নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার কি খুব বেশি দরকার?

সায়েল

দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে আপনি শুভ নাকি অশুভ। সৎ নাকি অসৎ সত্ত্বা। নীতিবান নাকি দুর্নিতিবাজ।

সায়েল › বিস্তারিত পোস্টঃ

একজন আনিসা (মুক্তগল্প)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫


ওকে দেখে আমার মনে হয়েছিল জীবনের যুদ্ধে পরাজিত কেউ, সে হেরে গেছে প্রতিপক্ষের কাছে। মনে হয় বিজিতদের পৃথিবীতে বেঁচে থাকার দরকার নেই কিংবা থাকলেও নিতান্তই কম। বেঁচে থাকতে হলে তাদের পদে পদে গ্লানির মুখে পড়তে হবে। অপমানিত হতে হবে, অপমানসূচক কথা বার্তা প্রতিনিয়ত গিলতে হবে।
মরে গেলেই হয়তো ওর জন্য ভাল বিকল্প হতো। সম্ভবত প্রতিনিয়ত পরাজিত হবার যন্ত্রণাটুকু আর তাড়া করতো না সেখানে। বুদ্ধির সান্তনায় নিজেকে খূঁজে ফিরতে হতো না। স্বপ্ন দেখার বিভ্রমে নিজেকে আচ্ছন্ন হতে হতো না। আশার মতো মরিচীকার পেছনে পড়ে থাকতে হতো না।
আনিসাকে কে যেন আমার ভাবনাটুকু বলে দিয়েছিল। হ্যাঁ, এইতো আমার ফেসবুক নোট। ওটা ভুলক্রমে পাবলিক করে রেখে দিয়েছিলাম। সে এটা পড়ে ফেলেছে। হায়ঃ আমি তো ওকে বলতে চাইনি এটা।
আনিসার পেছনের গল্পটি আমি জানি। মেট্রিক পরিক্ষার আগে সে জীবনের সব থেকে বড় কোন সম্পদ(!) হারিয়ে ফেলেছিল, প্রেম নামীয় কোন যাদুতে নিজেকে হারিয়ে ফেলেছিল। সমাজের চোখে সে ঘৃণিত অথচ তাও সে জেনেছে ৩ বছর পর। জামাইরা এসে ওর পূর্বেকার কথা জেনে কোনভাবে ফসকে বেরিয়ে যায়।
আজ ওর বান্ধবীরা একাধিক সন্তান নিয়ে হেসে খেলে জীবনের সুন্দরতর পরিণতির দিকে এগুচ্ছে। অথচ একটা বৃত্তেই আনিসা আজো ঘুরপাক খাচ্ছে। আকাশ থেকে প্রতিধ্বনিত হচ্ছে, তুই বেঈমানি করেছিলি, তোর হবু প্রিয়র সাথে তুই বেঈমানি করেছিলি। ওর প্রাপ্তিকে তুই খুইয়ে ফেলেছিস। তোর জন্য বর নেই।
আচ্ছা!! একটুকরো মাংস এতই কি ক্ষণস্থায়ী?? এটার জন্য কি স্বাভাবিক জীবনটা চিরতরে হারিয়ে ফেলবে আনিসা??

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

বাকপ্রবাস বলেছেন: :-P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

সায়েল বলেছেন: কি বুঝাইলেন??

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

বাকপ্রবাস বলেছেন: মনের মতো ইমো খুঁজিয়া পাইলামনা তাই একটা অবুঝদার ইমো ব্যাবহার করিলাম

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

সায়েল বলেছেন: বুঝা গেছে ব্যাপারটা।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বিপরীত বাক বলেছেন: ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

সায়েল বলেছেন: :|

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

শাহাদাত হোসেন বলেছেন: কঠিন!
ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

সায়েল বলেছেন: ধন্যবাদ শাহাদাত হোসাঈন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

মাসুদ মাহামুদ বলেছেন: সত্যি আমাদের বালবাসা টুকু আমার ইস্ত্রী আমার বরের জন্য জমা থাকতে পারে না। কেন আমরা তাকে বয়প্রেন্ড র্গালপ্রেন্ড নামক মিথ্যা লোকের কাছে হারিয়ে বসি..........
ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

সায়েল বলেছেন: ভালবাসা কেবল ঐ একটা মাংসের টুকরোই??

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

খোলা মনের কথা বলেছেন: আচ্ছা!! একটুকরো মাংস এতই কি ক্ষণস্থায়ী?? এটার জন্য কি স্বাভাবিক জীবনটা চিরতরে হারিয়ে ফেলবে আনিসা??

দারুণ লিখিছেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

সায়েল বলেছেন: আপনাকে ধন্যবাদ!!

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঘুরে দাঁড়াবার নামই জীবন,ঘটন অঘটন তো থাকবেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

সায়েল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ তনিমা!!

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

সায়েল বলেছেন: ধন্যবাদ রইল।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

কল্লোল পথিক বলেছেন: ভাল লিখেছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

সায়েল বলেছেন: ধন্যবাদ কল্লোল

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

সুঁই বলেছেন: জীবনে আমরা যত সহজে মুখ থুবড়ে পড়ি ঘুরে দাঁড়ানোটাও এতো সহজে পারি না যেটা আমাদের জন্য বেশি দরকার। একজনের জন্য আরেকজনের জীবন আসলে কখনো থেমে থাকে না। কোনো না কোন ভাবে সে উৎরে যাবেই।
ভালো থাকুন লেখক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

সায়েল বলেছেন: আপনিও ভাল থাকুন। শুভকামনা রইল।

১১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

বিজন রয় বলেছেন: ছোট কিন্তু সুন্দর।
+++++

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

সায়েল বলেছেন: ধন্যবাদ রইল।

১২| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১০

সামু পাগলা০০৭ বলেছেন: একটুকরো মাংস এতই কি ক্ষণস্থায়ী?? এটার জন্য কি স্বাভাবিক জীবনটা চিরতরে হারিয়ে ফেলবে আনিসা??
অসাধারণ একটি কথা লিখেছেন। ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

সায়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.