| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার ব্যাপারে ভোটাভোটি হলে ৮০ ভাগ মানুষ সরাসরি এর বিচার চাইবে। দেশের বাইরেও এর ব্যতিক্রম হবে না। আওয়ামীলীগ যুদ্ধাপরাধের বিচার করছে। বি এন পির বড় বড় অনেক নেতাই যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। রাজতান্ত্রিক গনতন্ত্রের কারণে তারা তা প্রকাশ করতে পারছে না। পারবেও না আর।
কিছু লোক বিচার চাইবে না স্বভাবতই। এই সংখ্যা সব মিলিয়ে যদি তা ২০/২২ ভাগও ধরি তাহলেও যুদ্ধাপরাধের বিচার হওয়াটা যৌক্তিক দাড়ায়। আওয়ামীলীগ, বি এন পি সম্মিলিতভাবে এই বিচার করলে তাদের জন্যই মঙ্গলজনক ছিল।
মূল কথায় আসি, যুদ্ধাপরাধী আর রাজাকার এর সঙজ্ঞা নিয়ে একেকজন একেক কথা বলেন। আমার বক্তব্য হল যুদ্ধাপরাধীদের শাস্তি দেয়া হচ্ছে। শাস্তি কার্যকরও করা হবে আমরা আশা করি। সেই সাথে একটা জিনিস আশা করা দোষের নয় যে, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের অধীনে চাকুরী করেছে, দেশের প্রতি দায়িত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে তাদের প্রধান রাজনৈতিক দলগুলো থেকে বহিস্কার করা হোক।
আওয়ামীলীগের ম খা আলমগীর, আশিকুর রহমান, বি এন পির এম কে আনোয়ার। আরো যারা আছেন তাদের সকলের ব্যাপারেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক।
আমরা কলংকিত থাকতে চাই না। এই কলংক জাতিগত কলংক। লীগ প্রধান জাতির জনকের কন্যা শেখ হাসিনা এবং বি এন পি প্রধান বেগম জিয়া আশা করি বিষয়টি উপলব্ধি করবেন।
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সাদা পাখি বলেছেন: ধন্যবাদ।
২|
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: তারা হত্যা, নির্যাতন, ধর্ষন ইত্যাদি মানবতারিরোধী হয়তো করেনি তারপরও তারা সেসময় পাকিস্তান সরকারের নুন খেয়েছে। তারা যেটা করেছে সেটাও ঠিক করেনি।
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সাদা পাখি বলেছেন: আমি সেটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ ভাই।
৩|
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
বাঙলি বলেছেন: মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ নিয়ে রাজনীতি রাজনীতি খেলা বন্ধ করতে হবে সবার আগে
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সাদা পাখি বলেছেন: অবশ্যই। মুক্তিযুদ্ধ রাজনীতি করার বিষয় নয়। জাতির স্বত্বার সাথে মুক্তিযুদ্ধ জড়িত। বেগম খালেদা জিয়া বিষয়টি বুঝে জামাতকে পাশ কটিয়ে চলা উচিত ছিল।
বর্তমান প্রধান দু দলের ই উচিত তাদের মধ্যকার পাকিস্তান সরকারের কর্মকর্তাদের রাজনীতি থেকে সরিয়ে দেয়া।
৪|
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
প্রবাসী১২ বলেছেন: ১০০% লোক সমর্থন করবে। কিভাবে ভাবলেন ২০/২২% জঘন্য অপরাধের বিচার চাইবেনা?
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সাদা পাখি বলেছেন: জামাতের কিছু সমর্থক আছে। তাছাড়া জামাত ঘেষা কিছু বি এন পির লোকও আছে।
৫|
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
হাসানুর বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: সমর্থন করলাম।
রাজতান্ত্রিক গনতন্ত্র !!! ........ সহমত।