নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই আমি......এই আমি।

আমার আমি নেই!

সাহিদা আশরাফি

আমি নূপুর।আবেগী,মনভোলা টাইপের মেয়ে।সামান্য কষ্টে চোখ ভিজে যায়।রান্না করতে খুব পছন্দ করি।অপছন্দ করি কাউকে কষ্ট দেওয়া।

সাহিদা আশরাফি › বিস্তারিত পোস্টঃ

মনে কি পড়ে?

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫





মনে কি পড়ে তোমার?

বহুকাল অমাবস্যার পরে

সেদিন ছিল ভরা পূর্ণিমা

জানালায় ঝুলানো ভারী পর্দার

ফাক গলে যুবতী চাঁদের সবটুকু আলো

লুটোপুটি খাচ্ছিলো আমার ঘরে।

যে আলোতে ঝলসে গিয়েছিল

আমার ভিতরের আমি

যে নিমিষেই ভুলে গিয়েছিল

এই পৃথিবীর প্রকৃ্ত রূপ

যেখানে বার মাস অমাবস্যার বসবাস।



সেই ভুলে যাওয়া ক্ষণে

এই আমি তোমার হয়েছিলাম

মনে কি পড়ে তোমার?

হারিয়েছিলাম আমি মিথ্যে বুলি

আওড়ানো ভালবাসার কাশবনে

যার উপড়ে ছিল না নীল আকাশ

ছিল না শুভ্র মেঘেদের পায়চারী

শুভ্র মেঘের পরিবর্তে সেখানে ছিল

ঘন কালচে রঙ্গা মেঘ

যা ছিল ধেয়ে আসা কোন

সুনামীর অশনী সংকেত।

যার আঘাতে লন্ডভন্ড হয়ে

গেছে আমার চারপাশ

প্রলয় শেষে রেখে গেছে এক

নিষ্পাপ ভালবাসার ধ্বংসাবশেষ।



সেই ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়ে

আজ আমার নিষ্পাপ প্রেম

অভিসম্পাত করে এই বর্বর ধরণীকে

যার নির্মম আঘাতে ক্ষত বিক্ষত

হয়েছি এই আমি,আমার নিষ্পাপ প্রেম বারংবার।

















মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

নীলঞ্জন বলেছেন: সেই ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়ে
আজ আমার নিষ্পাপ প্রেম
অভিসম্পাত করে এই বর্বর ধরণীকে
- প্রেম নিষ্পাপ হলে অভিসম্পাত কিভাবে করে - বুঝলাম না ব্যাপারটা আপু।

শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন।

কেন নিষ্পাপ প্রেমের কি অভিশাপ দেওয়া মানা নাকি??

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা। কবিতায় ভাল লাগা...

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ নেক্সাস।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

রাইসুল নয়ন বলেছেন:


প্রথম পাঁচ লাইন কেমন যেন :)


এরপরে প্রতিটি লাইনে সুখীয় বিষাদ ।
কবিতায় ভালোলাগা রইলো ।
আপনি চাইলে আরও সুন্দর লিখতে পারবেন, এবং যা লিখেছেন তা নিঃসন্দেহে আমার লেখার থেকে সুন্দর ।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ নয়ন :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দৃশ্যপট চোখে ভাসছিলো।
দারুন।।

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

সাহিদা আশরাফি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.