নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই আমি......এই আমি।

আমার আমি নেই!

সাহিদা আশরাফি

আমি নূপুর।আবেগী,মনভোলা টাইপের মেয়ে।সামান্য কষ্টে চোখ ভিজে যায়।রান্না করতে খুব পছন্দ করি।অপছন্দ করি কাউকে কষ্ট দেওয়া।

সাহিদা আশরাফি › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

তুই,তুমি নাকি আপনি

কি বলে সম্বোধন করতাম তাকে?

কিছুতেই মনে করতে পারছিনা।

কি করে এতোটা ভুলোমনা হলাম?

সেই মায়াবী চোখ দু'টি এখনও আছে

শুধু সেখানে নেই আমার জন্য ভালবাসা।

আমি হারিয়ে ফেলেছি সেই ভালবাসাকে,

যা আমাকে আর কেউ দিতে পারবেনা।

কখনো কি ফিরে পাবো না সেই ভালবাসা,

নাকি সারাজীবন এভাবেই ঘৃণা করে যাবে?

আমি তো প্রতিটি মুহুর্ত অপেক্ষায় থাকি

সেই দিনটি কবে আসবে?যেদিন আবার

সে আমাকে ভালবেসে কাছে ডাকবে,

পরম মমতায় আপন করে নিবে।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

নেক্সাস বলেছেন: কবিতা ভাল হয়েছে। তবে শব্দ চয়ন ও বিন্যাসে ম্যাচিউরিটি কম।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সাহিদা আশরাফি বলেছেন: কবিতা?!

আমি কবিতা লিখতে পারিনা ভাই :( :((মনে যা আসে তা লিখে যাই নিজের মতো করে।

অনেক অনেক ধন্যবাদ।আশা করি এভাবেই সবসময় পাশে থাকবেন।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

নেক্সাস বলেছেন: কারে ভাই কইলেন? আমি আপ্নার ভাই তাইনা।

ঠিক আছে পাশে থাকুম নি আপা..

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সাহিদা আশরাফি বলেছেন: আমার কি দোষ?আমি কি জানি নাকি যে আপনি ভাই না বইন।আপনি যে বইন হেইডা আগে কইবেন না।

সরি বইন এর পর থেইক্যা এমন ভুল আর হইবোনা :P ;) ;)

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

নীলঞ্জন বলেছেন: সেই মায়াবী চোখ দু'টি এখনও আছে
শুধু সেখানে নেই আমার জন্য ভালবাসা।
আমি হারিয়ে ফেলেছি সেই ভালবাসাকে,
যা আমাকে আর কেউ দিতে পারবেনা।
- সত্যিকারের ভালোবাসা কঠিন একটা মায়া যা সবসময় ছায়া হয়ে থাকে সারা অস্তিত্বে আপু।

কবিতায় অনেক অনেক +++++++++++++++++

শুভ কামনা রাশি রাশি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সাহিদা আশরাফি বলেছেন: সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নীল দা নাকি আবার আপু ।

ডোন্ট মাইন্ড জাস্ট কিডিং B-) B-)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

আশিক মাসুম বলেছেন: লিখতে থাকেন!! ভাল হইছে তয় বেশী বেশী লিখলে আর ভাল হবে। ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সাহিদা আশরাফি বলেছেন: অনেক ধন্যবাদ।চেষ্টা করবো বেশী বেশী লিখতে।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

ভিয়েনাস বলেছেন: লেখায় সব সময় প্রানবন্ততা দেখতে চাই :) ....

সকল অপেক্ষার অবসান হোক।

সুন্দর হয়েছে

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ ব্রো ;)

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নেক্সাস ভাই, আগেই আমার কথা বলে ফেলেছে! কবিতায় শব্দপ্রয়োগ খুব ইম্পোর্টেন্ট। এই দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে ক্রিয়া পদের দিকে।

আর লিখতে থাকুন, পড়তে থাকতে থাকুন। আরো ভালো হবে লেখা।
শুভ কামনা রইল।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

সাহিদা আশরাফি বলেছেন: ভিজিটর লিস্টে আপনার নাম দেখেই বুকের ভিতর ছ্যাৎ করে উঠেছে।আমার এমন পঁচা লেখায় আপনার কমেন্ট কি হবে সেটা ভেবে।

সত্যি কথা বলতে আমি লেখালেখির ব্যাপারে খুবই কম জানি।মনে যা আসে তাই লিখে ফেলি।তবে চেষ্টা বেশী বেশী পড়তে এবং ভালো কিছু লিখতে।

অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।যদিও কতোটুকু বুঝেছি তা আমি এখনও বুঝতে পারছিনা :(

থ্যাংক্স এগেইন :) :)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

ইনকগনিটো বলেছেন: অনেক সময়েই সেই দিন আর ফেরত আসে না কখনো।

কবিতায় ভালো লাগা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

সাহিদা আশরাফি বলেছেন: আমি আশাবাদীদের দলে,তাই আশা বেঁধে রাখি।

অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ইখতামিন বলেছেন: পঞ্চম ভালো লাগা.

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ এবং স্বাগতম।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

shfikul বলেছেন: ভালো লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

নীলঞ্জন বলেছেন: আপু না আপু। আমি সাক্ষাত ভাই।

শুভ কামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ নীল ভাইয়া :)

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল, লেখা চলুক

শুভ ব্লগিং

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ :)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

অদৃশ্য বলেছেন:



আমি বলি... সেই দিন আর না ফিরে আসুক... সে কাছে আসলেও ... আপন করে নিলেও... যে ভালোবাসাটা বুকে জমিয়ে রেখেছেন সেটা আর ফিরে আসবেনা...

তাই বলি... সে দিন আর না ফিরে আসুক... সেই ভালো

শুভকামনা....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

সাহিদা আশরাফি বলেছেন: হয়তো তাই........

ধন্যবাদ।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

গোলাপ ভাই বলেছেন: ভালো হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

অস্থির ভদ্রলোক বলেছেন: ভালো কবিতা লিখবেন বোঝা যাচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ :D :D :D

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিয়মিত লিখুন, শুভকামনা।।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৬| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

সাহিদা আশরাফি বলেছেন: ধন্যবাদ আপি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.