নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সকল পোস্টঃ

অন্দরমহল - উনবিংশ শতকের প্রথম দিকের আবহে লেখা এক হিন্দু জমিদার পরিবারের শ্বাসরুদ্ধকর আখ্যান...

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

১.
ভয়াবহ দু:সংবাদটা এল রাত্রীর তৃতীয় প্রহরে।
পেয়াদা রঘু এসে যখন খবরটা দিল, তখন বিষ্ণুপুরের হবু জমিদার দেবেন্দ্রনারায়ণ কেবল ঘুমাতে যাচ্ছিলেন। রবিবার দিবাগত রাতে দেবেন্দ্রনারায়ণ খানিক মদ্যপান করেন। বিষ্ণুপুরের জমিদারির উত্তর...

মন্তব্য১১ টি রেটিং+৫

তোমায় আমার অনেক কথাই বলার আছে

২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৭

তোমায় আমার অনেক কথাই বলার আছে, অনেক কথা,
বুকের ভেতর তেষ্টা ভীষণ, এক সমুদ্র ব্যকুলতা, বলার আছে।
বলার আছে তোমার কাছে একটু যাব, একটু পাব বুকের ভেতর,
সবটা ডুবে, কী নিশ্চুপে, তোমায় ছোঁব।
বৃষ্টি...

মন্তব্য৩ টি রেটিং+৩

সমর্পণ

০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:১৬

আমায় দিও জল,
জল ধরতে তোমার অমন
শুভ্র করতল।
আমায় দিও নদী,
বেহিসেবী ভেসে যাওয়ার
ইচ্ছে নিরবধি।
একটা আকাশ দিও,
তার বিনিময় এই জনমের
হিসেব সকল নিও।
নীল জোছনাও সেধো,
একলা রাতে ছোট্ট বুকে
একটু না হয় কেঁদো।
আমায় তোমায় দিও,
বুকের ভেতর...

মন্তব্য২ টি রেটিং+১

দূর!

৩১ শে মে, ২০১৫ রাত ৮:৪৭

গভীর রাতে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলাম।

এইচসসি\'র রেজাল্ট। সেকালে কলেজে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হয়। ফেরার পথে বাস নষ্ট, ফিরতে ফিরতে গভীর রাত। বন্ধুরা উল্লসিত। আমরা খেয়া নৌকায় নদী পেরুলাম। নদীর...

মন্তব্য০ টি রেটিং+১

অচ্ছ্যুৎ

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫৭

আমায় তোমার হাত ধরতে দিও, একটু দিও চুলের ডগা ছুঁতে,
দুষ্টুমিতে আঙুল ডগায় খানিক, অভিমানের মেঘ ভাঙ্গাতে দিও।
আমায় তুমি নাকের নোলক করো, কাঁপতে দিও নিঃশ্বাসে নিঃশ্বাসে
একজীবনের বিশ্বাসে, আশ্বাসে, আমায় অমন সঙ্গী...

মন্তব্য২ টি রেটিং+০

তুই

১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:২৬

তুই আমায় ছেড়ে থাকিস, তবু বুকের ভেতর রাখিস
রাখিস হিজল ফুলের জলে, অমন চোখের কাজলে
রাখিস একলা থাকার ক্ষণে, আমায় ভীষণ সঙ্গোপনে
তুই আমায় খানিক রাখিস, জলে মেঘের ছবি আঁকিস!

~ সাদাত
১৫/০৫/২০১৫

মন্তব্য০ টি রেটিং+০

বাবা

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

এক কোপে কল্লা ফেলে দেয়ার মতন মানুষ মজনু।
তা ফেলেও। কল্লা না ফেললেও রোজরোজই হইহল্লা ফেলে দেয় সে। মজনুর বয়স পঁচিশ। সে সারাদিন নদীর ধারে বসে থাকে। ভাটার সময় নদীর পানি...

মন্তব্য৩ টি রেটিং+২

পরস্পর

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৯

আমায় তোমার কেমন লাগে? কেমন লাগে আমি বিহীন স্বপ্ন এবং সময়গুলো?
বালিশ এবং নালিশ বিহীন ওই বিছানা, কেমন লাগে?
রোজ দরজা শুন্য যখন, খিল এঁটে রয় রাত নিশীথে, তখন তোমার কেমন লাগে?
কে...

মন্তব্য১ টি রেটিং+১

ছদ্মবেশ

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯

তুমিও জানি রোজ রোজ কাঁদো,
ভেজা চোখ জুড়ে মাশকারা আঁকো,
লাল লিপস্টিকে, রঙ মাখা ঠোঁটে, খুব হেসে যাও খুব।
একা রাত্তির বালিশের পাশে,
তবুও জীবন কী দীর্ঘশ্বাসে!
ভাঙা আয়নাটা মিথ্যে ভীষণ, মিথ্যেরা অপরূপ!
তবুও জীবন...

মন্তব্য১ টি রেটিং+০

একলা জোনাকি!

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

তোমার চোখে কি দেখেছি, কী!
অন্ধকারে চুপটি জ্বলা একলা জোনাকি।
এক জোনাকি, দুই জোনাকি, হাজার জোনাক জ্বলে
সেই জোনাকি, চুপটি কেবল, আমার কথা বলে।
তোমার চোখে কি দেখেছি, কি!
একজনমের আলোয় রাঙা শুন্য কুহকী!

~...

মন্তব্য১ টি রেটিং+০

রহস্য

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

নীলু মুখ হা করে বলল, 'দেখেছিস, আমার দাঁতে ব্যথা?'
অলক বলল, 'ব্যথা কি দেখা যায়রে নীলু?'
নীলু বলল, 'অ্হ, ব্যাথাতো দেখা যায় না! তাহলে?'
অলক বলল, 'তাহলে কি?'
নীলু বলল, 'তাহলে আমি তোকে কি...

মন্তব্য১ টি রেটিং+২

যায় যায় দিন...

০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ভাত খেতে বসেছি। ডিম একটা, কিন্তু মানুষ দুইজন। আমি আর আমার ছোট ভাই জামান। সেই মুহূর্তে জগতের সবচেয়ে বড় সংকটের নাম এই ডিমের সুষম বণ্টন! আমি তেরছা করে ডিম মাঝখানে...

মন্তব্য৬ টি রেটিং+৩

কেউ কেউ বিধানচন্দ্র

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৭

বাসের সামনে সিটে বসে আছে মেয়েটা, তুমুল হাওয়ায় খোলা চুল উড়ছে। ছেলেটা ঠিক পেছনে, সে জানে না, জগতের কোন সুগন্ধি এমন সুবাস ছড়ায়! ছেলেটা চোখ বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস...

মন্তব্য৩ টি রেটিং+০

অনাবৃষ্টি

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

বৃষ্টি আসতেই ভিজে গেল উত্তরের মাঠ, ন'তলা হলুদ দালান
ভিজে গেল উসকোখুসকো চুল, নাকের ডগা, ব্র্যান্ডের শার্ট
ভিজে গেল চামড়ার জুতো, লাল বেল্টের ঘড়ি, আঙুলের ডগা,
চশমার কাঁচ, বুকের পশম। ভিজে গেল...

মন্তব্য৬ টি রেটিং+১

ভাংতি কবিতা

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৭

১.
আয়নায় মুখ দেখা মেয়ে, মনে কবে দেখবে সে মন?
কোন এক রাত জাগা ছেলে, তাকে ছাড়া রয়েছে কেমন?
২.
সুতোখানি ছিঁড়ে গেলে দেখি, জুড়ে দেয়া কতখানি ভার!
কাছের মানুষ গেলে দূরে, কতখানি ফিরবে আবার!
৩.
তোমার...

মন্তব্য০ টি রেটিং+০

১২৩৪৫৬>> ›

full version

©somewhere in net ltd.