নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠ অযোগ্য পোষ্টের কারখানা

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

সাধারণমানুষ

আমি বাঙালী,বাংলাদেশী,বাঙলাভাষী .......। কিন্তু আমি আসলে কি তা আমি জানি না তঁবে আমি একটা ছোট্ট শক্ত বুলডোজার হতে চাই, যাকে কোন দেয়াল থামাতে পারবে নাহ.......বাচতে চাই মানুষের মত .......জনিনা পারবো কিনা তবুও মনেপ্রাণে চাই © লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।

সাধারণমানুষ › বিস্তারিত পোস্টঃ

রাইফেল সিরিজ- উজি গান :D:D:D

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৬

উজি হল ইজরাইলের এক অন্যতম অস্ত্র যা কিনা সাব-মেশিনগান এবং পিস্তলের মিশ্রনে তৈরী ।





এটা বিশ্বের একমাত্র মেশিনপিস্তল হিসাবে ও পরিচিত । উজির মূল ব্যবহারকারী হল বিশ্বের বিভিন্ন দেশের পুলিস ও এন্টি-টেরোরিষ্ট স্কোয়াড।



১৯৪০ দশকের শেষের দিকে উজির ডিজাইন করেন ইজরাইল সেনা বাহিনীর মেজর উজিয়েল গাল। এর প্রথম প্রটোটাইপ প্রস্তুত হয় ১৯৫০ সালে এবং ১৯৫৪ সালে উজিকে আইডিএফ (ইজরাইলি ডিফেন্স ফোর্স) এর স্পেশাল ফোর্স এ পার্সোনাল ডিফেন্স উইপন হিসাবে এর ব্যবহার শুরু হয়।

১৯৬৭ এর যুদ্ধে উজিকে ইজরাইলি ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার সৈন্যদের মাঝে পার্সোনাল ডিফেন্স উইপন হিসাবে দেয়া হয়, এবং এর সুফল ও পাওয়া যায় বেশ ভাল ভাবে।



উজির জনপ্রিয়তার প্রধান কারন এর আকৃতি। মোটামুটি একটা পিস্তলের সমান এই অস্ত্রে অটোমেটিক ফায়ার সুবিধা আছে, যা কিনা তৎকালীন যে কোন পিস্তলে চিন্তাও করা যেত না। আর এই আকৃতির কারনে লুকানোও সহজ। লুকানোর সুবিধার কারনে আজও ব্যাংক ডাকাতি কিংবা ঝটিকা হামলার ক্ষেত্রে উজির উপস্তিতি সর্বাধিক।



উজির আরেকটা সুবিধা হল এর ব্যবহারবিধি। একটা পিস্তল আর উজির এর ব্যবহারের নিয়ম কানুনে কোন পার্থক্য নেই ।এতে পিস্তলে ব্যবহৃত ৯*১৯ মিমি বুলেট ব্যবহার করা হয়। যার ফলে ফায়ারিং এর সময় এটি তেমন কোন ধাক্কাও দেয় না। সর্বোপরি এর মেকানিজম খুবই সাধারন। যা কিনা এর জনপ্রিয়তার অন্যতম কারণ।



বিবরণ :

ভর : ৩.৭কেজি

এমুনিশান : ৯*১৯ মি.মি

মাজল ভেলোসিটি : ৩১৫ মিটার/সেকেন্ডে

কার্যকরী দুরত্ব : ১০০মিটার / অটোমেটিক ফায়ার

১৩০ মিটার / সিন্গেল ফায়ার

ফায়ারিং রেট : ৪৫০ রাউন্ড/ মিনিট

ম্যাগাজিন: ১০ রাউন্ডের অথবা ২৫ রাউন্ডের বক্স ম্যগাজিন



উজির অসুবিধাগুলোর মধ্যে আছে এর গরম হয়ে যাওয়া। সাধারণ লোহার পাতে তৈরী বলে উজি খুব সহজেই গরম হয়ে যায় । এছাড়া এতে ব্যবহৃত সাধারন পিস্তলের বুলেটের পক্ষে অনেক ক্ষেত্রে বিভিন্ন লক্ষ্যভেদ করাও সম্ভব হয়ে উঠে না। এছাড়া এই বুলেটের কর্যকরী দুরত্ব ও কম ।এই জন্য এর ব্যবহার মূলত ব্যক্তিগত অস্ত্র হিসাবে। আজ পর্যন্ত কোন দেশই সরাসরি ফ্রন্ট লাইন আর্মস হিসাবে উজি ব্যাবহার করেনি। তবে শহর অন্চলে কোন অপারেশনের জন্য উজি অত্যন্ত জনপ্রিয়।

এর সাব-মেশিনগান ভার্সন বের হলেও তা একেবারেই জনপ্রিয়তা পায়নি।



বিশ্বের বিভিন্ন দেশে উজির বিভিন্ন ভার্শনে ব্যবহৃত হয়।বাংলাদেশে র‌্যাব এই অস্ত্র ব্যবহার করে থাকে ।



রাইফেল সিরিজের আগের পোষ্ট :

রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান



রাইফেল সিরিজ - হেকলার এন্ড কচ্ - জি্ ৩



রাইফেল সিরিজ - একে ৪৭ :P;)



রাইফেল সিরিজ - এম ১৬ :)B-)

মন্তব্য ৩৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১০

অপ্রয়োজন বলেছেন: উজি জিনিশটা ভালো বানিয়েছে। ;)

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭

সাধারণমানুষ বলেছেন: ;)

২| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১১

সিনসিয়ার বলেছেন: সাধারণ মানুষ কেন পিস্তল-বন্দুক নিয়া ভাবে তাই ভাবতে আছি...

যাই হোক পুত্তুম প্লাস...(পোষ্ট ভালো হইছে)।

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭

সাধারণমানুষ বলেছেন: বুজতে হইব ..... কারণ জিনিসগুলা সাধারনের হাতের নাগালের বাইরে ..তাই ভাইবা যাই

পুত্তুম থাংকু :)

৩| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩২

জুনজুন বলেছেন: উজি হল মোটামুটি একটা মেশিনপিস্তল যা কিনা সাধারণ লোহার পাতে তৈরী...
বাংলাদেশে র‌্যাব Cross fireএ এই অস্ত্র ব্যবহার করে থাকে ।

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭

সাধারণমানুষ বলেছেন: যতদুর শুনছি র‌্যাব ক্রসফায়ারে একে৪৭ ব্যবহার করে । কারন উজি র‌্যাবের সব ব্যাটলিয়নে ব্যবহৃত হয় না।

৪| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯

চন্দন বলেছেন: ইরাম একটার মালিক হইতে মঞ্চায়.... ;)

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৯

সাধারণমানুষ বলেছেন: আমারও মন্চায় ..... ;)

৫| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২

রানা বলেছেন: এই পোস্টটি আরও আগে আশা করেছিলাম। রাইফেল সিরিজের পোস্টগুলো বেশ ভাল লাগছে.... আরও নতুন কিছুর প্রত্যাশায়.....

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪১

সাধারণমানুষ বলেছেন: :#> :!> :#> :#> ইয়ে মানে একটু দেরী হইয়া গেচে আরকি । কাল পরশু আরেকটা দিবার চেষ্টা করব । :)

তবে আমার এই জাতীয় পোষ্ট পাবলিকে আশা করে জাইনা ভাল লাগলো :-B :-B

৬| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২

দূর্যোধনের হাত বলেছেন: জুনজুন বলেছেন: উজি হল মোটামুটি একটা মেশিনপিস্তল যা কিনা সাধারণ লোহার পাতে তৈরী...
বাংলাদেশে র‌্যাব Cross fireএ এই অস্ত্র ব্যবহার করে থাকে ।

>>>>>>>>>>>>>>>>>>>

র‌্যাব কবে থিকা উজি ইউজ করে ???? নতুন তথ্য !!!!! কোনো সূত্র থাকলে দিবেন
এমনিতে পোস্ট ভালা লাগলো ......প্লাস

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৯

সাধারণমানুষ বলেছেন: ১০ ট্রাক অস্ত্রের মাঝে বেশ ভালো পরিমানের উজি ছিল , র‌্যাব মূলত সেই অস্ত্রই ব্যবহার করে। আর ক্রসফায়ারের ব্যপারটা নিশ্চিত না ।

৭| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৭

অসময়ের আমি বলেছেন: : ইরাম একটার মালিক হইতে মঞ্চায়.... ;)

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৯

সাধারণমানুষ বলেছেন: আমারও মন্চায় ..... ;)

৮| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৫

জুনজুন বলেছেন: সূত্রটা হল: UJI + RAB= CROSS FIRE.......

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০

সাধারণমানুষ বলেছেন: B:-) B:-) B:-/

৯| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৮

অলস ছেলে বলেছেন: সুন্দর জিনিস। আমার আবেদন কবুল হয়ে লাইসেন্স সিষ্টেম উঠে গেলে একটা কিনবো না হয়।

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৭

সাধারণমানুষ বলেছেন: ওক্কে......:) আপনে ঘুমাইতে থাকেন , লাইসেন্স সিষ্টেম উঠে গেলে আপনাকে ঘুম থিকা উঠানো হবে ;)

১০| ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১১

সাধারণমানুষ বলেছেন: সব পইড়া পইড়া ভাগতাছে ক্যান??? কমেন্ট করতে কি কষ্ট লাগে নাকি???

১১| ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৪

দিগন্ত বলেছেন: বাঃ র‌্যাব ইজরায়েলী জিনিস ব্যবহার করেন দেখে ভাল লাগল।

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৬

সাধারণমানুষ বলেছেন: বুজলাম না B:-) B:-/ B:-/

১২| ২২ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৯

রাজীব_নন্দী বলেছেন:
ইন্টারন্যাশনাল ডে'তে বাংলাদেশের প্রেজেন্টেশান স্টল সহ অনেক ছবি আপলোড করেছি। মন চাইলে দেখে আসুন!
Click This Link

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৮

সাধারণমানুষ বলেছেন: আইতাছি আইতাছি

১৩| ২২ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৫

সাইফ বাঙ্‌গালী বলেছেন: এটা বিশ্বের একমাত্র মেশিনপিস্তল হিসাবে ও পরিচিত ।
কথা ঠিক। তবে মেশিন পিস্তল হিসেবে ইনগ্রাম-১০ ও যথেষ্ট জনপ্রিয় এবং উজি থেকে বেশি কার্যকর।

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪২

সাধারণমানুষ বলেছেন: ইনগ্রাম ১০ উজির ই একটা ভার্শন।

১৪| ২২ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৫১

রাজসোহান বলেছেন: ঠা ঠা

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫০

সাধারণমানুষ বলেছেন:
তুমারে ইয়া ডিসা ডিসা ডিসা :)

১৫| ২২ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:১১

হায় ঈশ্বর! বলেছেন: বস এই পর্ব তেমন জমে নাই . :(

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪০

সাধারণমানুষ বলেছেন: জানি /:) /:)

১৬| ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৩

সাইফ বাঙ্‌গালী বলেছেন: জ্বি , উজিরই ভার্শন। আপনি এসব কীভাবে জানেন।
কারখানা খুলে বসবেননাতো?
আপনিতো ভাই জননিরাপত্তার একটা বিশাল হুমকি!!! ;)

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১০

সাধারণমানুষ বলেছেন: আপনি যেভাবে জানেন আমি ও ঐ ভাবেই জানি ;)

;) ;)

১৭| ২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১২

কায়কোবাদ বলেছেন: নাউযুবিল্লাহ, পামু কই ;)

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০

সাধারণমানুষ বলেছেন: ইজরায়েল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.