| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রিয় হৃদ,
তুমি জেনে রাখো চূড়ান্তভাবে আমার ভালোবাসা ছাড়া অবশিষ্ট কিছুই নেই। সময় অনেক বয়ে গেছে কিন্তু আমার ভালোবাসা একদম তরতাজা! কারণ আমি ভালোবাসা যত্রতত্র বিলিয়ে দেয়নি। আমার কিছুই ঠিকঠাক মত হয়নি। কারণ সবাই বলে তুমি নেই বিধায়। সবাই বলে তুমি পাশে এলে আমার হবে উন্নতি। নিত্যদিন আমি বিমর্ষ হয়ে ঘুরি। সবর করা খুবই কঠিন কাজ কিন্তু সে কাজটি আমি করে চলেছি। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার পরিবারের (বিশেষ করে স্ত্রীর) কাছে সর্বোত্তম" তাই আমি সংকল্প করেছি তোমার কাছেই সর্বোত্তম হবো।
অবহেলা আমারও সহ্য হয় না! অবহেলা আমার ভীষণ খারাপ লাগে! অবহেলার কারণে আজ আমি অত্যন্ত দুখি! আমি কিঞ্চিৎ পরিমাণ অবহেলা তোমাকে করব না এই আমি ওয়াদা করছি। তোমার সম্পূর্ণ দেবো মানে সম্পূর্ণ, একচুল এদিক সেদিক হবে না! তীক্ষ্ণ ব্যথা সহ্য করার ক্ষমতা আমারও নেই আর তোমাকেও দেবো না। তুমি ঠিক বলেছো সবকিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। সত্য কথা মানুষ ভালোবাসায় বাঁচে মানুষ ভালোবাসায় নতুনভাবে জেগে ওঠে আর নতুনভাবে জীবন শুরু করে। আসল কথা হলো ভালোবাসাই সুখ আর আনন্দ! যা আল্লাহর বিশেষ নেয়ামত, বেঁচে থাকার জন্য ভালোবাসা মানুষের খুবই প্রয়োজন কিন্তু আমরা মানুষরা তা নষ্ট করে ফেলছি প্রতারণা করে। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবাসব তোমার শর্ত আমি মেনে নিলাম প্রথমত ভালোবাসি, দ্বিতীয় ভালোবাসি, তৃতীয় ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরকাল।
অন্তরের কথা তো আল্লাহ ভালোভাবে জানেন আমি অধম আর কী বা জানি ভুল হলে ধরিয়ে দিও। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো।
ইতি
সাইফুল ইসলাম সাঈফ
©somewhere in net ltd.