নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকের কবিতা

কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর । -পার্থ বসু

কবিতা পোস্ট

কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর -পার্থ বসু ************************ আমি কবিতা লিখি না কবিতা পড়ি । আর প্রিয় কবিতা গুলো পোস্ট করার চেষ্টা করি । আর যাই করেন সামুর আধুনিক কিছু কবির সাথে আমাকে ঘুলিয়ে ফেলবেন না । ************************

কবিতা পোস্ট › বিস্তারিত পোস্টঃ

নিদ্রিতা ---রবীন্দ্রনাথ ঠাকুর

১৮ ই মার্চ, ২০১১ রাত ২:৪১



নিদ্রিতা

---রবীন্দ্রনাথ ঠাকুর



একদা রাতে নবীন যৌবনে

স্বপ্ন হতে উঠিনু চমকিয়া,

বাহিরে এসে দাঁড়ানু একবার---

ধরার পানে দেখিনু নিরখিয়া ।

শীর্ণ হয়ে এসেছে শুকতারা,

পূর্বতটে হতেছে নিশিভোর ।

আকাশকোণে বিকাশে জাগরণ,

ধরণীতলে ভাঙে নি ঘুমঘোর ।

সমুখে প'ড়ে দীর্ঘ রাজপথ,

দু ধারে তারি দাঁড়ায়ে তরুসার,

নয়ন মেলি সুদূর-পানে চেয়ে

আপন-মনে ভাবিনু একবার---

অরুণ-রাঙা আজি এ নিশিশেষে

ধরার মাঝে নূতন কোন্ দেশে

দুগ্ধফেনশয়ন করি আলা

স্বপ্ন দেখে ঘুমায়ে রাজবালা ।।



অশ্ব চড়ি তখনি বাহিরিনু,

কত যে দেশ বিদেশ হনু পার !

একদা এক ধূসরসন্ধ্যায়

ঘুমের দেশে লভিনু পুরদ্বার ।

সবাই সেথা অচল অচেতন,

কোথাও জেগে নাইকো জনপ্রাণী,

নদীর তীরে জলের কলতানে

ঘুমায়ে আছে বিপুল পুরীখানি ।

ফেলিতে পদ সাহস নাহি মানি,

নিমেষে পাছে সকল দেশ জাগে ।

প্রাসাদ মাঝে পশিনু সাবধানে,

শঙ্কা মোর চলিল আগে আগে ।

ঘুমায় রাজা, ঘুমায় রানীমাতা,

কুমার-সাথে ঘুমায় রাজভ্রাতা ।

একটি ঘরে রত্নদীপ জ্বালা,

ঘুমায়ে সেথা রয়েছে রাজবালা ।।

কমলফুল বিমল শেজখানি,

নিলীন তাহে কোমল তনুলতা ।

মুখের পানে চাহিনু অনিমেষে,

বাজিল বুকে সুখের মত ব্যাথা ।

মেঘের মত গুচ্ছ কেশরাশি

শিথান ঢাকি পড়েছে ভারে ভারে ।

একটি বাহু বক্ষ-'পরে পড়ি,

একটি বাহু লুটায় এক ধারে ।

আঁচলখানি পড়েছে খসি পাশে,

কাঁচলখানি পড়িবে বুঝি টুটি---

পত্রপুটে রয়েছে যেন ঢাকা

অনাঘ্রাত পূজার ফুল দুটি ।

দেখিনু তারে, উপমা নাহি জানি---

ঘুমের দেশে স্বপন একখানি,

পালঙ্কেতে মগন রাজবালা

আপন ভরা লাবণ্যে নিরালা ।।



ব্যাকুল বুকে চাপিনু দুই বাহু,

না মানে বাধা হৃদয়কম্পন ।

ভূতলে বসি আনত করি শির

মুদিত আঁখি করিনু চুম্বন ।

পাতার ফাঁকে আঁখির তারা দুটি,

তাহারি পানে চাহিনু একমনে---

দ্বারের ফাঁকে দেখিতে চাহি যেন

কী আছে কোথা নিভৃত নিকেতনে ।

ভূর্জপাতে কাজলমসী দিয়ে

লিখিয়া দিনু আপন নামধাম ।

লিখিনু, 'অয়ি নিদ্রানিমগনা,

আমার প্রাণ তোমারে সঁপিলাম ।'

যতন করে কনক-সুতে গাঁথি

রতন-হারে বাঁধিয়া দিনু পাঁতি---

ঘুমের দেশে ঘুমায়ে রাজবালা,

তাহারি গলে পরায়ে দিনু মালা ।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪৩

জিসান শা ইকরাম বলেছেন:
কবিতাটি খুবই সুন্দর।


সামুতে স্বাগতম।
শুভকামনা
শুভব্লগিং :)

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৭

কবিতা পোস্ট বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:৫৫

নিভৃত নয়ন বলেছেন: বেশ ভালো লাগচে/রোবির কোবিটা শেয়ার করার জন্য ধন্যবাদ

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৮

কবিতা পোস্ট বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.