নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমাতেই বুদ হয়ে থাকবে

আরভী শোভন

লিখতে চেষ্টা করি। লিখতে ভালোবাসি। অন্যের লেখা পড়তে ভালোবাসি

আরভী শোভন › বিস্তারিত পোস্টঃ

সময়ের নিষ্ঠুরতা!

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪


সময় খুব দ্রুত ফুরালেও মানুষের জীবন খুব আস্তে আস্তে ফুরায়। মাঝেমাঝে আমি ভাবি 'সময় দ্রুত ফুরায় নাকি মানুষের জীবন দ্রুত ফুরায়? কেউ কি এর সঠিক উত্তর জানেন? জানার কথা না। সময় ফুরায় বলেই আমাদের জীবন আস্তে আস্তে ফুরায়। সময় থেমে থাকলে জীবনও থেমে থাকতো। ঠিক না? এটা আমার মত। হাহা!
সময় খুবই স্বার্থপর। নিজের মতো চলে। কারো জন্য তার চিন্তা থাকে না। সে নিজের মতো একভাবে চলতেই থাকে। তার এই একগুঁয়েমির সাথে পাল্লা দিয়ে চলতে হয় পৃথিবীর সবকিছুকে। সবকিছু একটা সময় হাপিয়ে ওঠে। কিন্তু সময় চলতেই থাকে। তার থামার কোনো নামই থাকে না!
আচ্ছা সময় কেন হাপায় না? সে কেন ক্লান্ত হয় না? সে একবার যদি জানতো যে তার পিছনে পিছনে পুরো পৃথিবীটাই দৌড়াচ্ছে,তাহলে কি সে থেমে যেত? তাকে ছোয়ার সুযোগ দিতো সবাইকে? নাকি তবুও সে চলতেই থাকতো?
একটা মানুষ যখন জীবন যুদ্ধে হেরে যায়,তখন সে কাকে দোষ দেয়? নিজের কপাল কে তাই না? "ধুর শা**র কপাল!" এটা বলেই দোষারোপ করে। কিন্তু আমি কখনোই কপালকে দোষারোপ করবো না। কেননা আমার কপালে ঐ সময়টুকু খারাপ কিছুই হবে,যদি ঐ সময়টুকু না আসতো তাহলেই সে হেরে যেতো না। কপালকেও দোষ দিতো না। দোষ দিতো সময়কে।
সবার জীবনেই খারাপ সময় ভালো সময় আসে। কিন্তু সবসময় খারাপ সময়ই কেন আগে আসে? সময় যে নিষ্ঠুর সেটা প্রমাণ করার জন্যই কি? আমার দেখায় যতজন জীবনে উন্নতি করছে সবাই আগে জীবনের খারপ থেকে খারাপতর সময় পার করেছে। আচ্ছা এখানে কি সময় নিজের উদারতা দেখালো? যদি খারাপ সময় না আসতো আগে তবে ভালো সময়ের অপেক্ষা, প্রার্থনা করতো না মানুষ। খারাপ সময়ের নিষ্ঠুরতা দেখেই সেটা সহ্য করতে না পেরে ভালো সময়ের জন্য নিজেদের সর্বোচ্চ করে গেছে তারা। তারমানে সময়ও মাঝেমাঝে উদার হয় মানুষের প্রতি? তাতে কি? সময় তো আসলেই নিষ্ঠুর।
তবুও আমরা ছুটতেই থাকি! ছুটতেই থাকি! অধরা সময়টাকে ধরার আশায়। কিন্তু সেটা কি আদৌ হবে কখনো? নাকি নিয়তিও আমাদের নিষ্ঠুরতা করবে?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন।পড়ে ভালো লাগলো।
পাথরে কপাল যতই বাড়ি দিই কেবল কপালই ফুলে কিন্তু ভাগ্য একটুও ফুলে না।সবকিছুই ভাগ্যের উপর নির্ভরশীল।ভাগ্যে যা আছে তাই হবে।ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ।তিনি চাইলে পরিবর্তন করতে পারেন।পৃথিবীতে যা কিছু হয় বা মহাবিশ্বে, সব কিছু
মহান আল্লাহর ইচ্ছায়।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

আরভী শোভন বলেছেন: জ্বী। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময় খুবই স্বার্থপর। নিজের মতো চলে।
সময় একটি বিশ্বজাগতিক অন্ক,
কোন পার্শ্বীয় বা অপার্শ্বীয় বিষয়
তাকে স্পর্শ করতে পারে না

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

আরভী শোভন বলেছেন: হ্যা

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন:
বাড়ির কাউকে না বলে একবার পাখি শিকার করতে গেলাম পাশের গ্রামের রফিক চাচার সাথে। তখন আমি অনেক ছোট। দাদা একবার বলেছিলেন- পাখি মারা ঠিক না। কেউ কেউ উড়ন্ত পাখিকে নিরাপদে চলে যেতে দেন।

মাঝি তীর গতিতে নৌকা চালিয়ে নিয়ে গেল এক চরে। সেখানে নির্জনতা, আর এক ঝাঁক পাখি।

রফিক চাচার হাতের টিপ ভালো, সে দু'টা পাখি মেরে ফেলেছেন। সে আমার হাতে বন্ধুক দিয়ে বললেন- দেখ চেষ্টা করে। পারিস কিনা। আমি একটা বেলে হাস মেরে ফেললাম। অজানা এক উত্তেজনায় কাঁপছিলাম। একটু পরে আমার সাহস বেড়ে গেল। একটা ডাহুক মেরে ফেললাম।

খুব ভাব নিয়ে বাড়ি ফিরলাম। দাদা বললেন, পাখিরা খুব নিরিহ হয়। ওদের মারায় কোনো বীরত্ব নেই।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

ওমেরা বলেছেন: খারাপ সময় আগে আসাই ভাল । জানেন না, শেষ ভালো যার সব ভালো তার।

লেখাটা ভাল লিখেছেন । ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

আরভী শোভন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: পৃথিবীতে সময় আর শূন্যের দাম সবচেয়ে বেশি। সময়ের দাম বেশি কারণ সেটা পাওয়া সম্ভব না আর শূন্যের দাম বেশি কারণ ব্যাংকের চেকে ১ লেখার পর ৬ শূন্য দিলে লাখ টাকা হয়ে যায়।

সময় যে কিনা অত্যন্ত স্বার্থপর কারো অপেক্ষা বা পরোয়া করে না।

ভালো লিখা। ধন্যবাদ আপনাকে!

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

আরভী শোভন বলেছেন: ঠিক বলছেন ভাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.