নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামাক্যাট

সাহাব উদ্দীন

সাহাব উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

->ফুটবল নিয়ে কিছু মজার তথ্য<-

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:০১

১।ইউরোতে ১৯৮৪ সালে সবচেয়ে বেশি গোল দেয়ার রেকর্ডটি মিশেল প¬াটিনির, ৯ গোল। আর ওই গোলগুলো সবই তিনি করেছেন আবার একই টুর্নামেন্টে, ১৯৮৪ সালে। ৯ গোল দেয়ার পথে তিনি দুটো হ্যাটট্রিকও করেন। আর কেউই ইউরোতে একটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি।



২।ইউরোতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, ৩ বার। ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে ওরা, ৩৮টি ম্যাচ।



৩।২০১২ ইউরোতে আয়ারল্যান্ডের যে দলটি গিয়েছে, সেই দলের কোনো খেলোয়াড়-ই আয়ারল্যান্ডের লিগে খেলে না। অন্যদিকে, ইংল্যান্ডের সবাই আবার ইংলিশ লিগেই খেলে।



৪।২০১২ ইউরোর সব দলের খেলোয়াড় মিলিয়ে মোটে দুইজন ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলে। আয়ারল্যান্ডের রবি কিন খেলে আমেরিকার এলএ গ্যালাক্সিতে, আর সুইডিশ ক্রিশ্চিয়ান উইলহেমসন সৌদি আরবের আল-হিলাল ক্লাবে।



৫।১৯৬৮ ইউরোর সেমিফাইনালে সোভিয়েত ইউনিয়ন (এখনকার রাশিয়া) আর ইটালির ম্যাচটি ড্র হলে ম্যাচের বিজয়ী দল নির্ধারণে টস করা হয়! টসে জিতে ফাইনালে চলে যায় ইটালি। পরে ফাইনালেও যুগোশ¬াভিয়ার সঙ্গে ইতালি ড্র করলে টস না করে ম্যাচটি আবারও আয়োজন করা হয়। দ্বিতীয় ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় ইটালি!



৬।১৯৯২ ইউরোতে ডেনমার্ক বাছাইপর্ব পার হতে ব্যর্থ হয়। পরে যুদ্ধ করার জন্য যুগোশ¬াভিয়াকে বাদ দেয়া হলে সুযোগ পেয়ে যায় ডেনমার্ক। পরে সে আসরে চ্যাম্পিয়নও হয় ডেনমার্ক!



৭।বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনাল্ডো। তিনি গোল করেছেন ১৫টি। রোনাল্ডোর আগে এই রেকর্ডের মালিক ছিলেন জার্মানির গার্ড ম্যুলার। তার গোল সংখ্যা ১৪।



৮।বিশ্বকাপে সবচে বেশি গোল করেছে ব্রাজিল। তাদের গোল সংখ্যা ২০১। আবার সবচেয়ে বেশি গোল খেয়েছে জার্মানি। ১১২টি গোল হজম করে তারা এই তালিকার শীর্ষে।

এই রকম আরো মজার তথ্য পেতে ক্লিক করুন

মজার তথ্য ভান্ডার

মজার তথ্য ভান্ডার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.