| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশিরভাগ ক্ষেত্রেই গতানুগতিক বাংলা বা হিন্দি সিনেমায় বিনোদনের প্রধান কারণ কিন্তু নায়ক বা নায়িকা না; ভিলেন কিংবা চার্লি। কোন কোন সিনেমাতে আবার এই দুইটি ভুমিকাতে একজন লোকই অভিনয় করে। এরা নায়কের সাথে আংটা-আংটি, নায়িকার সাথে দুষ্টামি এবং সবশেষে নায়কের হাতে বেদম মার খাওয়ার ভুমিকা যেমন নিষ্ঠার সাথে পালন করে; একই সাথে উদ্ভট কিছু ডায়ালগ, বিচিত্র অঙ্গভঙ্গি এবং অর্থহীন কিছু আচরণের মাধ্যমে ভাঁড়ামো বা সুরসুরি দেবার চেষ্টাও চালিয়ে যায়। কোন কোন ক্ষেত্রে তাদেরকে আবার শেষ দৃশ্যে অপরাধ স্বীকারের মাধ্যমে ভালো মানুষ হয়ে যেতে দেখা যায়। সিনেমার স্বার্থেই এই ধরনের চরিত্রগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কথাগুলা যখন লিখছি, তখন দুপুরের খাওয়া শেষ, বিছানায় শুয়ে বিশ্রাম করছি। কি আর করা, আমরা হলাম আজন্ম দর্শক। সিনেমার বিনোদন তো আমাদের জন্যই।
©somewhere in net ltd.