| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েল
দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে আপনি শুভ নাকি অশুভ। সৎ নাকি অসৎ সত্ত্বা। নীতিবান নাকি দুর্নিতিবাজ।

বাংলার ঘরে ঘরে এসেছে এক ঢেউ,
উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, বদলে গেল, গেছে সব। রেহাই পাচ্ছে কেউ?
খোকা মোদের হাসত কাল হাঃ হাঃ হুঃ হুঃ সুরে
স্মার্ট হয়ে আজ সে খালি খালি লল লল লল করে
একুশে আসলে আগে যেত ফুল দিতে,
আজ না, আসে সে খালি ফটো তুলতে।
খালি পায়ে শ্রদ্ধাভরে দিত যত্নে ফুল,
পায়ে হেটেই আজ ক্যামেরায় হয় কুল।
বাংলা নিয়ে গানে গানে ভরিয়ে তুলত পাড়া,
হিন্দি গানে আজ সে হয়েছে বড়ই বেয়াড়া।
ইয়ো ইয়ো হয়ে নিজেকে নিজেই ভাবে হিরো,
নিজের ধন পুঁতেছে সে নীচে, মাথায় দিয়েছে দেবের ফিতের গিরো।
আরজে হয়ে বাংলাকে সে বানিয়েছে খরের গাদা,
সংষ্কৃতির ধার ধরলে কি চলে? বলে ওরে বোকা, খ্যাত, গাধা!!
আকাশ জুড়ে বইছে কেবল অর্বাচীন তরঙ্গ, শেকড়ে ও মূলে
কে দাঁড়াবে আজ এ স্রোতের প্রতিকূলে?
ছবিঃ নেট হতে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
সায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
মহা সমন্বয় বলেছেন: আরজে হয়ে বাংলাকে সে বানিয়েছে খরের গাদা,
সংষ্কৃতির ধার ধরলে কি চলে? ওরে বোকা, খ্যাত, গাধা!!
সহমত
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
সায়েল বলেছেন: সহমতের জন্য ভাল লাগছে।
৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
দিল মোহাম্মদ মামুন বলেছেন: উর্দুর আগ্রাসন থেকে বাংলাদেশিদের বাঁচানোর জন্য সেই দিন সালাম, রফিক, জব্বার শফিক আরোও নাম না জানা অনেক তরুণ জীবন দিয়েছিলেন।
আজ হিন্দির আগ্রাসন থেকে জাতীকে মুক্তি দিতে তরুণ প্রজন্ম পারবে কি বাস্তবসম্মত শপথ নিতে?
ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।
ধন্যবাদ আপনাকে, ভাষা নিয়ে আমিও একটা লিখা পোষ্ট করেছি, আমার ব্লগ বাড়িতে আপনার দাওয়াত রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
সায়েল বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
"আজ হিন্দির আগ্রাসন থেকে জাতীকে মুক্তি দিতে তরুণ প্রজন্ম পারবে কি বাস্তবসম্মত শপথ নিতে?"
আবেগময় এ বাক্যে বাংলা ভাষার প্রতি আপনার মনোভাব স্পষ্ট হয়ে গেল। তবে রক্ত দিতে হবে না মনে হয়। বরং তারচেয়ে বেশি কিছুই দিতে হবে।
তারুণ্যকে আত্মসুখকে বিলীন করতে হতে পারে। মানে এইসব লল, বিআরবি, টিএনএক্স থেকে শুরু করে বিকৃত সেলফি/ফটো ট্রেন্ড/লাইক শেয়ারের প্রবণতা থেকে মুক্ত হতে হবে।
এগুলো আজ তরুণদের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে। এত্থেকে মুক্তি পেতে তাদের এইসকল আত্মসুখের বিলীন করতেই হবে।
আমি যাব আপনার ব্লগে।
৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
মাদিহা মৌ বলেছেন: চমৎকার কবিতা।
কবিতার কথাগুলোর সাথে একমত। ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
সায়েল বলেছেন: ধন্যবাদ!! আপনাকে মাদিহা মৌ
৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সালাম বরকত রফিস সফির উর্দু ঠেকিয়েছে জীবন দিয়ে
এই জমানার ভাষা সৈনিকেরা জাগো- হিন্দি ঠেকাও চেতন দিয়ে!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
সায়েল বলেছেন: একদম মনের কথা।
৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০২
আহসানের ব্লগ বলেছেন: ছবিটা আমায় ভাবায় ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
সায়েল বলেছেন: আমাকেও ভাই।
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
ফেরদৌসা রুহী বলেছেন: আকাশ জুড়ে বইছে কেবল অর্বাচীন তরঙ্গ, শেকড়ে ও মূলে
কে দাঁড়াবে আজ এ স্রোতের প্রতিকূলে?
দাঁড়ানোর কেউ নেই। সবাই স্রোতে গা ভাসাতে ব্যস্ত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
সায়েল বলেছেন: মনটা খারাপ হয়ে যায় ফেরদৌসা রুহী!! এইসব ভাবলে। ![]()
৮|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩
সুমন কর বলেছেন: আকাশ জুড়ে বইছে কেবল অর্বাচীন তরঙ্গ, শেকড়ে ও মূলে
কে দাঁড়াবে আজ এ স্রোতের প্রতিকূলে? -- বাস্তব কবিতা।
২য় +।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
সায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকেও!!
৯|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
জনৈক অচম ভুত বলেছেন: কবিতার বক্তব্যের সাথে সহমত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
সায়েল বলেছেন: সহমত পোষণে ভাল অনুভব করছি।
১০|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
জনৈক অচম ভুত বলেছেন: কবিতার বক্তব্যের সাথে সহমত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সায়েল বলেছেন: পুনঃ সহমতে আরো ভাল লাগা।
১১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার। ভালোলাগা রেখে গেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সায়েল বলেছেন: ধন্যবাদ উল্টা দূরবীন।
১২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোই লিখেছেন তবে বানানে সামান্য কিছু ভুল আছে, ঠিক করে নিয়েন। শুভেচ্ছা রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
সায়েল বলেছেন: পুনঃনিরীক্ষণ করে দেখলাম। কিছু পেলাম না। বললে ভাল হতো।
১৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্যাটায়ারধর্মী কবিতাগুলো অন্যরকম লাগে। ভালো।
চেতনাকে ক্যামেরা করে গলায় ঝুঁলিয়ে দিয়েছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
সায়েল বলেছেন: হয়তোবা। ![]()
১৪|
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: আপনি অনেক ভাল লেখেন।
++++++
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
সায়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!