| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইদুর রহমান (রুেবল)
আমি মোঃ সাইদুর রহমান। আমি সাহিত্যকে অনেক ভালবাসি । তাইতো হাজারসম সাহিত্যের ভাণ্ডার "সামহোয়্যার ব্লোগ ইন.নেট" এর মধ্যে নিজেকে ছড়িয়ে রাখি।
ইচ্ছে করে বার বার তোমার
মুখটি আমি দেখি
বিনা সুতার মালার মত
হৃদয় বেধে রাখি
আকাশে ঐ জ্যোস্না রাতে
চাঁদ দেখিতে যেমন
আমি দেখি নিজ নয়ণে
তুমিও প্রিয়া তেমন
হাজার তারার মাঝে দেখি
অস্ফুট হাসির আলো
দিনে দিনে হারিয়ে যাচ্ছি
এতই লাগে ভালো
যখন আমি হারিয়ে যাবো
ধরা থেকে দূরে
নিজ আত্মায় শান্তি দিবো
তোমার নামের সূরে
পাশে বসে কাঁদবে সবাই
আমি তো আর নেই
সাড়া দিবো অমনি সময়
ডাকবে তুমি যেই
©somewhere in net ltd.