নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য আনি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব, তবু ধরণীর পরে চিহ্ন রেখে যাবো।

সংসপ্তক বেদুইন

সূর্য আনি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব, তবু ধরণীর পরে চিহ্ন রেখে যাবো।

সংসপ্তক বেদুইন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম পোস্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৩

প্রথম পোস্ট হিসেবে দিলাম আমার অনেক ভালো লাগা একটা কবিতা। অনেকটা মিষ্টি মুখ করানোর মত। যদিও অনেকেই পড়েছেন তবু মনে হয় প্রতিবারেই সমান ভালো লাগার ছাপ রেখে যায় হৃদয়ের মাঝে।





"দোতলার ল্যান্ডিং মুখোমুখি দুজন"





মুখোমুখি ফ্ল্যাট

একজন সিঁড়িতে, একজন দরজায়



: আপনারা যাচ্ছেন বুঝি ?

: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব ।

: বছর দুয়েক হল, তাই নয় ?

: তারো বেশী । আপনার ডাক নাম শানু,

ভালো নাম ?

: শাহানা, আপনার ?

: মাবু ।

: জানি ।

: মাহবুব হোসেন । আপনি খুব

ভালো সেলাই জানেন ।

: কে বলেছে । আপনার তো অনার্স

ফাইন্যাল, তাই নয় ?

: এবার ফাইন্যাল ।

: ফিজিক্স-এ অনার্স ।

: কী আশ্চর্য ! আপনি কেন ছাড়লেন

হঠাৎ ?

: মা চান না । মানে ছেলেদের

সঙ্গে বসে...

: সে যাক গে, পা সেরেছে ?

: কী করে জানলেন ?

: এই আর কি ! সেরে গেছে ?

: ও কিছুনা , প্যাসেজটা পিছলে ছিল

মানে...

: সত্যি নয় । উচুঁ থেকে পড়ে গিয়ে...

: ধ্যাৎ । খাবার টেবিলে রোজ

মাকে অতো জ্বালানো কি ভালো ?

: মা বলেছে ?

: শুনতে পাই । বছর দুয়েক হল, তাই নয় ?

: তারো বেশী । আপনার টবের

গাছে ফুল এসেছে ?

: নেবেন ? না থাক । রিকসা এল,

মা এলেন , যাই ।

: আপনি সন্ধ্যে বেলা ওভাবে কখনও

পড়বেন না,

চোখ যাবে, যাই ।

: হলুদ শার্টের মাঝখানে বোতাম

নেই, লাগিয়ে নেবেন, যাই ।

: যান, আপনার মা আসছেন ।

মা ডাকছেন, যাই ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: ব্লগে স্বাগতম। নতুন পথচলা হোক সীমাহীন আনন্দের।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

সংসপ্তক বেদুইন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

বেলা শেষে বলেছেন: Write please more & more ...
একবার করে হলেও আমি আপনার "Blog" দেখবো এবং পড়বো ।
Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

সংসপ্তক বেদুইন বলেছেন: আশা করি কিছু লেখা দিয়ে আপনাদের মন ভরাতে পারব ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
স্বাগতম, শুভকামনা ||

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

সংসপ্তক বেদুইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

বেকার সব ০০৭ বলেছেন: ব্লগে স্বাগতম। নতুন পথচলা হোক সীমাহীন আনন্দের।

৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

বেলা শেষে বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.