছে কি না।
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৭
রুচি বলেছেন: আমি শহীদ আনোয়ারের।
আদম আলি কিন্টারগার্ডেন স্কুল বা বি-বাসের পিরিফেক, এগুলো কি?? আমি তো ঠিক চিনতে পারছিনা
৩৯|
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৭
এক রাশ তরঙ্গ বলেছেন:
লেখা পড়ে ব্যপক ভাল লাগসে। +
১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭
রুচি বলেছেন:
৪০|
১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫১
মে ঘ দূ ত বলেছেন: মজার ![]()
১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭
রুচি বলেছেন:
৪১|
১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০১
নাআমি বলেছেন: খুব মজা পেলাম.....।
++
৪২|
১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৮
রুচি বলেছেন:
![]()
৪৩|
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪৪
হোদল রাজা বলেছেন: এ্যাসেম্বলির ছবি দেখে মনে হয়ে ছিলো আদমজী ক্যান্টমেন্ট কলেজের ছবি। ইউনিফর্ম পড়ে আমাদের বন্ধুরা কলেজে যেত বলে বোধহয় সবাই আদম আলি কিন্টারগার্ডেন বলতো!
আমি ক্লাস ফাইভ থেকে এই স্কুলে যেতাম এবং ক্লাস নাইন থেকে বাস প্রিফেক্ট ছিলাম। আমার ধারনা ছিলো শহীদ আনোয়ারেও সিমিলার সিস্টেম!
এনিওয়ে, কনফিউশন তৈরীর জন্য দুঃখিত!
চীয়ার্স!
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২২
রুচি বলেছেন: ও আপনি আদমজি ক্যান্টনমেন্ট এর? আদমজীর ছেলেদের ভয় পাই। এস এস সি পাশের পর আদমজীতে গেলাম ভর্তী হতে সেখানে গিয়ে দেখলাম অনেক ছেলেই গাছের ডালে উঠে বসে আছে। সেখান থেকেই হাই হ্যালো করছিল!!
আমি তো অবাক!!!
সেদিন আম্মুকে বলেছিলাম, আমি পড়া লেখা না করলেও এই কলেজে পড়ব না। ছোট ছিলাম তো, লজ্জা শরম বেশী ছিল
![]()
পরে শহীদ আনোয়ারে ভর্তী হই।
৪৪|
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:০৪
নাআমি বলেছেন: খুব মজা পেলাম,নতুন ধরনের লেখা।
সেই স্খুল,ড্রেস.ভাল লাগলো খুব,ছবিগুলিও।
ভাল থাকবেন।
++
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৫
রুচি বলেছেন: যখন স্কুল ড্রেস পড়তে হত তখন ভাবতাম "আহা যদি সিভিল ড্রেস এ স্কুল এ আসা যেত!! রোজ রোজ একই ড্রেস আর ভাল্লাগেনা"
আর এখন মনে হয় "আবার যদি সেই ইউনিফর্মে ফিরে যেতে পারতাম!!"
৪৫|
১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৭
নাঈম১২৩৪ বলেছেন: অনেকদিন পর সুন্দর একটা লেখা পড়লাম। আরো লেখা আশা করি। সকল সুন্দর ছুয়ে যাক অচেনা এ মানুষটাকে। ভালো থাকুন।
১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২১
রুচি বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন। শুভ কামনা
৪৬|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২২
যৈবন দা বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
রুচি বলেছেন:
৪৭|
২৭ শে মার্চ, ২০১১ দুপুর ১:৩৩
শেরজা তপন বলেছেন: ভাল লাগল- স্মৃতি আরো জমবে ভবিষ্যতে। সেগুলো পড়তে পাব ব্লগের পাতায় আশা রাখছি।
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩১
রুচি বলেছেন: হুমমমম, আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে, আমি আপনার লেখার দারুন ভক্ত
৪৮|
৩০ শে মার্চ, ২০১১ সকাল ১০:০৮
আরিয়ানা বলেছেন: এই তুমি কি ক্যন্টনমেন্ট শহীদ আনোয়ারে পড়তে?
মজাদার লেখা।
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩২
রুচি বলেছেন: হুমমম, এইচ এস সি তে শহীদ আনোয়ারে পড়তাম
৪৯|
২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:২০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ভালো লিখছেন পুরোনো অনেক ঘটনাই মিলে গেল....!
এইচ এস সি পরীক্ষার সীট পড়ছিল সিটি কলেজ তো ঐখানে একদিন পরীক্ষা দিয়ে প্রশ্ন দেখছি আর হিসাব কষতে কষতে বের হচ্ছি এমন সময় একটা মেয়ে আমার বাম হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছিল তাড়াতাড়ি কোথায় যেন যেতে হবে যখন মোটামুটি ভিড় ঠেলে কলেজ গেট পার করল তখন সে দেখতে পেল এটা তার বান্দবী পুস্পা না আহারে তখন যে বেচারী স্যরি বলতে গিয়ে নিজের হাতের ব্যাগটা পর্যন্ত মাটিতে পেলে দিল...পরে অবশ্য ব্যাগটা তুলে দিয়ে ধন্যবাদ দিলাম ভিড়টা এত সহজে পার করিয়ে দেবার জন্য..!!
এত দিন ভুলেই ছিলাম কি করলেন এটা সব কিছু মনে করিয়ে দিলেন ![]()
২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৪১
রুচি বলেছেন: মেয়েরা এই ধরনের ভুলগুলো বেশী করে কিন্তু ছেলেরা চুপ করে থাকে কেন??
৫০|
২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৬
ফাইরুজ বলেছেন: আমি আপনাকে একটা গিফট কিনতে বলেছিলাম,গিফটের দোকান নয়।
সত্যিতো গিফটের দোকানতো আর কিনে দেয়া যায়না।অনেক মজা পেলাম পড়ে।
৫১|
২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আরে ছেলেরা সবসময় শুনতে ভালবাসে........এইজন্যই ছেলেরা ছুপ থাকে ![]()
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৯
রুচি বলেছেন: ![]()
৫২|
২০ শে জুন, ২০১১ বিকাল ৫:২৪
নীল মুদ্রা বলেছেন: ভালো লাগলো......অনেকদিন পর সামুতে আসলাম....কেমন আছো...?
৫৩|
০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:৪০
রেজওয়ান তানিম বলেছেন: মজা পেলাম
৫৪|
২৪ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৭
কান্টি টুটুল বলেছেন: আদমজীর ছেলেদের ভয় পাই। এস এস সি পাশের পর আদমজীতে গেলাম ভর্তী হতে সেখানে গিয়ে দেখলাম অনেক ছেলেই গাছের ডালে উঠে বসে আছে। সেখান থেকেই হাই হ্যালো করছিল!!
আমি তো অবাক!!!
![]()
আদমজীর সুনাম হুমকির মুখে কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না
৫৫|
২৩ শে মে, ২০১২ দুপুর ১:১১
ফারহানা ইয়াসমিন বলেছেন:
৫৬|
২৩ শে মে, ২০১২ দুপুর ১:২১
জেমস বন্ড বলেছেন:
বেশ ভাল ডস খাইছেন দেখা যায় ![]()
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৪
রুচি বলেছেন:
৫৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫০
রাফাত নুর বলেছেন: খুব মজার তো ! আপ্নার লেখা ভালো । চালিয়ে যান।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৫
রুচি বলেছেন:
![]()
৫৮|
৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩
ই=এমসিস্কয়ার বলেছেন: মজা পেলাম
৫৯|
১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৮
রুচি বলেছেন:
৬০|
২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩৩
গ্য।গটেম্প বলেছেন: মজার
৬১|
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩
লিন্কিন পার্ক বলেছেন:
মজা পাইলাম
৬২|
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩৮ নম্বর লাইকটা আমার। জীবনের অভিজ্ঞতা গুলো খুবই মজার ছিল।
আপনার কর্মজীবন হোক আরো আনন্দময় আর পরবর্তী জন্মদিনে সেই কলিগ যেন আপনাকে একটা দোকান ই গিফট করে এই দোয় করছি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৪
রাজকুমারী বলেছেন: