নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য আনি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব, তবু ধরণীর পরে চিহ্ন রেখে যাবো।

সংসপ্তক বেদুইন

সূর্য আনি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব, তবু ধরণীর পরে চিহ্ন রেখে যাবো।

সংসপ্তক বেদুইন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

আমি আগামী কালের প্রত্যাশায় থাকবো-

যেদিন একটুকরো মেঘ প্রখর রৌদ্রকে আড়াল করে আমাকে ছায়ার পথ বানিয়ে দেবে,

গাছের পাতারা ঝুম বৃষ্টি থেকে আড়াল করে আমার পথকে পিচ্ছিল হতে দেবেনা

শীতল বাতাস এসে জুড়িয়ে দেবে আমার ঘর্মাক্ত শরীর

সদ্য ফোটা বেলি ফুল তার সুবাসে দূর করে দেবে নাগরিক বিমর্ষতা।

কিন্তু তারপরও আমি রৌদ্রের আলো পছন্দ করি

ভালোবাসি ঝুমঝুমান্তি বৃষ্টিকে,

অবিরাম হেঁটে চলি নাগরিক ব্যস্ততায়

কবিতার খাতা হাতে শুন্য দৃষ্টিতে বসে থাকতে।

আর দিনশেষে আবারও সেই আগামী কালের প্রত্যাশা করি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৪

বাংলার পাই বলেছেন: ভালোবাসি ঝুমঝুমান্তি বৃষ্টিকে,
অবিরাম হেঁটে চলি নাগরিক ব্যস্ততায়
কবিতার খাতা হাতে শুন্য দৃষ্টিতে বসে থাকতে।
---------------চমৎকার।

২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৭

অবিবাহিত জাহিদ বলেছেন: Valo laglo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.