| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা পোস্ট
কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর -পার্থ বসু ************************ আমি কবিতা লিখি না কবিতা পড়ি । আর প্রিয় কবিতা গুলো পোস্ট করার চেষ্টা করি । আর যাই করেন সামুর আধুনিক কিছু কবির সাথে আমাকে ঘুলিয়ে ফেলবেন না । ************************
অভিবাদন
---সুকান্ত ভট্টাচার্য
হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা
ব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনা
দিকে দিকে উদ্যাপন করছে লগ্ন,
পৃথিবী সূর্য-তপস্যাতেই মগ্ন।
আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন,
মনের কোমল মহল ঘিরে কবোষ্ণ
ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা,
ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা।
স্বপ্নের বীজ বপন করেছি সদ্য,
বিদ্যুৎবেগে ফসল সংঘবদ্ধ!
হে সাথী, ফসলে শুনেছো প্রাণের গান?
দুরন্ত হাওয়া ছড়ায় ঐকতান।
বন্ধু, আজকে দোদুল্যমান পৃথ্বী
আমরা গঠন করব নতুন ভিত্তি;
তারই সুত্রপাতকে করেছি সাধন
হে সাথী, আজকে রক্তিম অভিবাদন।।
---------------------
কাব্যগ্রন্থঃ ঘুমনেই
---------------------
০৮ ই মার্চ, ২০১১ দুপুর ১:১৯
কবিতা পোস্ট বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২|
২৪ শে মার্চ, ২০১১ দুপুর ১:৩৭
গানচিল বলেছেন: সুকান্তের " ছাড়পত্র" কবিতাটা পোস্ট করুন না !
২৪ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৬
কবিতা পোস্ট বলেছেন:
ছাড়পত্র
---সুকান্ত ভট্টাচার্য
যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫
সকাল রয় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ