| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিমঝিম বরষায়
সাদ্দাম হোসেন
----------------------
রিমঝিম বরষায়,
এস তুমি নূপুর পা'য়!
রুমঝুম শব্দ তুলে,
নৃত্য করবে হেলেদুলে!
খোলা চুল, নীল শাড়ী,
নাঙ্গা পা, হাতে চুড়ি!
মেয়ে তুমি মিষ্টি!
গায়ে মেখে বৃষ্টি,
কন্ঠে তুলবে সুর,
আহা কী মধুর!
তোমার সুরের তালে,
লাগবে হাওয়া পালে।
গাঙ্গে উঠবে ঢেউ,
জানবেনা তা কেউ।
তোমার একটু চাওয়া!
বইবে ঝড়ো হাওয়া!
না থাকিলে ভালো,
আকাশ হবে কালো।
নামবে অঝোর বৃষ্টি,
করবে অনাসৃষ্টি!
©somewhere in net ltd.