নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি । আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব ।কখনো পড়াশোনা করি কখনো......শ

সাইফুল্লাহ িজপসী

পথ-ঘাটে ঘুরে বেড়াই একটুখানি সুখের লাগি................

সাইফুল্লাহ িজপসী › বিস্তারিত পোস্টঃ

দাদা গাড়ী কিনবো, একটু বুদ্ধি বা পরামর্শ দেন !

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৩

তিনটা কালো টেক্সিক্যাব কিনতে যাচ্ছি । পুরাতন । ১,৯০,০০০ টাকা করে দাম পড়বে।

ভাড়ায় খাটাবো । প্রতিদিন ৭০০ টাকা করে দেবে ।

কথা বার্তা প্রায় শেষ । কোন ঝামেলা না হলে আগামীকাল সকালে চুড়ান্ত সিদ্ধান্ত নেবো ।



যেহেতু আমার এর আগে গাড়ি কেনার কোন অভিক্ষতা নাই বা তেমন একটা ধারনা নাই ।

দুলাভাইর কথার উপর নির্ভর করে কিনতে যাচ্ছি ।

তাই সকল অভিক্ষ ব্রগারদের একটা সুপরামর্শ চাচ্ছি ।

যারা গাড়ির ব্যাপারে অভিক্ষ, ভাল ধারনা বা জ্ঞান রাখেন ।

তারা একটু পরামর্শ দিয়া সাহায্য করুন ।



বিশেষ করে কেনার পুর্বে গাড়ী পরীক্ষা-নিরীক্ষাকরন,বিভিন্ন নিয়মকানুন,কি কি কাগজপত্র,সরকার এবং পুলিশের ব্যাপারে,নিরাপত্তা,গ্যারান্টি,ড্রাইভারের সাথে প্রয়োজনীয় কথাবার্তা,দুর্ঘটনার ক্ষতিপুরন,চুড়ান্তমুহুর্তে প্রয়োজনীয় উচিৎ পদক্ষেপ সহ বিভিন্ন দিক দিয়া অভিক্ষ ব্লগারদের পরামর্শ,ধারনা চাচ্ছি ।



সম্ভব হলে লিংক দিয়ে সাহাষ্য কইরেন।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৭

লড়াকু বলেছেন: ভালো ড্রাইভার নিয়েন। ৫০ টাকার ভাড়া যেন ১৫০ টাকা না চায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৩

সাইফুল্লাহ িজপসী বলেছেন: ড্রাইভারসাব আমারে ৭০০টাকার জায়গায় ৬০০টাকা দিবার চায়

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৭

আমি মদন বলেছেন: আমাদের ধারনা চুর ছারা এদেশে কোন গাড়ির মালিক নাই। তো আপনি যখন গাড়ি কিনতে যাচ্ছেন আপনি সত্য কথাটা বলতে পারনে।

বাই আপনে কি চুর ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৫

সাইফুল্লাহ িজপসী বলেছেন: ছোট বেলায় একবার মুরগী চুরি করছিলাম ।;)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯

কাশিফ বলেছেন: প্রথমত বেশি দাম দিয়ে কিনছেন।অন্তত ১৫০০০০ হলে ভাল হত।তাছাড়া ৭০০ খুব বেশি না কেননা কালো গাড়ি গুলো মাসের ৩০ দিন রাস্তায় চলাচলের উপযোগী থাকে না।তাছাড়া পার্টসও প্রায় নষ্ট হয়।আমি আশুলিয়ায় একজন কে চিনি যে ৩০টি নতুন কালো ট্যাক্সি দিয়ে শুরু করে ২বছরের মাথায় ব্যাবসা বন্ধ করে দিয়েছিলো।
বাংগালী তো তাই হয়ত নেতিবাচক কথা বেশি বলে ফেললাম।সম্ভব হলে নীল গুলো কিনুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৪

সাইফুল্লাহ িজপসী বলেছেন: বাস্তব কথা বেশীরভাগ নেতিবাচক হয় । আপনার কথা নেতিবাচক হলেও উপকারী,ধন্যবাদ আপনাকে সুপরামর্শ দেওয়ার জন্য ।
৭০০ টাকা বেশী না এটা ঠিক । আমাদের এলাকায় কয়েকজন এমন আছেন,তারা ১১০০ টাকা পর্ষন্ত নেন । আমি ব্যাবসায়িক কৌশল হিসাবে আপাতত ৭০০টাকা নিচ্ছি পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো ।

মেরামতের ব্যাপারে একটু রিস্ক নিতে হচ্ছে ।

প্রথম গাড়ীর ব্যবসায় হাত দিচ্ছি । দোয়া করবেন, অন্তত টাকাটা যেন মার না যায় ।

কষ্টের টাকা ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১০

র হাসান বলেছেন: জাপানী গাড়ি না হলে না কেনাই ভালো। টয়োটা, নিশান, মিটসুবিশি - ভালো গাড়ী। ফোর্ড ও ভালো। তবে স্পেয়ার পার্টস পাওয়া যায় কি না কে জানে। ইন্ডিয়ান গাড়ী থেকে একশ হাত দূড়ে থাকা ভালো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৫

সাইফুল্লাহ িজপসী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
আপনাকে মনে হয় এর আগে কোথাও দেখেছি

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯

হোদল রাজা বলেছেন: একটু আতলামী করিঃ

ক. গাড়ির নীচে দেখেন তেল (মবিল) লিক আছে কিনা।
খ. রেডিয়েটরের পানি চেক করে দেখেন লাল রংয়ের জংয়ের কালার আছে কিনা?
গ. তেল (মবি) এর ফিলিং ক্যাপ খুলে উকি দিয়ে দেখতে পারেন! বেশী শ্লাজ (মবিলের গাধ) জমা মানে রেগুলার সার্ভিসিং করা হয় নি!
ঘ. স্টার্ট দিয়ে দেখেন। নীল ধোয়ার টাচ মানে সিরিয়াস ট্রাবল। ইন্জিন ডাউন দিতে হতে পারে যদি পিস্টন রিং বা সিলিন্ডার ব্লকের সমস্যা থাকে!

চেসিসও দেখতে হবে। ভালো মিস্ত্রী দিয়ে চেক করাটে হবে। আমি কেনার আগে নাভানায় দেখাইছিলাম!

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৪

সাইফুল্লাহ িজপসী বলেছেন: আপনার ক থেকে ঘ পর্ষন্ত কথার মানে বুঝি নাই । তবে মিস্ত্রীকে এব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম,সব ঠিক আছে বলেছিলো । বনানীতে এক গ্যারেজের মিস্ত্রীকে দিয়ে চেক করানো হয়েছে ।
আপনার মুল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫১

ব্লগ ৪১৬ বলেছেন: হেডাম না থাকলে গাড়ীর ব্যবসায় না নামা উচিত......................

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৮

সাইফুল্লাহ িজপসী বলেছেন: হেডাম কিতা?

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

অক্ষর বলেছেন: দুলাভাই এর কোনো কথাতেই কান দিয়েন্না। নিজে জা বুঝেন তাই করেন। ব্লগে আসার পর দুলাভাই নামক বস্তুর কথা শুনলে গা জ্বলে

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৭

সাইফুল্লাহ িজপসী বলেছেন: নিজেই তো মঘা। তাই দুলাভাইর পরামর্শ.......
দুলাভাই নামক বস্তুর কথা শুনলে আমারও গা জ্বলে । কি করমু কন,একসময় ওতো আমারে দুলাভাই হইতে হইবে ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬

আকাশের তারাগুলি বলেছেন: ১টা থলেওকিনবেন সাথে, প্রথম কয়েক মাস টাকা রাখবেন, তারপরে এক্সিডেন্ট, লস মিলাইয়া ফতুর তারপর থলে নিয়া....................। বাকিটা বলা সমীচিন নহে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১২

সাইফুল্লাহ িজপসী বলেছেন: এ'টুকু শুইনাতো আমার তো মনে কাপুনি শুরু .......

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

েরজা , বলেছেন: ১০০ মাইল দুরে থাকেন

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১২

সাইফুল্লাহ িজপসী বলেছেন: আমি ট্রাক কিনতাছিনা ভাই!

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩২

কালীদাস বলেছেন: পারলে এভয়েড করুন! এই ট্যাক্সিগুলোর ব্যবসা করে আজ পর্যন্ত কাউকে লাভবান হতে দেখিনি, আর পাবলিক সার্ভিস দেয় জঘন্য কোয়ালিটির! মাসের বেশিরভাগ সময় রিপেয়ারেই যায়!

বিআরটিএ-এর মেইন সাইটের লিংক রেখে গেলাম। দরকারি সব ইনফরমেশন এখানে পাবেন খুঁজলে!
http://www.brta.gov.bd/

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৫

সাইফুল্লাহ িজপসী বলেছেন: এভয়েড কিতা?
ধন্যবাদ পরামর্শ এবং লিংকের জন্য ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৫

কবির চৌধুরী বলেছেন: কটকটি খাওয়ানোর আগাম দাওয়াত দেন :P
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


পাগল হইছেন? :-* :-*
এর চেয়ে ভাল জাতের দুইডা গরু কিনুন! B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৮

সাইফুল্লাহ িজপসী বলেছেন: গজ্ঞের মানুষ আমি । গরু পালবার পারুম না ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৫

ইমন কুমার দে বলেছেন: অনেকদিন আগে এক রিকশাওয়ালা আমাকে জিগাইছিল.. "লাখপতি হইতে কতদিন লাগে"। আমি উত্তর দিতে পারি নাই। একটু পরে সে ই আমারে কইলো
সে যদি ১৫০০০০ টাকা পাইতো তাহলে এই টাকা দিয়ে ৩০ টা রিকশা কিনতো(প্রতিটি ৫০০০ টাকা হিসাবে)। প্রতি রিকশা থেকে যদি ৭০ টাকা করে পায় তাহলে প্রতিদিন তার ইনকাম ৩০*৭০=২১০০ টাকা। সেই হিসাবে মোটামুটি ৪৮ দিনে ই সে লাখপতি হয়ে যাইতো একদম বসে থেকে। আইডিয়া আমার খুবই পছন্দ হৈছিল।
আপনিও ট্রাই করতে পারেন। ১৮০০০০*৩=৫৪০০০০(৫ লক্ষ ৪০ হাজার) টাকা দিয়ে ৪৮ দিনে লাখপতি হবেন নাকি ১৫০০০০ দেড় লক্ষ টাকা দিয়ে ৪৮ দিনে লাখপতি হবেন :) :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৯

সাইফুল্লাহ িজপসী বলেছেন: রিক্সা ব্যাবসা করার অভিক্ষতা আছে ।

দু'দিন পর শুনি কানা মজিবর রিক্সা নিয়ে হাওয়া ।
অপশ্যই টাকাগুলো মাইর যায় নাই,২৫,০০০০/= লাভবান হইছিলাম ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪

শোভন এক্স বলেছেন: ভাই সাথে ৩ টা এয়ারফ্রেশনারও কিনেন। এই গাড়ী গুলোর ভেতরে দূর্গন্ধ পাই আমি। কেনার পরে আর ভুলেও পরিস্কার করা হয়না গাড়ী বাতিল হয়ে যাওয়া পর্যন্ত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৪

সাইফুল্লাহ িজপসী বলেছেন: পরিচ্ছন্নতার ব্যাপারে সজাগ থাকবো ।ধন্যবাদ ।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০০

রাশেদ মেকানিক্যাল বলেছেন: আইডিয়াটা সুন্দর।তবে ড্রাইবারের হাতে গাড়ী দেওয়ার আগে তার সম্বন্ধে ভাল করে খোজখবর নিয়ে নিবেন।অনেকেই অনেক কিছু বলবে,ভয় দেখাবে।but remamber no risk no game.best of luck.

০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৭

সাইফুল্লাহ িজপসী বলেছেন: ধন্যবাদ !

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৫

বৈকুন্ঠ বলেছেন: গাড়ি কি পইত্যেকদিন রাস্তায় নামবো? দৈনিক ২১০০ টেকা কৈরা হৈলে মাসে ৬৩ হাজার। আপনের চান্দা হৈল মাসে সারেছয় হাজার। আপনের লাইগ্যা পরামর্শ হৈল, আমার চান্দার টেকাডা মাসের এক তারিকের মইদ্যে জায়গা মতন পৌছাই দিবেন। নাইলে কৈলাম খপ্পোরাসে...

মশকরা বাদ...... কথা হৈল, কম ইনভেস্টমেন্টে ভালোভাবে চলার মতন ব্যাবসা বৈলা মনে হৈতাসে এইটা। তারপরেও ক্যান যে পাব্লিক ১০/১৫ লাখ খরচ কৈরা বিদেশ গিয়া সর্বস্বান্ত হয় বুঝিনা। আপনের কাসে এরুম আরো আইডিয়া থাকলে জানায়েনতো ভাইজান। বিদেশে আর ভালা লাগেনা। দেশে ডাইলভাত খায়া থাকলেও ভালা। আমার একটা পরামর্শ হৈল, পারলে তিনটা গাড়ির একটা আপনে নিজে চালায়েন। কাজ করার মইদ্যে কোনো ছোটবড় নাই, তাছাড়া অনেক নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২২

সাইফুল্লাহ িজপসী বলেছেন: কু এবং সু পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ।

আসল কথা হইলো,ব্যাবসা সবাই করতে পারেনা । যদি পারতো,তাহলে একজন মানুষ সারা জীবন কষ্ট করে পড়াশুনে করে সমাজের নামকরা ব্যক্তির সন্তান হয়ে পরের গোলামী করতো না ।

ব্যবসা খুব কঠিন জিনিসরে ভাই ! আমার তো মন চায় এখনই আপনাদের মত প্রবাস জীবনটাকে বরন করে নেই । কিন্তু পারি না । বাবা-মা,ভাই-বোন,স্বজন এবং ব্যবসার প্রতি মায়ার কারনে......


ব্যবসা করতে গেলে যেটা প্রয়োজন সেটা হইলো গিয়া সাহস, ধৈর্ষ, কোশল এটা খুবকঠিন জিনিস । যদিও বর্তমানে সবাই মনে করে তার ভিতরে এই গুনগুলো বিদ্যমান ।

প্রবাসে গেলে বেশীরভাগ মানুষেরা স্বজাতি ভাইকে খোজে, না পেলে মদন সাজে : ফলাফল একঘরে হয়ে যায় বা স্হানীয়দের নেগেটিভ আচরন পায় । তা না করে,সবার সাথে মিশুন । কথা বলুন । বিশেষ করে প্রভাবশালী বা মুরুব্বীদের সাথে । আপনার প্রতি তাদের সুনজর আনতে পারলে আর সঠিক স্হানে উচিৎ পদক্ষেপ নিতে পারলে আর কোন চিন্তা থাকবে না । তারাই আপনাকে অনেক দুরে এগিয়ে নিয়ে যাবে ।

আপনার যখন ব্যাবসা করার শখ আছে ,তখন বিদেশের মাটিতেই তো ব্যাবসা করতে পারেন । দেশেই করতে হবে এমন তো নয় । সুযোগ খুজুন । চিন্তা করে দেখুন,কি ব্রাবসা করা যায় ।

প্রচলিত ব্যবসার দিকে না যেয়ে নতুন কোন ব্যবসা আবিস্কার করুন ।

পরিশেষে ক'টা কথা মনে রাখবেন,অতি ভক্তি চোরের লক্ষন । দুস্ট লোকের মিষ্ট কথা ভুলতে নেই । সর্বক্ষেত্রে বিবেককে প্রাধান্য দিন,তবে একগুয়েমি হবেন না । ঝুকি নিতে চেষ্টা করুন ।

অনেক কথা বলে ফেললাম ।

Don't Mind,Plz!

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৮

বৈকুন্ঠ বলেছেন: "অনেক কথা বলে ফেলা"র জন্য অনেক ধন্যবাদ। মাইন্ড করারতো প্রশ্নই আসে না, বরং আপনের মাসিক চান্দা মওকুফ কৈরা দিলাম।

অনেক অনেক শুভেচ্ছা রৈল। ধৈর্য্য ধরে ব্যাবসা করেন। সফলতা ধরা দিবেই।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৫

wPinwir বলেছেন: valo manush garir bebsha kortey parey na.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.