| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার রক্তে ভেজা সিঁড়ি বেয়ে
সত্য মারিয়ে মিথ্যাকে ছুঁতে ছুঁতে
আর কতদূর যাবে তুমি `গণতন্ত্র'
রাষ্ট্রযন্ত্র যে শিকল পরিয়েছে পায়ে
যার হাতেই থাকবে তার নিয়ন্ত্রণ
ইতিহাস, রক্ত, ইজ্জত সব হিসাব ভুলে
তাকেই তুমি ঘন ঘন স্যালুট দিবে গণতন্ত্র!
তোমার চরিত্র আমার বড় জানা
তুমি রাষ্ট্রযন্ত্রের কৃতদাস, আর কিছুই নয়
তবুও তোমার দোহাইয়ে নীপিড়ীতকে
সইতে হল আরও নির্যাতন, লাঞ্ছনা
কবে তুমি ভালো হবে শুনি
রঙ-রূপ বদলে সত্যিকার গণতন্ত্র কবে হবে শুনি
এর জন্য আর কত স্বাধীনতা দিবসের অপেক্ষা
যেদিন তুমি স্বাধীনতার রক্তে ভেজা সিঁড়ি বেয়ে
সত্যকে ছুয়ে দিবে, বলে দিবে সব সত্য!
©somewhere in net ltd.