নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্লাবিত অতিত

সাঈদ রূপু

প্লাবিত অতিতের দিন গুলিতে তাকালে শুধু শূন্যতা ছাড়া আর কিছু নেই।খড়কুটুর মতো বেঁচে আছি। যে কোন সময় পঁচে যেতে পারি। কোন আশ্রয় পাইনি কারো কুটির দোয়ারে। এক সময় ভিজে যাই আরেক সময় রোদে শুকাই।মানুষের হেলায় অবহেলিত পথিক আমি স্থান হয়নি বুকেতে, পায়ের কাছে ঠুকে মরি ব্যাথা নিয়ে শরীরে।বাঁচার আকুতি গুলি কেউ শুনছে না ব্যস্ত বৃষ্টির শব্দে।তবে কি আমার জীবন এমনিতেই যাবে কারো চোখ পরবেনা কাদাতে।

সাঈদ রূপু › বিস্তারিত পোস্টঃ

বালিকা বধূ ২

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫


বৃষ্টি বলতে বুঝি তোমার গা ভেজা শাড়ির আঁচলে সূর্যাস্ত
ওড়না দিয়ে ধানক্ষেতে টাকি মাছের পোনা ধরা
কাদা ছোড়াছুড়ি করে তোমার সাথে মাখামাখি
নাভিতে খুঁজে পাওয়া পূর্ন চাঁদ।
কুড়াতে যাওয়া ধান ক্ষেতের আইলে
শালিকের মুখের চুম্বনে পড়ে থাকা খেজুর।
আর রংধনুর রং মেখে ঘরে ফেরা।

১৯ এপ্রিল ২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১২

ধ্রুবক আলো বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.