| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
একটা বই প্রকাশ করতে আসলে কত টাকা লাগে, বলতে পারেন? বই মেলা উপলক্ষে এখন বই প্রকাশের হিড়িক পড়েছে। আর প্রকাশকরাও দু'হাতে টাকা কামিয়ে নিচ্ছেন। না, বই বিক্রি করে তারা টাকা আয় করছেন না। তারা বই প্রকাশ করে টাকা আয় করছেন। বই বিক্রি হোক বা না হোক, তাতে তাদের কিছুই আসে যায় না।
বাংলাদেশে গত ১০-১২ বছর থেকে এই ধারাটা ব্যাপকভাবে চালু হয়েছে। যিনি বই লিখবেন, তাকেই নিজের টাকায় বই প্রকাশ করতে হবে। সব ব্যাবসায়িক ঝুকি তাকেই নিতে হবে। অথচ, বই এর প্রকাশক হিসেবে ঠিকই প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ছাপা হবে! লেখক নিজেও গর্ব করে বেড়াবেন, অমুক প্রকাশনী থেকে তার অমুক বইটা এবার বের হয়েছে! যদিও বই বিক্রি থেকে তিনি একটি কানা-কড়িও পাবেন না। উল্টো তার টাকা দিয়েই যে প্রকাশক ব্যবসা করে নিচ্ছেন সেটাও কখনও স্বীকার করবেন না।
কলিযুগ! অথচ, একটা সময় ছিল, লেখকরা বই লিখে সংসার চালাতেন। এখনও অবশ্য কেউ কেউ বই লিখে আয় করেন, তবে তা জীবলের শেষভাগে এসে। প্রথম জীবনে আগে নিজের টাকায় বই বের করে জনপ্রিয়তা কিনতে হয়, তারপর আয় শুরু হয়।
তবে খ্যাতিমান লেখকদের কথা আলাদা। তাদের পিছনে আজও প্রকাশকরা দৌড়ান।
এবারের বই মেলায় যাদের নিজের টাকায় বই বের করতে হয়েছে, তারা যদি একটু গোপনীয়তা ভেংগে বলেন, যে প্রকাশকরা কিভাবে আর কি পরিমান রক্ত চুষছেন, তাহলে নতুন লেখকদের অনেক উপকার হবে। এমনকি বাজার দর জানা থাকলে দর কষাকষিতে সবারই সুবিধা হবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৩
রাসেল আরেফিন বলেছেন: নিজের টাকায় বই! কলিকাল কলিকাল !!!!
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫
হাবীব কাইউম বলেছেন: আপনি খুব সহজেই হিসাবটা বের করতে পারবেন।
বুক সাইজের ১৬ পৃষ্ঠা=১ ফর্মা। পত্রিকার পাতার যে আকার তাতে এক ফর্মা হয়।
কাগজের দাম নির্ভর করে ওজনের ওপর। ১ শিট কাগজের ওজন হিসেবে এর পরিচয়। ৬৫ গ্রাম, ৭০ গ্রাম, ৮০ গ্রাম...এভাবে। খোঁজ নেন কাগজের দিস্তা কত করে। দিস্তা হলো ৫০০ শিটে।
ছাপার জন্য প্রতি ফর্মা ধরতে পারেন ৫০০ টাকা এবং প্লেটের জন্য ২৫০-৩০০ টাকা। (এখানে আরো হিসাব আছে। পিএস প্লেট হলে একরকম, না হলে অন্য রকম। অর্থাৎ একবার যে প্লেট ব্যবহৃত হয়েছে, সেই প্লেট পুনর্ব্যবহার করা হলে অর্ধেক লাগবে। নতুন হলে নতুন দাম।)
কভারের জন্যও এভাবে খরচ হিসাব করেন। এখানে কিন্তু ছাপা খরচ চারগুণ। চার রঙের ছাপা হওয়ার কারণে।
বাইন্ডিংয়ে ১০-১৫ টাকা লাগবে।
এবার হিসাব করেন। আমিও খুব স্পষ্টভাবে বলতে পারবো না। কারণ এই মুহূর্তের বাজারদর জানি না বলে।
সবচেয়ে ভালো হয় মোহাম্মদপুরের গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের ছেলেদের কাছে খোঁজ নিলে। ওরা পড়ালেখা করে; ব্যবসা করে না বলে সঠিক তথ্য পাবেন।
আর নিজে যদি ঘুরে ঘুরে খোঁজ নেন তাহলে আজীবন আর কারো কাছে যাওয়া লাগবে না। ফকিরাপুল গেলেই সব খবর পাবেন।
ওহ হো। ট্রেসিং-পজিটিভের কথা বলিনি। ট্রেসিং প্রতি দুই পৃষ্ঠার জন্য ১০-১৫ টাকা, পজিটিভ ৬০০ টাকা ধরত পারেন। টাইপ-ডিজাইন-প্রচ্ছদ আপনার ওপর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৮
রাসেল আরেফিন বলেছেন: ভাই আপনি তো প্রকাশকদের দিক থেকে খরছের হিসাব দিলেন। এসব তো ব্যাবসায়ীদের হিসাব। আমদের দরকার, প্রকাশকরা কেমন টাকা দাবি করে লেখকদের কাছে সেটা বের করা।
যাইহোক, আপনার তথ্যগুলোও দরকারি। ধন্যবাদ।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১২
ধূসর প্রেইরী বলেছেন: হে হে হে, ঘোর কলিকাল । ঘোর কলিকাল
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৩
রাসেল আরেফিন বলেছেন:
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি একটা বই বের করতে চাই। সমস্যা আমার বই কেউ পড়বে না। বিক্রি হবে না ১ কপিও ও ।
ভাল পোস্ট। ++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৯
রাসেল আরেফিন বলেছেন: সমস্যা নাই। আপনার টাকা থাকলে বের করে ফেলেন। কারও কেনারও দরকার নাই, পড়ারও দরকার নাই।
৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৯
ঈশান বলেছেন: প্রথমতঃ এটা প্রকাশকদের ব্যাবসা, সমাজসেবা না। সব ব্যাবসারই মৌসুম থাকে, সারা বছরে একুশে বইমেলাই তাদের মৌসুম।
দ্বিতীয়তঃ নতুন লেখকদের অধিকাংশই মানহীন লেখা লিখেন। গাঁটের পয়সা দিয়ে বই ছাপিয়ে বিক্রি না হলে, প্রকাশকদের থালা নিয়ে, সদরঘাটে বসতে হবে। তৃতীয়তঃ অনেকে আছেন লেখার মান যাই হোক ছাপার অক্ষরে নিজের নাম দেখতে চান, এরা দেদার টাকা খরচ করেন। এরা প্রকাশকদের লোভি করেছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩২
রাসেল আরেফিন বলেছেন: ঠিক। কিন্তু নতুনদের মধ্যেও ভাল লেখকের সংখ্যাটা একেবারে কম না। তারা তো ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
আর ঐসব ছাপার অক্ষরে নিজের নাম দেখতে চাওয়া লেখকদের জন্য গদাম।
৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৯
ঈশান বলেছেন: এই মৌসুমে কাগজ, কালি, প্রেস্, বাইন্ডিং সব জায়গাতেই চড়া মুল্য হাঁকা হয়। তাই খরচ বেশি পড়ে। আমি লেখক বা প্রকাশক নই। সাধারণ পাঠক মাত্র।আমার ব্যাক্তিগত পর্যবেক্ষণ থেকে বললাম্
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৩
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ। কিন্তু এবছর কার কেমন খরচ পড়ল, বই বের করতে সেটা যদি কেউ বলতেন!
৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৯
ঈশান বলেছেন: নতুন লেখক ক্ষতিগ্রস্থ হচ্ছেন, ঠিক আছে। ভূঁইফোড় লেখকের মতো, ভূঁইফোড় প্রকাশক ও আছে। তাদের থেকে দূরে থাকতে হবে। বই প্রকাশের পর পরিবেশনের দায়িত্ব, নামী প্রতিষ্ঠানকে দিতে হবে।তবে সব জায়গাতেই সিন্ডিকেট আছে। সিন্ডিকেটে না ঢুকে, আপনি কিছু করতে পারবেন না। এখানেই আসে নাম ব্যবহারের প্রশ্ন। আপনাকে কেউ চিনেনা, প্রকাশককেও চিনেনা, আপনার বইয়ের প্রচ্ছদ আপনার তালতো ভাই করছে। সেই বই কে কিনবে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৩
রাসেল আরেফিন বলেছেন: এইসব সমস্যার কারনেই তো এইরকম ব্যবসা গড়ে উঠেছে। আসলে আমাদের মানে পাঠকদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তেমনি ভাবে প্রকাশকদেরও সব লেখককে সমান গুরুত্ব দিতে হবে। নতুন বলে অবহেলা করা যাবে না।
৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫১
ঈশান বলেছেন: রাতে পোস্ট করলে হয়তো জবাব পাবেন,লেখকবৃন্দ মেলায় আছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৪
রাসেল আরেফিন বলেছেন: ![]()
তাইলে তো রি-পোস্ট দিতে হয়
৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১২
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: @ হাবীব কাইউম, দিস্তা হলো ৫০০ শিটে।
দিস্তা হলো ২৫ শিটে। ২০ দিস্তায় রীম।
মানে রীম হলো ৫০০ শীটে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬
রাসেল আরেফিন বলেছেন: উনি মনে হয় টাইপে একটু ভুল করেছেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে।
১০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬
মিশুক - ঢাকা বলেছেন: গতবারের খরচ ছিল ১৫-২০ এর মধ্যে..............এবারেরটা জানিনা.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৮
রাসেল আরেফিন বলেছেন: তাও তো অনেক। কত কপি ছাপিয়েছিল? আর বইয়ের দাম কত রেখেছিল?
১১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৩
জালিস মাহমুদ বলেছেন: আসলেই জানতে হবে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
রাসেল আরেফিন বলেছেন: বাচতে হলে জানতে হবে
১২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২২
অগ্নি দগ্ধ বলেছেন: বই লেখা বা ছাপানোর কোন ইচ্ছা নাই। তারপরও এই পোষ্ট এর মাধ্যমে কিছু জেনে নিই। বলা তো যায় না কখন কোনটা কাজে লাগে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
রাসেল আরেফিন বলেছেন: ঠিক ঠিক
১৩|
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
হামিদমাহবুব বলেছেন: একজন প্রকাশক ইংরেজি থেকে বাংলায় একটি বই অনুবাদ করে দিতে বলেছেন এবং সম্মানী হিসেবে প্রতি ফর্মা বাবদ ৫০০ টাকা দিবেন বলেছেন, উনি সম্মানীর যে পরিমাণটা বলেছেন এটা কি ঠিক?
১৪|
১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: ?????
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০১
নগর বালক বলেছেন: হে হে হে, ঘোর কলিকাল । ঘোর কলিকাল