| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিমঝিম বরষায়
সাদ্দাম হোসেন
----------------------
রিমঝিম বরষায়,
এস তুমি নূপুর পা'য়!
রুমঝুম শব্দ তুলে,
নৃত্য করবে হেলেদুলে!
খোলা চুল, নীল শাড়ী,
নাঙ্গা পা, হাতে চুড়ি!
মেয়ে তুমি মিষ্টি!
গায়ে মেখে বৃষ্টি,
কন্ঠে তুলবে সুর,
আহা কী মধুর!
তোমার সুরের তালে,
লাগবে হাওয়া পালে।
গাঙ্গে উঠবে ঢেউ,
জানবেনা তা কেউ।
তোমার একটু চাওয়া!
বইবে ঝড়ো হাওয়া!
না থাকিলে ভালো,
আকাশ হবে কালো।
নামবে অঝোর বৃষ্টি,
করবে অনাসৃষ্টি!
২|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪
সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো। কিন্তু বৃষ্টির কথা ভাবতে গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছিলো।
৩|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
সাদ্দাম হোসেন বলেছেন: কবিতাটি আমার প্রিয় তাই দিলাম। তবে শীতের কবিতাও আছে। নাম- শীতার্ত সকালের ফটোগ্রাফ। শীঘ্রই সেটা পোষ্ট করব। দুজনকেই ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
নাবিক সিনবাদ বলেছেন: শীতের দিনে বর্ষার কবিতা!!! তার পরেও ভালোই লাগলো...