নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

- আমি সবার মত সাধারণ একজন মানুষ নই | আমি আসলেই অসাধারণ একজন কেউ | > কিছুই জানি না - অনেক কিছুই জানতে চাই |> fb/Ek.Sagor.id < fb/Ek.Sagor.Official

sagor6T9

sagor6T9 › বিস্তারিত পোস্টঃ

সোশ্যাল মিডিয়াতেই এইসব হয়, এত কিছু ফলো করি না : সাকিব আল হাসান

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪


বাংলাদেশ-ভারত ম্যাচ এখন আর শুধুই আরেকটি ম্যাচ নয়। মেলবোর্নে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকেই এটি অন্য একটা মাত্রা পেয়ে গেছে। বিতর্কিত নো বলে রোহিত শর্মার বেঁচে যাওয়া, মাহমুদউল্লাহকে ফিরিয়ে দেওয়া ক্যাচ….এ সবের সঙ্গে তখনকার আইসিসি সভাপতি আহম মুস্তফা কামালকে ঘিরে নাটক রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশে।
সেটির রেশ এখনো আছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো মুখর। দুই দেশের সমর্থকদের মধ্যে তিক্ত বাদানুবাদের সুযোগও করে দিয়েছে এই ফেসবুক-টুইটার। ক্রিকেটারদেরও কি তা স্পর্শ করে না?
আরেকটি বাংলাদেশ-ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠল। সাকিব আল হাসান দাবি করলেন, ক্রিকেটাররা এ সব নিয়ে ভাবেন না। ‘সোশ্যাল মিডিয়াতেই এ সব হয়। আমার মনে হয় না কোনো প্লেয়ার এমন কিছু চিন্তা করে। আমাদের দলের অন্য কেউও এভাবে চিন্তা করে না। ভারতীয় দলেও কেউ করে বলে আমার মনে হয় না।’
ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি পেসার আশিস নেহরার উত্তরটা আরও মজার। প্রথমেই জানিয়ে দিলেন তিনি ‘সোশ্যাল মিডিয়া’ নন। এর পরই জানিয়ে দিলেন, এটি থেকে তিনি শত হস্ত দূরে থাকেন, ‘আমি এখনো আমার সেই পুরোনো নকিয়া ফোনই ব্যবহার করি। আমি ফেসবুকে নেই, টুইটারও ব্যবহার করি না। কেউ বলতে পারে, আমি পুরোনো যুগে পড়ে আছি। বললে বলুক, আমি এভাবেই ভালো আছি।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.